Vidyasagar Science Olympiad 2025 (VSO)- শুরু হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর অনলাইন আবেদন। এটি জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এর পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে এক স্কলারশিপের পরীক্ষা। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ একটি ত্রি-স্তরীয় পরীক্ষা ব্যবস্থা। অর্থাৎ মোট তিনটি স্তরে এই পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধিনস্থ সমস্ত সরকারি স্কুল, সমস্ত স্বীকৃত বেসরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পনসর স্কুল এবং সমস্ত মহার্ঘ ভাতা প্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রী যারা নবম শ্রেণীতে পাঠরত এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে এমন প্রথম পাঁচজন এই পরীক্ষায় অংশ নিতে পারবে। তারা অবশ্যই স্কুলের HM, AHM, TIC দ্বারা মনোনীত হবে।
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার বিভিন্ন স্তর
প্রথম স্তর – আন্তঃ ইউনিট প্রতিযোগিতা
দ্বিতীয় স্তর – আন্তঃ জেলা প্রতিযোগিতা
তৃতীয় স্তর – আন্তঃ রাজ্য প্রতিযোগিতা
আবেদনের পদ্ধতি
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। তবে পরীক্ষার্থীরা নিজেরা অনলাইনে আবেদন করতে পারবে না। শুধুমাত্র স্কুল থেকে বা হেডমাস্টার মশাইয়ের কাছ থেকেই অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে ?
- ছাত্রছাত্রীদের নাম, অভিভাবকের নাম, জেন্ডার এবং বাংলার শিক্ষা পোর্টালের আইডি।
- মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
- অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মার্কশীট।
- এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
- ফুল সিগনেচারের JPG ফরমেট।
সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন
| পরীক্ষার স্তর | প্রশ্নের ধরন | সিলেবাস |
|---|---|---|
| Layer-1 | প্রথম স্তরের পরীক্ষায় মোট ৫০ টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ করে। মোট পরীক্ষা হবে ১০০ নম্বরের। | ভৌত বিজ্ঞান-৪০ জীবন বিজ্ঞান- ৩০ গণিত- ৩০ |
| Layer-2 | দ্বিতীয় স্তরের পরীক্ষায় মোট ৫০ টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ করে। মোট পরীক্ষা হবে ১০০ নম্বরের। | ভৌত বিজ্ঞান-৪০ জীবন বিজ্ঞান- ৩০ গণিত- ৩০ |
| Layer-3 | তৃতীয় স্তরে মোট ৩০ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ করে। মোট পরীক্ষা হবে ৬০ নম্বরের। | ভৌত বিজ্ঞান-২০ জীবন বিজ্ঞান- ২০ গণিত- ২০ |
আবেদনের তারিখ এবং পরীক্ষার তারিখ (VSO 2025 application date and Exam date)
আবেদন শুরু- ২৫ এপ্রিল ২০২৫
আবেদনের শেষ তারিখ – ১৫ মে ২০২৫
পরীক্ষার তারিখ – ১৫ জুন ২০২৫ দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টে।
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার আবেদনের লিঙ্ক
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার জন্য অনলাইন আবেদনের লিঙ্ক নীচে দেওয়া হল। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই সরাসরি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার জন্য আবেদন করা যাবে।
Latest Posts:
- মাধ্যমিক ২০২৭ পরীক্ষার রুটিন পরিবর্তনের প্রস্তাব, ২ মার্চ থেকে শুরু হতে পারে পরীক্ষা | Madhyamik 2027 Revised Routine
- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র PDF | HS Semester 3 Chemistry Question Paper 2027
- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র PDF ডাউনলোড | HS Semester 3 Geography Question Paper 2027
- ইতিহাস প্রশ্নপত্র- উচ্চমাধ্যমিক 2027 তৃতীয় সেমিস্টার | HS 2027 Sem-3 History Question Paper PDF Download
- উচ্চমাধ্যমিক 2027 তৃতীয় সেমিস্টার Environmental Studies প্রশ্নপত্র PDF




