ENVS Model Activity Task January 2022

ENVS Model Activity Task | অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স জানুয়ারী 2022

Blinking Buttons WhatsApp Telegram

ENVS Model Activity Task January 2022

2022 সালের জানুয়ারী মাসের জন্য বাংলার শিক্ষা পোর্টালে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের ওপর মডেল অ্যাকটিভিটি টাক্স দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিষয়ের ওপর মডেল অ্যাকটিভিটি টাক্সে 20 নম্বরের প্রশ্ম দেওয়া আছে। আগের বছরের মতো এবারেও এই সমস্ত ওপর মডেল অ্যাকটিভিটি টাক্সের উত্তর বাড়িতে খাতায় লিখে স্কুলে জমা দিতে হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য আমাদের এই পেজে জানুয়ারী মাসের জন্য পরিবেশবিদ্যা বিষয়ের ওপর যে মডেল অ্যাকটিভিটি টাক্স ( ENVS Model Activity Task)দেওয়া হয়েছে তার উত্তর যথাযথ ভাবে করে দেওয়া হলো।

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৪ = ৪

১.১ স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো-

(ক) ঘনত্ব (খ) আয়তন (গ) ওজন (ঘ) ত্বরণ ।

উত্তরঃ- ওজন ।

১.২ ঘনত্বের SI এককটি হলো-

(ক) গ্রাম/ ঘনসেমি (খ) কিলোগ্রাম/ ঘনসেমি (গ) গ্রাম/ ঘনমিটার (ঘ) কিলোগ্রাম/ ঘনমিটার।

উত্তরঃ- কিলোগ্রাম/ ঘনমিটার।

১.৩ নিউটন/ বর্গমিটার যে রাশির একক তা হলো-

(ক) বল (খ) ঘনত্ব (গ) ত্বরণ (ঘ) চাপ।

আরও দেখুন:  আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদজগৎ-অষ্টম শ্রেণীর বিজ্ঞান| Poribesh Bigyan Class 8 Chapter 11

উত্তরঃ- চাপ।

১.৪ প্লাবতার একক হলো-

(ক) নিউটন (খ) নিউটন/ বর্গমিটার (গ) নিউটন/ মিটার (ঘ) নিউটন. মিটার

উত্তরঃ- নিউটন ।

[ আরও দেখুনঃ 2022 সালের জানুয়ারি মাসের গণিত বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্সের উত্তর ]

২. ঠিক বাক্যের পাশে ‘ √ ‘ আর ভুল বাক্যের পাশে ‘ ✕ ‘ চিহ্ন দাওঃ ১ x ৪ = ৪

২.১ চাপ নয়, বল দিয়েই কোনো তরলের প্রবাহের দিক ঠিক করা হয়।

উত্তরঃ- ভুল।

২.২ কোনো তরলে স্থিরভাবে ভাসমান বস্তুর ওজন ও প্লাবতা সমান।

উত্তরঃ- ঠিক।

২.৩ লোহার পেরেক জলে ডুবে যাবে কিন্তু পারদে ভাসবে।

উত্তরঃ- ঠিক।

২.৪ কোনো বস্তুকে টানলেও যখন তার সরণ ঘটছে না তখন ঘর্ষন বল প্রযুক্ত বলের বিপরীতমুখী।

উত্তরঃ- ঠিক।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ ২ x ৩ = ৬

৩.১ একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে, কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন?

উত্তরঃ- কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে যদি বস্তু কতৃিক অপসারিত তরলের ওজন বস্তুর ওজন অপেক্ষা বেশি হয় তাহলে বস্তুটি ভাসে। স্টেনলেস স্টিলের বাটির ক্ষেত্রে অপসারিত জলের ওজন বাটির ওজন অপেক্ষা বেশি হয়। তাই স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে। কিন্তু আলপিনের ক্ষেত্রে অপসারিত জলের ওজন আলপিনের ওজন অপেক্ষা কম বলে এটি জলে ডুবে যায়।

আরও দেখুন:  পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ | Poribesh Bigyan Class 8 Chapter 10

৩.২ মাটির কলশির জল ঠাণ্ডা থাকে কেন?

উত্তরঃ- মাটির কলশির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমান জল কলশির বাইরে বেরিয়ে আসে। গরমকালে ছিদ্র দিয়ে বেরিয়ে আসা জলের বাষ্পীভবন ঘটে। আর এই বাষ্পীভবনের জন্য লীনতাপের প্রয়োজন হয়। ওই বেরিয়ে আসা জল তখন কলশি ও কলশির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লীনতাপ সংগ্রহ করে। ফলে কলশি ও কলশির জল তাপ হারিয়ে ঠাণ্ডা হয়ে যায়।

৩.৩ একটি সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে কি কারনে তা ব্যাখ্যা করো।

উত্তরঃ- সূচের অগ্রভাগের ক্ষেত্রফল অনেক কম হয় বলে অল্প বল প্রয়োগ করলেই সূচটি চামড়ার ওপর বেশি চাপ দেয়। ফলে সূচটি সহজেই চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে।

আরও দেখুন:  পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ | Poribesh Bigyan Class 8 Chapter 10

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাওঃ ৩ x ২ = ৬

৪.১ পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ ঘনসেমি হলে পাঁচ লিটার পারদের ভর কত গ্রাম হবে নির্ণয় করো।

উত্তরঃ- আমরা জানি,

বস্তুর ভর = বস্তুর আয়তন x ঘনত্ব

= 5000 x 13.6 গ্রাম

= 68000 গ্রাম ।

অতএব, 5 লিটার পারদের ভর = 68000 গ্রাম ।

৪.২ দুটি তরলের ঘনত্বের অনুপাত 1:2 । একই উচ্চতার তরল স্তম্ভ একই রকমের পাত্রে রাখা হলো। কোন ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি হবে ও কেন?

উত্তরঃ- পাত্রের তলদেশে তরলের চাপ তার ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ তরলের ঘনত্ব বেশি হলে তার চাপও বেশি হয়। এখানে দ্বিতীয় তরলের ঘনত্ব প্রথম তরল অপেক্ষা বেশি। ফলে একই উচ্চতার তরল স্তম্ভ একই রকমের পাত্রে রাখা হলে দ্বিতীয় তরলের তলদেশে চাপ বেশি হবে।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
Scroll to Top