উত্তরসহ মাধ্যমিক ২০২৬ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | Madhyamik 2026 Physical Science Solved Paper

Blinking Buttons WhatsApp Telegram

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৬ এর ভৌত বিজ্ঞান (Madhyamik 2026 Physical Science Solved Paper) বিষয়ের সমস্ত প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর করে দেওয়া হলো।

পরীক্ষা (Examination)Madhyamik Examination 2026
বিষয় (Subjects)ভৌত বিজ্ঞান (Physical Science)
পরিচালনাকারী সংস্থা (Authority)পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)
পরীক্ষার ধরণ (Exam Pattern)লিখিত (Written Examination)
সিলেবাস (Syllabus)WBBSE নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী

উত্তরসহ মাধ্যমিক ২০২৬ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র (Madhyamik 2026 Physical Science Solved Paper)

PHYSICAL SCIENCE

Time 3 Hours 15 Minutes

(First Fifteen minutes for reading the question paper only)

Full Marks-90

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness, overwriting and bad handwriting.

বিভাগ ‘ক’

(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)

১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: ১×১৫=১৫

১.১ নীচের কোন্ গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না?

(a) CFC (b) NO2 (c) CO2 (d) NO

উত্তর:- (c) CO2

১.২ STPতে 11.2 L NH3 গ্যাসের ভর হল- [ N = 14, H = 1 ]

(a) 17 g (b) 8.5 g (c) 34 g (d) 11.2 g

উত্তর:- (b) 8.5 g

১.৩ নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4+2O2CO2+2H2OCH_{4} + 2O_{2} \rightarrow CO_{2} + 2H_{2}O

5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে STP তে কত আয়তন O2 লাগবে?

(a) 224 L (b) -448 L (c) 44.8 L (d) 22.4 L

উত্তর:- (a) 224 L

১.৪ তাপ পরিবাহিতাঙ্কের SI একক হল

(a) ওয়াট.মিটার-1 (b) ক্যালোরি.মিটার-1 (c) ওয়াট.মিটার.কেলভিন (d) ওয়াট.মিটার-1 কেলভিন-1

উত্তর:- (d) ওয়াট.মিটার-1 কেলভিন-1

১.৫ মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হল-

(a) 25 cm দূরত্বে (b) 100 cm দূরত্বে (c) অসীম দূরত্বে

(d) 0 cm দূরত্বে

উত্তর:- (c) অসীম দূরত্বে

১.৬ যখন কোন আলোকরশ্মি কাচের ফলকে বা স্ল্যাবে উল্লম্বভাবে আপতিত হয়, তখন চ্যুতিকোণের মান হবে

(a) 0 deg (b) 90 deg (c) 180 deg (d) 30 deg

উত্তর:- (a) 0 deg

১.৭ কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান IC?

(a) 1.6 × 1019 (b) 6. 25 × 1010 (c) 6.25 × 1018 (d) 6 .23 × 1023

উত্তর:- (c) 6.25 × 1018

১.৮ তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়-

(a) তামার (b) নাইক্রোমের (c) কাচের (d) সিলিকনের

উত্তর:- (d) সিলিকনের

১.৯ একটি ইলেকট্রনের ভর m হলে, একটি ẞ-কণার ভর হল-

(a) m (b) 2 m (c) 3 m (d) 4 m

উত্তর:- (a) m

১.১০ মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে, আধুনিক পর্যায়সারণীতে মৌলটি কোন্ শ্রেণিতে অবস্থান করবে?

(a) 1 (b) 2 (c) 18 (d) 9

উত্তর:- (a) 1

১.১১ অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয়-

(a) CaCl₂ (b) CaO (c) H_{2}*S*O_{4} (d) P_{2}*O_{5}

উত্তর:-  (b) CaO

১.১২ নীচের কোন্ মৌলটি ডুরালুমিনে উপস্থিত থাকে না?

(a) Al (b) Zn (c) Cu (d) Mg

উত্তর:- (b) Zn

১.১৩ কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কি হবে?
(a) হলুদ (b) কমলা (c) সবুজ (d) গাঢ় নীল

উত্তর:- (d) গাঢ় নীল

১.১৪ নীচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক?

(a) চিনির জলীয় দ্রবণের (b) বিশুদ্ধ জলের (c) তরল হাইড্রোজেন ক্লোরাইডের (d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের

উত্তর:- (c) তরল হাইড্রোজেন ক্লোরাইডের

১.১৫ মিথেন অণুতে H-C-H বন্ধন কোণের মান হল-

(a) 109°28′ (b) 108°29′ (c) 100° (d) 180°

উত্তর:- (a) 109°28′

আরও দেখুনঃ উত্তরসহ মাধ্যমিক ২০২৫ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | 2025 Madhyamik physical Science Solved paper

বিভাগ ‘খ’

২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১×২১-২১

২.১ বায়োগ্যাসের মূল উপাদানটির নাম লেখো। ১

উত্তর:- মিথেন (CH4)

অথবা

আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বউয়ায়ন ঘটে। ১

উত্তর:- CO2

২.২ প্রাকৃতিক গ্যাসের তাপনমূল্য 50 KJg-1 বলতে কি বোঝায়? ১

উত্তর:- এক গ্রাম প্রাকৃতিক গ্যাসের সম্পূর্ণ দহনের ফলে 50 KJ তাপ উৎপন্ন হয়।

২.৩ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:

একই উষ্ণতা ও চাপে সমআয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। ১

উত্তর:- মিথ্যা।

২.৪ আদর্শ গ্যাস ধ্রুবকের SI এককটি লেখো। ১

উত্তর:- জুল মোল-1 K-1

২.৫ নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো:

কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। ১

উত্তর:- মিথ্যা।

অথবা

কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি?

উত্তর:- ব্যাস্তানুপাতিক।

২.৬ কোন্ বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন? ১

উত্তর:- লাল।

২.৭ একটি প্রাকৃতিক বর্ণালির উদাহরণ দাও। ১

উত্তর:- রামধনু  বা রং ধনু।

২.৮ এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ১

উত্তর:- বৈদ্যুতিক মোটর।

২.৯ 1 C তড়িৎ আধানকে 1 V  বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? ১

উত্তর:- এক জুল।

২.১০ ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো।

উত্তর:- আলফা কণা।

অথবা

পারমাণবিক চুল্লিতে কোন্ ধরণের নিউক্লীয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? ১

উত্তর:- নিউক্লিয় বিভাজন।

২.১১ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো: ১×৪=৪

বাম স্তম্ভডান স্তম্ভ
২.১১.১ সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল(a) Cu
২.১১.২ রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়(b) Cl
২.১১.৩ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে(c) F
২.১১.৪ ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি(d) Fe

উত্তর:-

  • ২.১১.১ ➡️ (c) F
  • ২.১১.২ ➡️ (d) Fe
  • ২.১১.৩ ➡️ (b) Cl
  • ২.১১.৪ ➡️ (a) Cu

২.১২ নীচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ? পটাসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড। ১

উত্তর:- কার্বন টেট্রাক্লোরাইড।

২.১৩ গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িবিশ্লেষ্যটির নাম লেখো।

উত্তর:- পটাশিয়াম অরোসায়ানাইড , সংকেত K[Au(CN)2]

অথবা

কোনো তড়িদবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িদ্বিশ্লেষণের সময়ে ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িতের পরিবহণ ঘটে? ১

উত্তর:- আয়নের মাধ্যমে।

২.১৪ তড়িবিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন? ১

উত্তর:- আয়নের গতির অভিমুখ নির্দিষ্ট থাকে না।

২.১৫ লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। ১

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পদার্থবিদ্যা প্রশ্ন ২০২৬ [PDF] | HS 4th Semester Physics Question Paper 2026

উত্তর:- PbS

অথবা

শূন্যস্থান পূরণ করো:

2 NH3 + CO2 ⟶ ____+ H2O

উত্তর:- NH2CONH2

২.১৬ দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো। ১

উত্তর:- NH3 + HCl = NH4Cl

২.১৭ নীচের জৈব যৌগটির IUPAC নাম লেখো।

Madhyamik 2026 Physical Science Solved Paper

উত্তর:- প্রোপান-2-অল।

অথবা

ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো।

উত্তর:-

Madhyamik 2026 Physical Science Solved Paper

২.১৮ PVC (পলিভিনাইল ক্লোরাইড) এর একটি ব্যবহার লেখো।

উত্তর:- জলের পাইপ তৈরিতে ব্যবহৃত হয়।

বিভাগ ‘গ’

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):  ২×৯=১৮

৩.১ স্থিতিশীল উন্নয়নের ধারণা কী?

উত্তর:- স্থিতিশীল উন্নয়ন হল সেই উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থের সাথে আপোস না করে। এর ফলে পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে, বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি ঘটবে।

৩.২ ০°C তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো একটি গ্যাসকে উত্তপ্ত করা হল। যখন ঐ গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই আরম্ভকালের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায়, তখন ঐ গ্যাসের তাপমাত্রা কত? ২

উত্তর:- প্রাথমিক আয়তন = V1, প্রাথমিক চাপ =P1 প্রাথমিক উষ্ণতা = T1= 0⁰C = 273 K

অন্তিম আয়তন V2= 2V1 ,অন্তিম চাপ P2= 2P1 ,অন্তিম উষ্ণতা = T2

P1.V1T1=P2.V2T2\frac{P_1.V_1}{T_1}= \frac{P_2.V_2}{T_2}

P1.V1273=2P1.2V1T2\frac{P_1.V_1}{273}= \frac{2P_1.2V_1}{T_2}

বা, T2=4×273T_2 = 4× 273 K

বা, T2 = 1092 K = 819⁰C

ঐ গ্যাসের তাপমাত্রা হবে 819⁰C

অথবা

2g ভরের কোনো গ্যাস 7°C তাপমাত্রায় এবং 2 atm চাপে 820 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। [R=0.082 L atm mole-1 K] ২

উত্তর:- গ্যাসের ভর (W)= 2 g, উষ্ণতা (T) = (7+273)= 280 K, চাপ (P) = 2 atm, আয়তন (V)= 0.82 L

ধরি, গ্যাসটির মোলার ভর = M

আমরা জানি, PV=nRTPV= nRT

PV=(WM)RTPV = (\frac{W}{M} ) RT

বা, M=WRTPVM=\frac{WRT}{PV}

M=2×0.082×2802×0.82M=\frac{2×0.082×280}{2×0.82}

M= 28 g

অতএব, গ্যাসটির মোলার ভর= 28 গ্রাম।

৩.৩ 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাচের ফলকের বা স্ল্যাবের মধ্য দিয়ে একটি আলোকরশ্মির গতিবেগ কত হবে, নির্ণয় করো। [c =3×108 ms-1] ২

উত্তর:- আমরা জানি, μ=cvg,\mu= \frac{c}{v_g},

vg=cμ,vg=3×1081.5=2×108m/sv_g =\frac{c}{\mu}, \;v_g =\frac{3×10^{8}}{1.5}= 2×10⁸ m/s

অতএব, আলোকরশ্মির গতিবেগ হবে 2×108 m/s

অথবা

একটি উত্তল লেন্স একটি বস্তুর 10 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। যদি বস্তুটির দৈর্ঘ্য 5 cm হয় তবে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ২

উত্তর:-

m= \frac{প্রতিবিম্বের \;দৈর্ঘ্য}{বস্তুর\;দৈর্ঘ্য}\\প্রতিবিম্বের \; দৈর্ঘ্য= m × বস্তুর\;দৈর্ঘ্য\\প্রতিবিম্বের \; দৈর্ঘ্য=10×5 \;সেমি= 50\;সেমি

৩.৪ 5 ওহম রোধ বিশিষ্ট কোন একটি তারের দৈর্ঘ্য টেনে 20% বৃদ্ধি করা হল। বৃদ্ধির পরে ঐ তারের আয়তন স্থির থাকলে এবং তারটির প্রস্থচ্ছেদ সর্বত্র সমান থাকলে, ঐ তারটির নতুন রোধ নির্ণয় করো। ২

উত্তর:-

ধরি, প্রথমে তারের দৈর্ঘ্য= l1, প্রস্থচ্ছেদ = A1, রোধ = R1 = 5 ওহম

R1=ρ×l1A1R_1 =\rho× \frac{l_1}{A_1}

পরে, তারের দৈর্ঘ্য=l2= (120×l1)/100 = 1.2 l1, রোধ = R2 হলে, R2=ρ×l2A2R_2=\rho\times \frac{l_2}{A_2}

আয়তন স্থির আছে, অর্থাৎ A1.l1 = A2. l2 , A2=A1.l1l2,A2=A1.l11.2×l1,A2=A11.2A_2=\frac{A_1.l_1}{l_2}, \;A_2= \frac{A_1.l_1}{1.2\times l_1}, \;A_2=\frac{A_1}{1.2}

\frac{R_1}{R_2}=\frac{l_1\times A_2}{l_2\times A_1}\\\frac{R_1}{R_2}=\frac{l_1\times A_1}{1.2\times l_1\times A_1\times 1.2}\\\frac{R_1}{R_2}=\frac{1}{1.2\times 1.2}\\R_2=5 \times 1.2\times1.2= 7.2\;ohm

তারটির নতুন রোধ = 7.2 ohm

৩.৫ তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখ্যা করো। ২

উত্তর:- তড়িৎ পরিবাহিতা নির্ভর করে মুক্ত আয়ন (free ions) এর উপস্থিতির উপর। তরল হাইড্রোজেন ক্লোরাইড (HCl) একটি সমযোজী (covalent) যৌগ
এই অবস্থায় এর অণুগুলো আয়নে বিভক্ত হয় না। ফলে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়। গলিত সোডিয়াম ক্লোরাইড (NaCl) একটি আয়নীয় (ionic) যৌগ। গলিত অবস্থায় এর অণুগুলি বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে। ফলে গলিত সোডিয়াম ক্লোরাইড (NaCl) তড়িৎ পরিবহনে সক্ষম।

অথবা

একটি উপযুক্ত আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। ২

উত্তর:-

৩.৬ একটি কঠিন এবং একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। ২

উত্তর:- একটি কঠিন সমযোজী যৌগ হল গ্লূকোজ (C6H12O6), আর একটি তরল সমযোজী যৌগ হল জল (H2O)।

৩.৭ কিপ্ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণটি লেখো। ২

উত্তর:- কিপ্ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম হাইড্রোজেন সালফাইড (H2S)।

হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরন-

FeS + H2SO4 ⟶ FeSO4 + H2S↑

৩.৮ মুক্ত বায়ুতে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে কেন? ২

উত্তর:- কপার বা তামার পাত্র মুক্ত বায়ুতে দীর্ঘদিন ফেলে রাখলে তার ওপর ধীরে ধীরে সবুজ রঙের ছোপ পড়ে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সাথে কপারের বিক্রিয়ায় সবুজ রঙের ক্ষারকীয় কপার কার্বনেট [CuCO3, Cu(OH)2] ও ক্ষারকীয় কপার সালফেট [CuSO4, 3Cu(OH)2] উৎপন্ন। যার ফলে মুক্ত বায়ুতে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে।

অথবা

তামার এবং পিতলের পাত্রে দীর্ঘ সময় দই ও টক স্বাদের ফল রাখা হয় না কেন তার দুটি কারণ লেখো।

উত্তর:- তামার এবং পিতলের পাত্রে দীর্ঘ সময় দই ও টক স্বাদের ফল রাখা হয় না তার কারন- (১) দই বা টক স্বাদের ফলে উপস্থিত জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়ায় তামা এবং পিতল দ্রাব্য ধাতব যৌগ উৎপন্ন করে। (২) তামা এবং পিতল অক্সিজেনের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় যে দ্রাব্য কপার যৌগ উৎপন্ন করে তা মানবস্বাস্থ্যের পক্ষে বিষাক্ত।

৩.৯ CH3COOH একটি করে কারণ লেখো একটি জৈবযৌগ কিন্তু NaHCO3 জৈব যৌগ নয় কেন উভয় ক্ষেত্রে একটি করে কারন লেখো। ২

উত্তর:- CH3COOH একটি জৈবযৌগ কারন এতে কার্বন–হাইড্রোজেন (C–H) সমযোজী বন্ধন আছে, যা জৈব যৌগের প্রধান বৈশিষ্ট্য। অন্যদিকে NaHCO3– জৈব যৌগ নয় কারন এটি একটি আয়নীয় লবণ এবং এতে ধাতু (Na⁺) উপস্থিত আছে; এটি কার্বনের অজৈব কার্বনেট শ্রেণির অন্তর্ভুক্ত।

অথবা

ইথিলিন-এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।

উত্তর:- ইথিলিন-এর গঠন সংকেতে থেকে দেখা যায় এর মধ্যে দুটি সমযোজী বন্ধন আছে। তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।

Madhyamik 2026 Physical Science Solved Paper

বিভাগ ‘ঘ’

৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ৩x১২=৩৬

৪.১ চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। চার্লসের সূত্র থেকে সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো। ১+২

আরও দেখুন:  মাধ্যমিক ২০২৬ ভৌতবিজ্ঞান MCQ সাজেশন | Madhyamik 2026 Physical Science MCQ Suggestion

উত্তর:- ✅ অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1⁰C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0⁰C উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।

ব্যাখ্যা: ধরা যাক, n মোল অণু গ্যাসের স্থির চাপ P । 0⁰C উষ্ণতায় গ্যাসটির আয়তন V0 এবং t⁰C উষ্ণতায় আয়তন Vt। n এবং P এর মান অপরিবর্তিত থাকলে, চার্লসের সূত্র অনুযায়ী, 0⁰Cথেকে t⁰C  উষ্ণতা বৃদ্ধিতে ওই গ্যাসের আয়তন বৃদ্ধি = (t/273)V0

সুতরাং, t⁰C উষ্ণতায় গ্যাসটির আয়তন Vt=V0 + (t/273)V0 = (1 + t/273)V0

অনুরুপে 0⁰C থেকে t⁰C উষ্ণতা হাসে গ্যাসের আয়তন হ্রাস= t/273 V0

সুতরাং, -t⁰C  উষ্ণতায় গ্যাসটির আয়তন, V-t= V0 – (t/273)V0 = (1 + t/273)V0

1/273 ভগ্নাংশ টিকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বলে।

✅ চার্লসের সূত্র থেকে জানা যায় যে, নির্দিষ্ট চাপে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 0⁰C তাপমাত্রায় আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হাস পায়। অতএব নির্দিষ্ট চাপে 0⁰C উষ্ণতায় V0 আয়তনের কোন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0⁰C থেকে -273⁰C এ নামিয়ে আনলে চার্লসের সূত্র অনুযায়ী -273⁰C উষ্ণতায় তার আয়তন V-273= V0– (V0×273/273) = V0(1 – 273/273)=0

সুতরাং -273⁰C উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হবে অর্থাৎ আয়তন লোপ পাবে, স্থির চাপে -273⁰C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় বলে এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে।।

৪.২ 216 g HgO কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে কী পরিমাণ KCIO3 কে উত্তপ্ত করতে হবে? [Hg=200, K=39, Cl=35.5, O=16] ৩

উত্তর:- 2HgO ⟶ 2Hg + O2 , [HgO= (200+16) =216 g] , [O2 = 32 g]

432 গ্রাম HgO উত্তপ্ত করে 32 গ্রাম O2 পাওয়া যায়

অতএব, 216 গ্রাম HgO উত্তপ্ত করে 32×216432=16\frac{32\times216}{432}= 16 গ্রাম O2 পাওয়া যায়

আবার, 2KClO3 ⟶ 2KCl + 3O2 [KClO3 = (39+35.5+48)=122.5 g]

96 g অক্সিজেন পেতে KClO3 লাগে 245 g

অতএব, 16 g অক্সিজেন পেতে KClO3 লাগে 16×24596=4056\frac{16\times245}{96}= 40\frac{5}{6} g

অথবা

কোনো ধাতব কার্বনেটের 200 g উত্তপ্ত করলে 112 g ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়? ৩

উত্তর:- 200 g ধাতব কার্বনেটের = 112 g ধাতব অক্সাইড + গ্যাস

অতএব, উৎপন্ন গ্যাসের ভর = (200-112) g= 88 g

গ্যাসটির বাষ্প ঘনত্ব = 22

অতএব, অণবিক ভর = (2 x 22)= 44 g

অতএব, উৎপন্ন গ্যাসের মোল সংখ্যা =(88/44) = 2

অতএব, বিক্রিয়াটিতে 2 মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়।

৪.৩ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10-6/°C- ব্যাখ্যা করো। তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। ২+১

উত্তর:- ✅ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10-6/°C বলতে বোঝায় প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য লোহার প্রতি এক মিটার দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তা হলো 12×10-6 মিটার।

তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের উদাহরণ : থার্মোমিটারে উষ্ণতা নির্দেশক তরল রূপে পারদ ব্যবহার করা হয়। থার্মোমিটারের কুণ্ডটি কোনো উষ্ণ বস্তুর সংস্পর্শে এলে কুন্ডের ভেতর থাকা পারদ উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং বস্তুটির তাপমাত্রা নির্দেশ করে।

অথবা

তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তাদের মধ্যে সম্পর্কটি লেখো। ২+১

উত্তর:- তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক : প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0⁰ উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়তনে যে আপাত আয়তন প্রসারণ হয়, তাকে ওই তরলের আপাতত আয়তন প্রসারণ গুণাঙ্ক (γa) বলে।

তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক: প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0⁰ উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়তনে যে প্রকৃত আয়তন প্রসারণ হয়, তাকে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক (γr) বলে।

তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক= তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক+ পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক

γr = γa + γg

৪.৪ উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ (r) এবং ফোকাস দৈর্ঘ্য (f) এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। ২+১

উত্তর:- ✅ উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ (r) এবং ফোকাস দৈর্ঘ্য (f) এর মধ্যে সম্পর্ক:

Madhyamik 2026 Physical Science Solved Paper
Madhyamik 2026 Physical Science Solved Paper

M1PM2 হল একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণের প্রধান ছেদ, C বক্রতা কেন্দ্র, F ফোকাস এবং P মেরু। একটি আলোকরশ্মি RS প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের ওপর S বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাস F থেকে নির্গত হচ্ছে বলে মনে হয় এবং ST পথে চলে যায়। CSN দর্পণের ওপর S বিন্দুতে লম্ব।

প্রতিফলনের সূত্রানুযায়ী <RSN = <TSN = θ (ধরা যাক) <FSC = <TSN (বিপ্রতীপ কোণ); RS || PC এবং SC ছেদক হওয়ায় <SCF = <RSN (অনুরূপ কোণ) সুতরাং,  <FSC = <SCF বা, CF = FS । আপতিত রশ্মিগুলি উপাক্ষীয় বলে S বিন্দু P বিন্দুর খুব কাছে হয়। সেক্ষেত্রে FS~ FP ।

অতএব, CF=FP বা, FP=½CP বা, f=½r বা, r = 2f যেখানে r দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং f ফোকাস দৈর্ঘ্য।

সুতরাং, একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের ওপর নির্ভরশীল কিন্তু আলোর বর্ণ বা মাধ্যমের ওপর নয়।

✅ অবতল দর্পণের একটি ব্যবহার: দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে থাকেন।

অথবা

একই আপতন কোণের জন্য তিনটি ভিন্ন মাধ্যম A, B এবং C এর প্রতিসরণ কোণ যথাক্রমে 30°, 45° এবং 60°। কোন্ মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বনিম্ন এবং কেন? ৩

উত্তর:- স্নেলের সূত্র অনুযায়ী, μ=SiniSinr\mu = \frac{Sin \;i}{Sin\;r}

যেখানে,

μ= প্রতিসরণাঙ্ক, i = আপতন কোণ (একই) , r = প্রতিসরণ কোণ

যেহেতু আপতন কোণ একই, তাই প্রতিসরণ কোণ যত কম হবে প্রতিসরণাঙ্ক তত বেশি হবে।

আলোর বেগের সূত্র: v = c/μ

অর্থাৎ প্রতিসরণাঙ্ক বেশি হলে আলোর বেগ কম হয়।

এখানে, A মাধ্যমে r =300 (সবচেয়ে কম) , B মাধ্যমে r = 450 , C মাধ্যমে r = 600

সুতরাং A মাধ্যমে প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি, তাই আলোর বেগ সবচেয়ে কম।

৪.৫ হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার দুটি কারণ লেখো। এর প্রতিকারে কোন্ ধরণের লেন্স ব্যবহার করা হয়? ২+১

উত্তর:- যদি চোখ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তাহলে চোখের দৃষ্টিজনিত ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া বলে। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া ঘটার কারণ গুলি হল- (১) অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে বড়ো হলে এই রোগ হয়। (২) সম্পূর্ণ শিথিল অবস্থায় চক্ষুলেন্সের ফোকাস দূরত্ব অক্ষিগোলকের ব্যাসের চেয়ে কমে গেলে এই ত্রুটি দেখা যায়।

আরও দেখুন:  মাধ্যমিক ২০২৬ ভৌত বিজ্ঞান পরীক্ষা শেষ | প্রশ্নপত্র PDF ডাউনলোড | Madhyamik 2026 Physical Science Question Paper Download

হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করা হয়।

৪.৬ দুটি পরিবাহীকে শ্রেণিসমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 ওহম, এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 6 ওহম। প্রতিটি পরিবাহীর রোধ নির্ণয় করো। ৩

উত্তর:- রোধ দুটি যথাক্রমে R1 ও R2

শ্রেণি সমবায়ে যুক্ত করলে R1+R2=25R_1+R_2=25 ……..(i)

সমান্তরাল সমবায়ে যুক্ত করলে 1R1+1R2=16\frac{1}{R_1}+ \frac{1}{R_2}=\frac{1}{6}

R2+R1R1R2=16\frac{R_2+R_1}{R_1R2}=\frac{1}{6}, বা, 25R1R2=16\frac{25}{R_1R2}=\frac{1}{6}, বা, R1R2=150R_1R_2=150\frac{}{}

(R1R2)2=(R1+R2)24R1R2(R_1-R_2)^2=(R_1+R_2)^2-4R_1R_2

(R1R2)2=(25)24×150(R_1-R_2)^2=(25)^2-4×150

(R1R2)2=625600(R_1-R_2)^2=625-600

(R1R2)=5(R_1-R_2)=5 …….(ii)

(i) ও (ii) সমীকরণ সমাধান করে পাই R1= 15, R2 = 10

আতএব, প্রতিটি পরিবাহীর রোধ যথাক্রমে 15 ওহম ও 10 ওহম।

অথবা

প্রতি B.O.T একক তড়িৎ শক্তির খরচ 5 টাকা। 10টি 50 W বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে ব্যবহার করলে, 30 দিনের এক মাসে তড়িৎশক্তি ব্যবহারের মোট খরচ কত হবে, তা নির্ণয় করো। ৩

উত্তর:- প্রতিদিন ব্যয়িত শক্তির পরিমান = (10 × 50 × 10) = 5000 Wh

এক মাসে ব্যয়িত শক্তির পরিমান = (5000×30) = 150000 Wh = 150 kWh = 150 BOT

প্রতি B.O.T একক তড়িৎ শক্তির খরচ 5 টাকা।

অতএব, এক মাসে তড়িৎশক্তি ব্যবহারের মোট খরচ হবে = (150 × 5) = 750 টাকা।

৪.৭ সমপ্রবাহ অপেক্ষা পরিবর্তী প্রবাহ ব্যবহারের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন অপেক্ষা বেশি পরিবেশ বান্ধব কেন? ২+১

উত্তর:- সমপ্রবাহ (DC) অপেক্ষা পরিবর্তী প্রবাহ (AC) ব্যবহারের সুবিধা: (১) সমপ্রবাহ অপেক্ষা পরবর্তী প্রবাহের উৎপাদন খরচ কম। (২) পরিবর্তে প্রবাহে তড়িৎ শক্তি সরবরাহ ও বন্টনের সময় অপচয় অপেক্ষাকৃত কম হয়। (৩) পরিবর্তে প্রবাহে ভোল্টেজকে ট্রান্সফরমার সাহায্যে প্রয়োজন মত বাড়ানো বা কমানো যায়।

তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জীবাশ্ম জ্বালানির রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। ফলে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হয়। কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আধারের জমা জলের স্থিতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তাই জলবিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ উৎপাদন অপেক্ষা বেশি পরিবেশবান্ধব।

৪.৮ নিউক্লীয় বিভাজন ব্যাখ্যা করো। নিউক্লীয় বিভাজন নিউক্লীয় সংযোজনের জন্য অপরিহার্য কেন? ২+১

উত্তর:- নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি তেজস্ক্রিয় পরমাণুর (ইউরেনিয়াম, প্লাটোনিয়াম বা থোরিয়াম) ভারী নিউক্লিয়াসকে ধীরগতির নিউটন দিয়ে আঘাত করে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয় এবং তার সাথে কিছু সংখ্যক নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। যেমন- U235 এর নিউক্লিয়াস কে নিউট্রন দিয়ে আঘাত করলে নিউক্লিয়াসটি সাথে সাথে বেরিয়াম (Ba141) এবং ক্রিপটন (Kr92) এর নিউক্লিয়াসে ভেঙ্গে যায়, সেই সঙ্গে 200 MeV শক্তি উৎপন্ন করে।

92U235 + 0n156Ba141 + 36Kr92 + 3 0n1 + 200 MeV

নিউক্লীয় সংযোজন ঘটাতে অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপ প্রয়োজন। এই তাপমাত্রা নিউক্লীয় বিভাজনের সময় নির্গত বিপুল শক্তির মাধ্যমে পাওয়া যায়। তাই নিউক্লীয় সংযোজনের জন্য নিউক্লীয় বিভাজন অপরিহার্য।

৪.৯ মৌলের তড়িৎঋণাত্মকতা বলতে কী বোঝায়? দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎঋণাত্মকতা গ্রুপের ওপর থেকে নীচের দিকে কী ধরণে পরিবর্তিত হয়? ২+১

উত্তর:- তড়িৎ ঋণাত্মকতা: অন্য কোনো মৌলের পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায়, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলা হয়।

পর্যায় সারণির গ্রুপ 1 এর মৌলগুলির ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বৃদ্ধির সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা ক্রমাগত হাস পায়। যেমন Li > Na > K > Rb > Cs > Fr

অথবা

মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী? ২+১

উত্তর:- মোজলের পরীক্ষায় প্রমাণিত হয় যে পরমাণু ক্রমাঙ্কই মৌলের মূলগত ধর্ম নিয়ন্ত্রণ করে, পারমাণবিক গুরুত্ব নয়।

পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের পরে আধুনিক পর্যায়ে সূত্র প্রতিষ্ঠিত হয়। এর ফলে আধুনিক পর্যায় সারণিতে মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা বা পরমানু ক্রমাঙ্ক বৃদ্ধির ক্রমে সাজানো হয়। এতে পুরনো পর্যায় সারণির অসঙ্গতি দূর হয় এবং মৌলের সঠিক স্থান নির্ধারণ সম্ভব হয়।

৪.১০ তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী পদার্থ থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয়? ২+১

উত্তর:- তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা (Al2O3) ছাড়াও ক্রায়োলাইট (Na3AlF6) এবং ফ্লুওস্পার (CaF2) থাকে।

ক্যাথোড: স্টিল নির্মিত আয়তাকার ট্যাংকের ভিতরের দিকে পুরু গ্রাফাইট বা গ্যাস কার্বনের আস্তরণ দেওয়া থাকে। একে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়।

অ্যানোড: অনুভূমিক কপার দণ্ড থেকে ঝোলানো কয়েকটি গ্রাফাইট দণ্ড তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আংশিক ডোবানো থাকে। এগুলি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়।

৪.১১ অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় তা অনুঘটকের নাম ও বিক্রিয়ার শর্ত উল্লেখসহ লেখো। বিক্রিয়াটি শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।  ২+১

উত্তর:- অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা 800–900°C তাপমাত্রায় প্লাটিনাম বা Pt–Rh অনুঘটকের উপস্থিতিতে জারণ ঘটালে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়।

Madhyamik 2026 Physical Science Solved Paper

৪.১২ অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ লেখো এবং বিক্রিয়ার যে কোনো দুটি শর্ত উল্লেখ করো। ৩

উত্তর:- অ্যাসিটিলিন (C2H2) এর সঙ্গে হাইড্রোজেনের যুত (Addition) বিক্রিয়ায় ধাপে ধাপে হাইড্রোজেন যুক্ত হয়ে প্রথমে ইথিন, পরে ইথেন তৈরি হয়।

C2H2+H21600CNiC2H41600CNiC2H6C_2H_2 + H_2 \xrightarrow[160^0C]{Ni} C_2H_4 \xrightarrow[160^0C]{Ni} C_2H_6

✅ বিক্রিয়ার দুটি শর্তঃ
(1) অনুঘটক প্রয়োজন — সূক্ষ্ম বিভক্ত নিকেল (Ni), প্যালাডিয়াম (Pd) বা প্লাটিনাম (Pt)।
(2) উচ্চ তাপমাত্রা প্রয়োজন — সাধারণত প্রায় 160°C তাপমাত্রায় বিক্রিয়া সম্পন্ন হয়।

অথবা

অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিং এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন? ২+১

উত্তর:- অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণ:

CH3COOH + NaHCO3 ⟶ CH3COONa + CO2 + H2O

প্যাকেজিং এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে পাট পরিবেশ বান্ধব। কারণ পাট ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি অণুজীবের দ্বারা বিশ্লিষ্ট হয় অর্থাৎ পাট জৈব বিশ্লেষ্য বা বায়োডিগ্রেডেবল।

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannelWhatsapp Channel জয়েন করুন।

LATEST POSTS:

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
Scroll to Top