Aikyashree Scholarship 2025-26: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ ” ঐক্যশ্রী (Aikyashree Scholarship) “ 2025-26 সেশনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হল। এই স্কলারশিপে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী সংখ্যালঘু ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। আবেদনের জন্য যোগ্যতা, আবেদনের পদ্ধতি, আবেদনের শুরু এবং শেষ তারিখ, প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হল।
Aikyashree Scholarship 2025-26 Overview
| Scholarship Name | Aikyashree Scholarship 2025-26 |
| Application Starts | 25-06-2025 |
| Last date of Application | 31-08-2025 |
| Official Website | www.wbmdfc.org |
| Scholarship Application Link | Click here |
আরও দেখুনঃ Nabanna Scholarship 2025 | নবান্ন স্কলারশিপে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি
ঐক্যশ্রী স্কলারশিপের শ্রেণীবিভাগ
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ ঐক্যশ্রী কে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে।
(১) প্রি-মেট্রিক স্কলারশিপ – প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
(২) পোস্ট-মেট্রিক স্কলারশিপ- একাদশ শ্রেণী থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। পোস্ট-মেট্রিক স্কলারশিপকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। (১) ঐক্যশ্রী স্কলারশিপ (২) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ
ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship): যে সমস্ত ছাত্রছাত্রী পূর্ববর্তী পরীক্ষায় ৬০% এর কম নম্বর পেয়েছে তারা আবেদন করতে পারবে।
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM): যে সমস্ত ছাত্রছাত্রী পূর্ববর্তী পরীক্ষায় ৬০% এর বেশি নম্বর পেয়েছে তারা আবেদন করতে পারবে।
আবেদনের যোগ্যতা (Aikyashree Scholarship Eligibility)
(১) ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের জন্য অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত (বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী) হতে হবে।
(২) ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(৩) ছাত্র-ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় হতে হবে, প্রি-ম্যাট্রিক – ২ লক্ষ টাকা, পোস্ট ম্যাট্রিক – ২ লক্ষ টাকা, SVMCM- ২.৫ লক্ষ টাকা,
(৪) পূর্বতন পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
(৫) ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
(৬) বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বাংলার শিক্ষা-র ইউনিক আইডি থাকতে হবে।
আবেদনের পদ্ধতি
ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫ এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। https://wbmdfcscholarship.in/ এখানে ক্লিক করলে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সরাসরি লিঙ্ক ওপেন হবে এবং সেখান থেকে অনলাইন আবেদন করা যাবে।
Renewal কিভাবে করবে ?
দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের Renewal করার জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই।
যেসব ছাত্র-ছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কূলে ভর্তি হয়েছে এবং যে সকল ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরই অনলাইনে আবেদন করতে হবে।
ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫ আবেদনের শেষ তারিখ
অনলাইনে আবেদন শুরু হচ্ছে ২৫ জুন ২০২৫ এবং চলবে ৩১ আগষ্ট ২০২৫ পর্যন্ত।
ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫ আবেদনের অফিসিয়াল বিজ্ঞপ্তি

Latest Posts>>
- WB NMMSE 2026 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস
- অনুপাত ও সমানুপাত- দশম শ্রেণী প্রশ্ন-উত্তর | Class 10 Math Chapter 5 Question Answer
- ২০২৭ মাধ্যমিক পরীক্ষার রুটিন | Madhyamik 2027 Exam Routine Download
- সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সিলেবাস | Class 7 Poribesh Bigyan Syllabus
- রাশিবিজ্ঞান- মাধ্যমিক গণিত MCQ প্রশ্ন উত্তর | Class 10 Math Statistics Chapter MCQ




