গ্যাসের আচরণ (Behaviour of Gase-Physical Science chapter 2)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের (Physical Science Chapter 2) দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ ” এর কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, অতিসংক্ষিপ্ত প্রশ্ন , সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর করে দেওয়া হয়েছে। তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। আশাকরছি ছাত্র-ছাত্রীদের মধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য খুব কাজে লাগবে।
◼️ ভৌত বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর ( Multiple Choice Questions and Answers on Physical Science chapter -2)
1. সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান-273.15oC . [ সত্য/ মিথ্যা]
উঃ– সত্য।
2. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T লেখচিত্রটি হল- মূল বিন্দুগামী সরলরেখা/ অক্ষের সমান্তরাল/ উপবৃত্তাকার/ সমপরাবৃত্ত।
উঃ– মূল বিন্দুগামী সরলরেখা।
3. 16 গ্রাম O2 গ্যাসের অবস্থার সমীকরণটি হল- PV=RT / 2PV=RT / PV=2RT / PV=4RT .
উঃ– 2PV=RT
4. কোনো এক দিনের উষ্ণতা 30oC হলে, কেলভিন স্কেলে পাঠ হবে- 30 / 300 / 303 / 313.
উঃ– 303
5. 303K উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত?
উঃ– 30oC
6. বয়েলের সূত্রে গ্যাসের ভর ধ্রুবক রাশি।[ সত্য/ মিথ্যা]
উঃ– সত্য
7. PV = n RT সমীকরণে কোন রাশিটি স্থির- P / V / T / R.
উঃ– R
8. নিচের কোনটি 290K এর মান সমান– 30oC /17oC / 0oC / 27oC
উঃ– 17oC
9. কোন লেখচিত্রটি সরলরৈখিক নয়- P বনাম T , V বনাম T, V বনাম 1/ P, V বনাম P.
উঃ– V বনাম P.
10. 0oC উষ্ণতার পরম স্কেলে মান কত? 273K / 263K / 298K / 373K.
উঃ– 273K
11. বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে– (a) উচ্চচাপে এবং উচ্চ তাপমাত্রায় (b) উচ্চচাপে এবং নিম্ন তাপমাত্রায় (c) নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় (d) নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়। [MP-24]
উঃ- নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়।
12. SI পদ্ধতিতে চাপের একক কোনটি- Nm / Nm2 / Nm-2 / N
উঃ– Nm-2 ।
13.উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের অণুর গতিশক্তি – হ্রাস পায় / বৃদ্ধি পায় / একই থাকে / শূন্য হয়।
উঃ– বৃদ্ধি পায় ।
14. আদর্শ গ্যাসের PV বনাম P লেখচিত্র হল – P-অক্ষের সমান্তরাল / PV -অক্ষের সমান্তরাল / সমপরাবৃতাকার / অধিবৃত্তাকার।
উঃ– P-অক্ষের সমান্তরাল ।
15. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন- চারগুন হবে / অর্ধেক হবে / দ্বিগুণ হবে / একই থাকবে।
উঃ- অর্ধেক হবে ।
16. গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হল- [MP-22]

উঃ- (b)
17. 4 g H2 গ্যাসের জন্য STP তে PV এর মান কত? – RT / 2RT / 4 RT / 0.5 RT [MP-23]
উঃ- 2RT
18. আদর্শ গ্যাস ধ্রুবকের SI এককটি লেখো। [MP-26]
উঃ- জুল মোল-1 K-1
19. আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়- (a) 1/2 (b) 0 (c) 1 / 273 (d) 1 [MP-24]
উঃ- 1/273
◼️ ভৌত বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর (Very Short Answer type Questions and Answers on Physical Science chapter 2)
আরও দেখুনঃ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর | Class 10 Physical Science Question Answer
1. বয়েলের সূত্রে কি কি ধ্রুবক থাকে?
উঃ– গ্যাসের উষ্ণতা এবং ভর ।
2. PV=nRT সমীকরণে R এর SI একক কি?
উঃ– জুল/ কেল্ভিন / মোল ।
3. সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10o হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কি হবে?
উঃ– উষ্ণতার পার্থক্য একই থাকবে।
4. কোন শর্তে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের মতো আচরন করে?
উঃ– খুব নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরন করে।
5.পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত?
উঃ– -273.15oC
6. কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিবেগ শূন্য হয়?
উঃ– -273oC
7. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্ক কী?
উঃ– বয়েলের সূত্র থেকে পাই,
PV = K আবার, d = W/V বা V = W/d
P. (W/d) = K
P = d.(K/W)
P ∝ d
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব , চাপের সমানুপাতিক।
8. PV = RT সমীকরণে SI এককে PV এর একক কি?
উঃ– R এর SI একক হল – জুল/ কেলভিন / মোল
PV =জুল/ কেলভিন / মোল x কেলভিন
PV=জুল / মোল
অতএব, PV এর SI একক হল জুল / মোল
9. ………উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়।
উঃ– -273oC
10. উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?
উঃ– toC = (t+273) K , জলের স্ফুটনাঙ্ক 100oC
অতএব, উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক 373 K
11.কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়?
উঃ– কেলভিন স্কেলে বা পরম স্কেলে।
12. 30oC এবং 303 K এর মধ্যে কোন উষ্ণতাটি বেশি?
উঃ– toC = (t+273) K
30oC = (30+273) K = 303K
30oC এবং 303K দুটি উষ্ণতায় সমান।
13. কোন শর্তে বাস্তব গ্যাস, বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে।
উঃ– খুব নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস, বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে।
14. PV = (W/M) RT সমীকরণে M একক কি হবে।
উঃ– গ্রাম / মোল ।
15.উষ্ণতার পরম স্কেলে জলের হিমাঙ্ক কত?
উঃ– toC = (t+273) K , জলের হিমাঙ্ক 0oC
0oC = (0+273) K = 273 K
উষ্ণতার পরম স্কেলে জলের হিমাঙ্ক 273 K ।
16.বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো।
উঃ- গ্যাসের ভর।
17. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি?
উঃ– স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতা সমানুপাতিক।
18. স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?
উঃ– -273oC
19. 327 oC কে কেল্ভিনে প্রকাশ করো।
উঃ– toC = (t+273) K
327 oC = (327+273) K
=600 K
20. একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO2 এবং N2 গ্যাসের মধ্যে অনুর সংখ্যা পৃথক।[ সত্য/ মিথ্যা]
উঃ- মিথ্যা।
21. SI পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী ? [MP-22]
উঃ- প্যাস্কেল।
22. চার্লসের সূত্রের ধ্রুবক কী কী? [MP-22]
উঃ- গ্যাসের চাপ এবং গ্যাসের ভর।
23. উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। [সত্য / মিথ্যা] [MP-22]
উঃ- মিথ্যা।
24. কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের 0oC উষ্ণতায় আয়তন V0; চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির 1oC উষ্ণতা বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমান কত হবে? [MP-23]
উঃ- V0/273
25. আদর্শ গ্যাস কী? [MP-23]
উঃ- যেসব গ্যাস সব অবস্থাতেই বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে।
26. STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত? [MP-23]
উঃ- STP তে 1 L H2 গ্যাসে অণু আছে =
STP তে 4 L CO2 গ্যাসে অণু আছে=
27. একই উষ্ণতা ও চাপে সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। (সত্য/ মিথ্যা) [MP-26]
উঃ- মিথ্যা।
28. চার্লসের সূত্রানুযায়ী, (-)273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। (সত্য / মিথ্যা) [MP-25]
উঃ- মিথ্যা।
◼️ ভৌত বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর (Short Answer type Questions and Answers on Physical Science chapter -2)
1. উষ্ণতার সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
উঃ– সেলসিয়াস স্কেলের এক ডিগ্রী এবং কেলভিন স্কেলের এক ডিগ্রীর মান সমান । কিন্তু -273oC কে 0 K ধরা হয়। কাজেই সেলসিয়াস স্কেলে উষ্ণতা 273oC বাড়লে কেলভিন স্কেলেও উষ্ণতা 273 K বাড়ে।
ধরা যাক, একই উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে toC এবং কেলভিন স্কেলে T K ।
এখন , -273oC = 0 K ,
0oC = (0+273) বা 273 K এবং
toC = (t+273) K ।
অতএব, T= t+273
2. বয়েল ও চার্লসের সূত্রের সমম্বয় রূপটি প্রতিষ্ঠা করো।
উঃ– ধরা যাক, গ্যাসের পরিমান = n মোল
চাপ= P , আয়তন= V , এবং উষ্ণতা = T,
বয়েলের সূত্রানুযায়ী,
V ∝ 1/ P [ যখন n এবং T অপরিবর্তিত ] …………(1)
পরম স্কেলে চার্লসের সূত্রানুযায়ী,
V ∝ T [যখন n এবং P অপরিবর্তিত ] ……….(2)
(1) এবং (2) নং সম্পর্কের সমম্বয় করে পাই,
V ∝ T .1/ P [ P , T উভয়ই পরিবর্তিত , কিন্তু n অপরিবর্তিত ]
বা, V = K. T/ P
বা, P V = K. T [ T- সমানুপাতিক ধ্রুবক ]
3. -27oC উষ্ণতার পরম স্কেলে মান কত হবে?
উঃ– toC = (t+273) K
-27oC = (-27 + 273 ) K
= 246 K
4. গ্যাস সংক্রান্ত বয়েল সূত্রটি লেখো এবং গাণিতিক রূপে প্রকাশ করো। V বনাম P লেখচিত্র আঁকো।
উঃ– স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন =V এবং চাপ = P হলে,
সূত্রানুযায়ী, V ∝ 1/ P , V = K. 1/P , PV = K . স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P1 এবং আয়তন V1 । একই উষ্ণতায় চাপ P2 হলে আয়তন V2 হয়।
সুতরাং , বয়েলের সূত্র অনুযায়ী, প্রাথমিক অবস্থায় P1V1= K এবং পরবর্তিত অবস্থায় P2 V2= K । সুতরাং , P1 V1= P2 V

5. চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে কিভাবে পরমশূন্য উষ্ণতার ধারনা পাওয়া যায় দেখাও।
উঃ– স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, প্রতি 1oC উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, 0oC উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।
চার্লসের সূত্র অনুযায়ী, Vt = (1 + t/273)V0 সমীকরণ থেকে দেখা যায় যে,
-273oC উষ্ণতায় স্থির চাপে গ্যাসের আয়তন, V-273= (1 – 273/273)V0 =0 ।
প্রকৃতপক্ষে, -273oC উষ্ণতায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস , তরল ও কঠিনে পরিণত হয়। তরল ও কঠিনের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য হয় না । যদি কোনো গ্যাস -273oC উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকত তাহলে তার আয়তন শূন্য হত। আবার উষ্ণতা -273oC এর চেয়ে কম হলে গ্যাসের আয়তন ঋণাত্মক হয়, যা একটি অবাস্তব ব্যাপার। কাজেই বাস্তবে কখনই গ্যাসের আয়তন শূন্যে আনা সম্ভব নয়। তাই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে।
6. সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে?
উঃ– আদর্শ গ্যাস সমীকরণ PV=nRT তে ধ্রুবক R এর মান গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না এবং এটির মান এক মোল অনু পরিমান সকল গ্যাসের ক্ষেত্রে সমান । তাই R কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে ।
7. গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো।
উঃ– একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাস গুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে ওই একই চাপ ও উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আয়তনও বিকারক গ্যাস গুলির সঙ্গে সরল অনুপাতে থাকে।
8. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের PV বনাম P লেখচিত্র অঙ্কন করো।
উঃ-

9. চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও।
উঃ– চার্লসের সূত্র অনুযায়ী, স্থির চাপে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাকে পরম শূন্য উষ্ণতা বলে। এই সূত্র থেকে দেখা যায়, -273oC উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।
10. দেখাও যে, d=PM/RT
উঃ– PV = nRT , আমরা জানি, n=W/M ,
PV = (W/M) RT
বা, PM = (W/V) RT
বা, PM = d RT [আবার, d=W/V]
d = PM/RT
11. পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝ।
উঃ– চার্লসের সূত্র অনুযায়ী, স্থির চাপে , -273oC উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই -273oC উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে।
12. বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো।
উঃ– ধরা যাক, গ্যাসের পরিমান = n মোল
চাপ= P , আয়তন= V , এবং উষ্ণতা = T,
বয়েলের সূত্রানুযায়ী,
V ∝ 1/ P [ যখন n এবং T অপরিবর্তিত ]
চার্লসের সূত্রানুযায়ী,
V ∝ T [যখন n এবং P অপরিবর্তিত ]
অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী, V∝ n [যখন T এবং P অপরিবর্তিত ]
যৌগিক ভেদের নিয়মানুযায়ী, V ∝ n.T/ P
V=K. nT/P [K- সমানুপাতিক ধ্রুবক ]
অতএব, V= R. nT/P
PV= nRT
এক মোল অনু পরিমান যে কোনো গ্যাসের ক্ষেত্রে K-কে R দ্বারা প্রতিস্থাপিত করা হয়।
13. চার্লসের সূত্র থেকে প্রমান করো কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতা সমানুপাতিক।
উঃ– স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 0oC উষ্ণতায় আয়তন V0 , t1oC উষ্ণতায় আয়তন V1 এবং t2oC উষ্ণতায় আয়তন V2 । t1oC এবং t2oC এর কেলভিন স্কেলে মান T1K এবং T2K ।
অতএব, T1 = ( 273 + t1) এবং T2= ( 273 + t2)
সুতরাং , চার্লসের সূত্র অনুযায়ী,
V1= ( 273 + t1) V0 /273 এবং V2 =( 273 + t2) V0 /273
V1= (T1/273) V0 এবং V2 =( T2 /273) V0
V1/ V2 = T1/ T2
অতএব, V ∝ T
অর্থাৎ, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক।
14. একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভিতরের আয়তন ও চাপ দুই ই বাড়ে। এই ঘটনা কি বয়েলের সূত্রের বিরোধী?
উঃ– না এই ঘটনা বয়েলের সূত্রের বিরোধী নয়। একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভিতরের আয়তন যেমন বাড়ে তেমনি সেই সঙ্গে ভেতরের বায়ুর ভরও বেড়ে যায়। বয়েলের সূত্র অনুযায়ী ভর অপরিবর্তিত থাকে। তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না।
15. চার্লসের সূত্র থেকে V বনাম T লেখচিত্র অঙ্কন করো।
উঃ- চার্লসের সূত্রে বিকল্পরুপ থেকে পাই, , V∝ T । অর্থাৎ, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক।

16. অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো।
উঃ– স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল অনুসংখ্যার সঙ্গে সমানুপাতিক।
স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন V এবং মোল অনুসংখ্যা n হলে,
সূত্র অনুযায়ী, V ∝ n
17. বয়েল সূত্র ও চার্লসের সূত্রের সমম্বিত রূপটি প্রতিষ্ঠা করো। [MP-22]
উঃ- ধরি, গ্যাসের পরিমান =n মোল, চাপ = P, আয়তন = V, এবং উষ্ণতা= T
বয়েলের সূত্রানুযায়ী, অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়।
সুতরাং, V ∝ 1/P যখন n এবং T অপরিবর্তিত থাকে। ………( i)
চার্লসের সূত্রানুযায়ী, অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কেলভিন উষ্ণতার সমানুপাতিক।
সুতরাং, V ∝ T যখন n এবং P অপরিবর্তিত থাকে। ………( ii)
( i) এবং ( ii) নং সমীকরনের সমম্বয় করে পাওয়া যায়,
P এবং T উভয়ই পরিবর্তিত হলে কিন্তু n অপরিবর্তিত থাকলে,
V ∝ T/P বা, V=kT/P বা, PV=kT [যেখানে k সমানুপাতিক ধ্রুবক]
যদি n মোল গ্যাসের P1 চাপে ও T1 উষ্ণতায় আয়তন V1 এবং P2 চাপে ও T2 উষ্ণতায় আয়তন V2 হলে, P1V1/T1 = K এবং P2V2/T2=K সুতরাং, P1V1/T1=P2V2/T2
18. একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কী? যুক্তিসহ উত্তর দাও। [MP-2023]
উঃ- আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। যার ফলে অণুগুলি পাত্রের দেওয়ালে আরও বেশি পরিমান বল প্রয়োগ করে। অণুগুলির পাত্রের দেওয়ালের বেশি বল প্রয়োগ করার ফলে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের চাপ বৃদ্ধি পায়।
“গে-লুসাকের চাপের সূত্র অনুযায়ী, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের চাপ ওর পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক।”
✅ আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Pageফলো করুন এবং TelegramChannel ও Whatsapp Channel জয়েন করুন।
LATEST POSTS:





It’s so good and the numerical are very easy
Wrong answer
কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় ?
পরম স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়….