ভৌত বিজ্ঞান বিষয়ের আলো অধ্যায়ের প্রশ্ম ও উত্তর (Physical Science Light Chapter)
পশ্চিমবঙ্গ বোর্ডের (WBBSE) মাধ্যমিক পরীক্ষার জন্য দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামনের বছর যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে এই ভৌত বিজ্ঞান বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ” আলো ” এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্মের উত্তর করে দেওয়া হলো (Light Chapter Physical Science)। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। মাধ্যমিক পরীক্ষার জন্য মেধাবি ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই এই প্রচেষ্টা (Light Chapter Physical Science)।
◪ আলো অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ম (Light Chapter Physical Science MCQs and Answers):-
1. গোলীয় দর্পনের বক্রতা ব্যাসার্ধ ‘ r ‘ এবং ফোকাস দৈর্ঘ্য ‘ f ‘ এর মধ্যে সম্পর্কটি হল- [MP-17]
(a) f=2r (b) r = 2f (c) r = f (d) r = 3f
উঃ- r = 2f
2. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক, সেটি কোনটি- [MP-17]
(a) লাল (b) হলুদ (c) বেগুনি (d) সবুজ ।
উঃ- বেগুনি ।
3. একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি –
(a) সদ ও অবশীর্ষ (b) অসদ ও অবশীর্ষ (c) সদ ও সমশীর্ষ (d) অসদ ও সমশীর্ষ [MP-18]
উঃ- অসদ ও সমশীর্ষ ।
4. একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে r ও v প্রতিসরন কোণ উৎপন্ন করলে নীচের কোনটি সঠিক ? [MP-20]
(a) r = v (b) r = 1/v (c) r > v (d) r < v
উঃ- r < v
5. একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পনের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পনে আপতিত ও দর্পন থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হল [MP-20]
(a) 0o (b) 180o (c) 90o (d) 360o
উঃ- 0o
6. নীচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ? [MP-19, 22]
(a) X রশ্মি (b) γ রশ্মি (c) আতিবেগুনি রশ্মি (d) অবলোহিত রশ্মি
উঃ- অবলোহিত রশ্মি ।
7. প্রতিসরনের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরন কোণ যথাক্রমে 45o ও 30o হলে কৌণিক চ্যুতির মান হবে [MP-19]
(a) 75o (b) 15o (c) 7.5o (d) 37.5o
উঃ- (45-30)o= 15o
8. ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান হল-
(a) i-r (b) r-i (c) i-2r (d) 2r-i
উঃ- r-i
9. A, B, C, D চারটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1.4 , 2.5, 1.3 । এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক-
(a) A (b) B (c) C (d) D
উঃ- D
10. মোটর গাড়ির হাডলাইটে ব্যবহৃত হয়-
(a) উত্তল দর্পন (b) অবতল দর্পন (c) সমতল দর্পন (d) উত্তল ও সমতল দর্পন ।
উঃ- অবতল দর্পন ।
11. আলোককেন্দ্র দিয়ে যাবার সময় আলোকরশ্মির বিচ্যুতি –
(a) 0o (b) 45o (c) 30o (d) 90o
উঃ- 0o
12. শূন্য মাধ্যমের পরম প্রতিসরিঙ্কের মান –
(a) 0 (b) 1 (c) 1.5 (d) 1.33
উঃ- 1
13. কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির দুটি প্রান্তিক বর্ণ ?
(a) লাল ও বেগুনি (b) লাল ও সবুজ (c) বেগুনি ও কমলা (d) নীল ও আকাশি
উঃ- লাল ও বেগুনি।
14. লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান –
(a) 0o (b) 90o (c) 180o (d) দুই মাধ্যমের সংকট কোণ।
উঃ- 0o
15. একটি অবতল দর্পনের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি. হলে দর্পনটির ফোকাস দৈর্ঘ্য হবে- [MP-22]
(a) 20 সেমি.(b) 15 সেমি.(c) 10 সেমি. (d) 40 সেমি.
উঃ- 10 সেমি.
16. দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন- [MP-22]
(a) উত্তল দর্পন (b) উত্তল লেন্স (c) অবতল দর্পন (d) অবতল লেন্স।
উঃ- অবতল দর্পন।
17. মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হল- [MP-26]
(a) 25 cm দূরত্বে (b) 100 cm দূরত্বে (c) অসীম দূরত্বে (d) 0 cm দূরত্বে
উঃ- (c) অসীম দূরত্বে
18. যখন কোন আলোকরশ্মি কাচের ফলকে বা স্ল্যাবে উল্লম্বভাবে আপতিত হয়, তখন চ্যুতিকোণের মান হবে- [MP-26]
(a) 0 deg (b) 90 deg (c) 180 deg (d) 30 deg
উঃ- (a) 0 deg
19. আলোর প্রতিসরণের সময় নীচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? [MP-25]
(a) গতিবেগ (b) বিস্তরি (c) কম্পাঙ্ক (d) তরঙ্গদৈর্ঘ্য
উঃ- (c) কম্পাঙ্ক
20. কোন প্রকার দর্পণে অসদ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। [MP-25]
(a) সমতল দর্পণ (b) অবতল দর্পণ (c) উত্তল দর্পণ (d) অধিবৃত্তাকার দর্পণ
উঃ- (c) উত্তল দর্পণ
21. প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল– [MP-24]
(α) μ = Α+Β/λ (b) μ = Α + Βλ2 (c) μ = Αλ + Β (d) μ = Α + B/λ2
উঃ- (d) μ = Α + B/λ2
22. বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয়- (a) উত্তল দর্পণ দ্বারা (b) উত্তল লেন্স দ্বারা (c) সমতল দর্পণ দ্বারা (d) অবতল লেন্স দ্বারা [MP-24]
উঃ- (b) উত্তল লেন্স দ্বারা
23.
◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম (Light Chapter Physical Science VSAQs and Answers):-
1.মোটর গাড়ির ভিউ ফাইণ্ডারে কোন ধরনের দর্পন ব্যবহৃত হয় ? [MP-18]
উঃ- উত্তল দর্পন।
2. বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহৃত হয় ? [MP-16, 25]
উঃ- উত্তল লেন্স।
3. মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ? [MP-17]
উঃ- অবতল লেন্স।
4. কোন লেন্স সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অপসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত করে ? [MP-16]
উঃ- অবতল লেন্স।
5. কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায় ? [MP-18]
উঃ- উত্তল লেন্স।
6. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি নুন্যতম হবে ? [MP-16]
উঃ- লাল বর্ণের আলোর বিচ্যুতি নুন্যতম হবে ।
7. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। [MP-17]
উঃ- আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হল রামধনু।
8. বর্ণালী কাকে বলে ? বর্ণালী কত প্রকার ও কি কি ?
উঃ- বহুবর্ণী আলো প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন উপাদান বর্ণের আলোকগুচ্ছে পরিণত হয়ে পর্দায় যে চওড়া পটি উৎপন্ন করে তাকে বর্ণালী বলে।
বর্ণালী দুই প্রকার, শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালী ।
9. গোলীয় দর্পনের মেরু বলতে কী বোঝায় ? [MP-20]
উঃ- একটি গোলীয় দর্পনের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পনের মেরু বলে।
10. এক্স রশ্মির একটি ব্যবহার লেখো।
উঃ- চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয় , ক্যানসার, টিউমারের চিকিৎসায় এক্স রশ্মি ব্যবহৃত হয়।
11. একটি আলোক রশ্মি অবতল দর্পনের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?
উঃ- আলোক রশ্মি অবতল দর্পনের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে তা দর্পনের ওপর লম্বভাবে আপতিত হয়, অর্থাৎ আপতন কোণ হবে 90o।
12. উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের সদবিম্ব গঠিত হয় ?
উঃ- ফোকাসে।
13. মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পন ব্যবহার করা হয়? [MP-22]
উঃ- অবতল দর্পন।
14. কোনোও দর্পনে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কী? [MP-22]
উঃ- হ্যাঁ পারে, উত্তল দর্পনে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে।
15. লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে μr ও μb হলে কোনটির মান বেশি? [MP-22]
উঃ- μb
16. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভরশীল ? [MP-17]
উঃ- আলোর গতিবেগ বাড়লে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়ে।
17. উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয় ? [MP-19]
উঃ- দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া প্রতিকার করা হয়।
18. কোন্ বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন? [MP-26]
উঃ- লাল।
19. একটি প্রাকৃতিক বর্ণালির উদাহরণ দাও। [MP-26]
উঃ- রামধনু বা রং ধনু।
20. অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। [MP-26]
উঃ- অবতল দর্পণের একটি ব্যবহার: দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে থাকেন।
21. আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? [MP-24]
উঃ- কোনো পরিবর্তন হবে না।
22. উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? [MP-24]
উঃ- লেন্সের যেদিকে বস্তু আছে, প্রতিবিম্বটি লেন্সের অন্যদিকে 2f এর থেকে বেশি দূরত্বে গঠিত হবে।
◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম (Light Chapter Physical Science SAQs and Answers):-
1. গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পন ব্যবহার করা হয় এবং কেন ? [MP-17]
উঃ- মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পন ব্যবহার করা হয়। একটি অবতল প্রতিফলকের ফোকাসে একটি বাল্ব জ্বালানো হলে বাল্ব থেকে উৎপন্ন অপসারী আলোকরশ্মি অবতল প্রতিফলকে আপতিত হয়ে প্রতিফলনের পরে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছে পরিণত হয়। এই সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অনেক দূরে যায় এবং গাড়ির চালক রাতের অন্ধকারে অনেক দূরের বস্তুকে দেখতে পায়।
2. উত্তল দর্পনের ক্ষেত্রে দেখাও যে, f = r/2 [MP-17, MP-26]
উঃ-

উত্তল দর্পনের ক্ষেত্রেঃ- M1PM2 হল একটি উত্তল দর্পনের প্রধান ছেদ, C বক্রতাকেন্দ্র, F ফোকাস এবং P মেরু। একটি আলোকরশ্ম RS প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পনের S বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাস F থেকে নির্গত হচ্ছে বলে মনে হয় এবং ST পথে চলে যায়। CSN দর্পনের উপর S বিন্দুতে লম্ব।
প্র্রতিফলনের সূত্র অনুযায়ী, ∠RSN= ∠TSN
∠ FSC= ∠TSN (বিপ্রতীপ কোণ) RS এবং PC রেখা পরস্পরের সমান্তরাল বলে ∠SCF= ∠RSN (অনুরুপ কোণ) সুতরাং
∠FSC= ∠SCF
অতএব, CF=FS
দর্পনের উন্মেশ তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় অনেক ছোটো এবং আপতিত রশ্মিগুলি উপাক্ষীয় হলে S বিন্দু P বিন্দুর খুব কাছে হয়। সেক্ষেত্রে FS=FP ।
অতএব, CF=FP , ∴ FP=1/2 CP
∴ (যেখানে r দর্পনের বক্রতা ব্যাসার্ধ এবং f ফোকাস দৈর্ঘ্য)
3. একই আপতন কোণের জন্য তিনটি ভিন্ন মাধ্যম A, B এবং C এর প্রতিসরণ কোণ যথাক্রমে 30°, 45° এবং 60°। কোন্ মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বনিম্ন এবং কেন? [MP-26]
উঃ- স্নেলের সূত্র অনুযায়ী,
যেখানে,
μ= প্রতিসরণাঙ্ক, i = আপতন কোণ (একই) , r = প্রতিসরণ কোণ
যেহেতু আপতন কোণ একই, তাই প্রতিসরণ কোণ যত কম হবে প্রতিসরণাঙ্ক তত বেশি হবে।
আলোর বেগের সূত্র: v = c/μ
অর্থাৎ প্রতিসরণাঙ্ক বেশি হলে আলোর বেগ কম হয়।
এখানে, A মাধ্যমে r =300 (সবচেয়ে কম) , B মাধ্যমে r = 450 , C মাধ্যমে r = 600
সুতরাং A মাধ্যমে প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি, তাই আলোর বেগ সবচেয়ে কম।
4. কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায় ? [MP-18]
উঃ- কোনো আলোকরশ্মি কোনো উত্তল লেন্সের একপৃষ্ঠে আপতিত হয়ে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরনের পর অপর পৃষ্ঠ দিয়ে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হলে রশ্মিটির গতিপথ উত্তল লেন্সটির প্রধান অক্ষকে যে স্থির বিন্দুতে ছেদ করে, তাকে উত্তল লেন্সের আলোককেন্দ্র বলে।
5. শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালি কাকে বলে ? [MP-16]
উঃ- শুদ্ধ বর্ণালি :- যে বর্ণালীতে উপাদানগত বর্ণ গুলি নিজ নিজ অবস্থানে থেকে স্পষ্ট বর্ণপটির সৃষ্টি করে তাকে শুদ্ধ বর্ণালী বলে।
অশুদ্ধ বর্ণালি:- যে বর্ণালীতে উপাদানগত বর্ণ গুলি পাশাপাশি একে অন্যের ওপর পড়ে মিশ্র বর্ণ পটির সৃষ্টি করে তাকে অশুদ্ধ বর্ণালি বলে।
6. দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? [MP-18]
উঃ- দিনের বেলায় যখন সূর্যরশ্মি বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসে, নীল বর্ণের আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় বায়ুর মধ্যে থাকা কণাগুলি নীল বর্ণের আলোকে বিক্ষিপ্ত করে চারদিকে ছড়িয়ে দেয়। এই বিক্ষিপ্ত আলোকরশ্মি আমাদের চোখে পৌঁছায়, তাই আমরা আকাশকে নীল দেখি।
7. শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধণ কাকে বলে ?
উঃ- শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে সব বর্ণের আলো সমান বেগে চলে। তাই শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না।
আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ হল রামধনু।
প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধণ বলে।
8. স্নেলের সূত্রটি লেখো এবং গাণিতিকভাবে প্রকাশ করো। [MP-17]
উঃ- নির্দিষ্ট দুটি মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরন কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়।
যখন একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের বিভেদতলে প্রতিসৃত হয় তখন আপতন কোণ ∠i এবং প্রতিসরন কোণ ∠r হলে,
\frac{Sin\;i}{Sin\;r}=\muযেখানে ধ্রুবক μ (মিউ) কে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে।
9. একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়। দেখাও যে, চ্যুতি কোণের মান δ = i1 + i2 – A [MP-17, 24]
উঃ-

ABC একটি বায়ু মাধ্যমে রাখা প্রিজম। ∠A প্রিজমের প্রতিসারক কোণ, AB এবং AC দুটি প্রতিসারক তল এবং BC প্রিজমের ভূমি। একটি আলোকরশ্মি PQ বায়ুর মধ্য দিয়ে গিয়ে প্রিজমের AB প্রতিসারক তলের Q বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরনের পরে প্রিজমের মধ্য দিয়ে QS পথে প্রতিসৃত হয়ে অন্য প্রতিসারক তল AC এর উপর S বিন্দুতে আবার প্রতিসৃত হয়ে ST পথে বায়ুতে নির্গত হয়েছে। NQO, AB তলের Q বিন্দুতে অভিলম্ব এবং N1SO, AC তলের S বিন্দুতে অভিলম্ব। Q বিন্দুতে আপতন কোণ ∠PQN = i1 এবং প্রতিসরন কোণ ∠SQO = r1। S বিন্দুতে আপতন কোণ ∠QSO = r2 এবং প্রতিসরন কোণ ∠TSN1 = i2 ।
আপতিত রশ্মির প্রাথমিক অভিমুখ হল PQRX এবং নির্গত রশ্মির অভিমুখ RST।
সুতরাং প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরনের ফলে আলোকরশ্মি চ্যুতি, ∠XRT = δ
এখন, δ = ∠XRT = ∠RQS + ∠RSQ
∴ δ = ( ∠RQO – ∠SQO ) + ( ∠RSO – ∠QSO)
δ = (i1 – r1) + (i2 – r2)
= i1 + i2 – (r1 + r2)
এখন, ∆QOS এ r1 + r2 + ∠O = 180o ………(i)
আবার AQOS চতুর্ভুজে ∠AQO = ∠ASO = 90o
∴ ∠A + ∠O = 180o ………(ii)
(i) এবং (ii) থেকে পাই ∠A = r1 + r2
সুতরাং, চ্যুতিকোণ δ = i1 + i2 – ∠A
10. দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কী ? এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয় ? [MP-22, 25]
উঃ- যদি চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের দৃষ্টিজনিত ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। এটি প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দূরত্বের উত্তল লেন্স ব্যবহার করতে হবে।
11. একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট উল্লেখ করো। [MP-20]
উঃ- সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হয় সদবিম্ব ও অবশীর্ষ।
সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে ছোটো।
12. অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পন কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পনের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট লেখো। [MP-20]
উঃ- অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পন কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পনের সামনে ফোকাসে গঠিত হবে। প্রতিবিম্বটি বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হবে।
13. আলোকের বিচ্ছুরন কী ? একটি কাচফলকের ওপর 45o কোণে আপতিত সাদা আলোর প্রতিসরনের পর কাচফলকের ভেতরে বিচ্ছুরন হবে কী ? [MP-20]
উঃ- সূর্যের সাদা আলোকরশ্মি একটি প্রজমের মধ্য দিয়ে গিয়ে সাতটি বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হয়ে পড়ে, এই ঘটনাকে আলোর বিচ্ছুরন বলে।
কাচ ফলকের ভেতরে আলোর বিচ্ছুরন ঘটে না।
14. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে ? [MP-19]
উঃ- নির্দিষ্ট দুটি মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরন কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। যেখানে ধ্রুবক μ (মিউ) কে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে।
15. হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার দুটি কারণ লেখো। এর প্রতিকারে কোন্ ধরণের লেন্স ব্যবহার করা হয়? [MP-26]
উঃ- যদি চোখ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের দৃষ্টিজনিত ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া বলে। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার কারণ গুলি হল- (১) অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে বড়ো হলে এই রোগ হয়। (২) সম্পূর্ণ শিথিল অবস্থায় চক্ষুলেন্সের ফোকাস দূরত্ব অক্ষিগোলকের ব্যাসের চেয়ে কমে গেলে এই ত্রুটি দেখা যায়।
হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করা হয়।
16. দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পন ব্যবহার করে ? কাচ ফলকে প্রতিসরনের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন ? [MP-19]
উঃ- দন্ত চিকিৎসকরা অবতল দর্পন ব্যবহার করে। কোনো আলোকরশ্মি সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসৃত হলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। তাই এক্ষেত্রে আলোকরশ্মির কোনো কৌণিক চ্যুতি হয় না ।
17. একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ঐ লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত ? [MP-19]
উঃ- উত্তল লেন্সের ফোকাসে বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া যায় না। অর্থাৎ, লেন্সের ফোকাস দূরত্ব হবে 20 সেমি ।
বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হবে 1/1.5 = 0.66
18. লঘু থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরনে চ্যুতিকোন নির্ণয় করো। (আপতন কোণ = i এবং প্রতিসরণ কোণ= r ) [MP-22]
উঃ-

আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের (i) মান প্রতিসরণ কোণের (r) চেয়ে বেশি হয়। অতএব, চ্যুতি কোণ (δ)= i – r
19. সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি ‘সবুজ ‘ দেখায় কেন? [MP-22]
উঃ- একটি অস্বচ্ছ বস্তু যে বর্ণের আলো আমাদের চোখে প্রতিফলিত করে বস্তুটিকে সেই বর্ণের মনে হয়। সাদা আলো একটি বস্তুর ওপর পড়লে যদি বস্তুটি সব বর্ণের আলো প্রতিফলিত করে তাহলে বস্তুটিকে সাদা দেখায়। সবুজ পাতার ওপর সূর্যের আলো পড়লে পাতা সবুজ আলো প্রতিফলিত করে দেয় এবং অন্য আলো শোষণ করে। তাই পাতা সবুজ দেখায়।
20. একটি উত্তল লেন্সের প্রধাণ অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আকোঁ। ফোকাস (F) চিহ্নিত করো। [MP-22]
উঃ- সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কোনো উত্তল লেন্সের প্রধাণ অক্ষের সমান্তরালে এসে লেন্সে প্রতিসরণের পরে প্রধাণ অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তাকে ওই লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বলে।

21. উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। [MP-22]
উঃ- একটি উত্তল লেন্সকে অনেকগুলি মাথা কাটা প্রিজমের সমম্বয় রূপে কল্পনা করা যেতে পারে। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রিজম গুলির ভূমি লেন্সের প্রধান অক্ষের দিকে থাকে। লেন্সের উপরের অংশের প্রিজমগুলির ভূমি নীচের দিকে থাকে এবং নীচের অংশের প্রিজমগুলির ভূমি উপরের দিকে থাকে। একটি প্রিজমের মধ্য দিiয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে রশ্মিটি প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। এখন একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মি গুচ্ছ লেন্সে প্রতিসৃত হলে, প্রধান অক্ষের উপরের আলোকরশ্মিগুলি নীচের দিকে এবং প্রধান অক্ষের নীচের দিকের আলোকরশ্মিগুলি উপরের দিকে বেঁকে যায়। এর ফলে প্রতিসৃত রশিগুলি প্রধান অক্ষের কাছে চলে আসে এবং প্রতিসৃত রশ্মি গুলি অভিসারী হয়ে প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটি হল লেন্সের ফোকাস। আর এই জন্যেই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে।
22. অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। [MP-25]
Ans:- অবতল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন (অসদ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন):

বস্তুর অবস্থান লেন্সের সামনে: একটি বস্তু PQ অবতল লেন্স L-এর সামনে প্রধান অক্ষের উপর খাড়াভাবে রয়েছে। P বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে PR পথে এসে লেন্সে প্রতিসরণের পরে ফোকাস বিন্দু F
থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় এবং RS পথে যায়। P বিন্দু থেকে চোখ নির্গত আর-একটি আলোকরশ্মি POT পথে সোজা চলে যায়। প্রতিসৃত রশ্মি দুটি RS এবং POT অপসারী হয়ে দর্শকের চোখে পৌঁছায় এবং মনে হয় P₁ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এর ফলে P বিন্দুটি P₁-এ রয়েছে বলে মনে হয়। P₁ থেকে প্রধান অক্ষের উপর লম্ব P₁Q₁ টানা হয়। P₁Q₁ হল PQ বস্তুর অসদ প্রতিবিম্ব।
প্রতিবিম্বটির অবস্থান: লেন্সের যে দিকে বস্তু রয়েছে সেই দিকে লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে।
প্রতিবিম্বটির প্রকৃতি: অসদ্বিম্ব এবং সমশীর্ষ।
প্রতিবিম্বটির আকার: বস্তুর চেয়ে ছোটো।
ব্যবহার: হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি দূর করতে চশমায় ব্যবহার করা হয়।
23. আকাশকে নীল দেখায় কেন একটি চিত্রসহ ব্যাখ্যা করো। [MP-25]
Ans:- সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসে তখন ওই রশ্মি বাতাসের সূক্ষ্ম ধূলিকণার উপর পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। একে আলোকের বিক্ষেপ (Scattering of Light) বলে।
• দিনের বেলায় আকাশকে নীল দেখায় দিনের বেলায় যখন সূর্যরশ্মি বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসে, নীল বর্ণের আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় বায়ুর মধ্যে থাকা কণাগুলি নীল বর্ণের আলোকে বিক্ষিপ্ত করে চারদিকে ছড়িয়ে দেয়। এই বিক্ষিপ্ত আলোকরশ্মি আমাদের চোখে পৌঁছায়, তাই আমরা আকাশকে নীল দেখি।

24. প্রমাণ করো, আয়তাকার কাচের ফলকে আপতিত আলোক রশ্মি এবং ফলক থেকে নির্গত আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল হবে। [MP-25]
Ans:-

EFGH একটি সমান্তরাল কাচের স্ল্যাব। এটি বায়ুতে রাখা হয়েছে। আলোকরশ্মি AO বায়ুর মধ্য দিয়ে এসে স্ল্যাবের EF তলে O বিন্দুতে প্রতিসরণের পরে OB পথে স্ল্যাবের মধ্যে প্রবেশ করেছে এবং স্ল্যাবের HG তলের ৪ বিন্দুতে প্রতিসৃত হয়ে বায়ুতে BC পথে নির্গত হয়েছে। AO হল আপতিত রশ্মি, OB প্রতিসৃত রশ্মি, i1 হল O বিন্দুতে আপতন কোণ, r1 হল O বিন্দুতে প্রতিসরণ কোণ, r2 হল B বিন্দুতে আপতন কোণ, i2 হল নির্গমণ কোণ, BC হল নির্গত রশ্মি এবং বায়ুসাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হল aμg।
O বিন্দুতে স্নেলের সূত্র থেকে পাওয়া যায় = aμg
B বিন্দুতে আপতন কোণ r2, প্রতিসরণ কোণ i2 এবং কাচসাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক gμa হলে,
স্নেলের সূত্র থেকে পাওয়া যায় = gμa এখন aμg = 1/ aμg হওয়ায়
EF এবং HG পরস্পরের সমান্তরাল হওয়ায় r1 = r2 হয়,
Sinr1 = Sinr2 হয়,
Sini1 = Sini2 হয়, অতএব i1 = i2 হয়।
EF এবং HG পরস্পরের সমান্তরাল এবং NON1, EF-এর উপর লম্ব এবং N1BN1‘, HG-এর উপর লম্ব হওয়ায় এবং i1 = i2 হওয়ায় AO এবং BC পরস্পরের সমান্তরাল হয়।
সুতরাং, কোনো আলোকরশ্মি সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসৃত হলে আপতিত রশ্মি এবং নির্গত বশ্মি পরস্পর সমান্তরাল হয়।
25. আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে? MP-24]
বিজ্ঞানী নিউটন প্রথম পরীক্ষা করে দেখার যে সূর্যের সাদা আলোক রশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে গিয়ে সাতটি বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হয়ে পড়ে, এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে।
একবর্ণী আলোকরশ্মিকে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলে কোন বিচ্ছুরণ হবে না।
যৌগিক আলোকরশ্মিকে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলে বিচ্ছুরণ ঘটবে ও ঐ রশ্মিটি বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হবে।
26. আলোর প্রতিসরণের স্নেল এর সূত্রটি লেখ । [MP-23]
উত্তরঃ- যখন একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের বিভেদতলে প্রতিসৃত হয়, তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়।
\frac{Sin i}{Sin r}=\mu\;(ধ্রুবক )অথবা
কোন পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস এর মধ্যে কোন বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখ। MP-23]
উত্তরঃ- ১) প্রতিবিম্বের অবস্থান হবে লেন্সের যে দিকে বস্তু রয়েছে সেই দিকে বস্তুটির পেছনে।
২) প্রতিবিম্ব অসদ, সমশীর্ষ এবং বস্তুর চেয়ে আকারে বড়ো হবে।
👉 আলো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা ও সমাধান পেতে এখানে ক্লিক করুন।📌
LATEST POSTS:
- চলতড়িৎ-মাধ্যমিক ভৌতবিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান | Physical Science Current Electricity Chapter Numericals
- আলো অধায়- মাধ্যমিক ভৌত বিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান | Madhyamik physical science light chapter 5 mathematical problem
- গ্যাসের আচরণ অধ্যায় গাণিতিক সমস্যা ও তার সমাধান | Class 10 Physical Science Chapter 2 Mathematical Problem
- আমাদের পৃথিবী (ভূগোল) সিলেবাস- সপ্তম শ্রেণী | WB Class 7 Geography Syllabus
- বাংলা সিলেবাস- সপ্তম শ্রেণী | WB Class 7 Bengali Syllabus




