WB HS Result 2026 Today: আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ ১৪ মে ২০২৬ সকাল ১০ঃ৩০ মিনিটে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর ফলাফল।
প্রেস কনফারেন্স শেষে সকাল ১১টা থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবে। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সহজেই ফলাফল চেক করতে পারবে।
WB HS Result 2026: অনলাইনে কোথায় দেখা যাবে রেজাল্ট?
ছাত্রছাত্রীরা নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবে— Check Now
আজই বিদ্যালয় থেকে মিলবে মার্কশিট ও সার্টিফিকেট
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজই সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। ফলে অনলাইনে রেজাল্ট দেখার পাশাপাশি পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকেও অফিসিয়াল মার্কশিট সংগ্রহ করতে পারবে।
ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ
(1) রেজাল্ট দেখার সময় সঠিক রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করুন।
(2) অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো অজানা ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য প্রদান করবেন না।
(3) নিজ নিজ বিদ্যালয় থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
উচ্চমাধ্যমিক ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আরও দেখুন: মাধ্যমিক ২০২৬ স্ক্রটনি-রিভিউ (PPR-PPS) পদ্ধতি | Madhyamik 2026 Scrutiny Review Process
📢 আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannel ও Whatsapp Channel জয়েন করুন।
LATEST POSTS:
- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র PDF | HS Semester 3 Chemistry Question Paper 2027
- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র PDF ডাউনলোড | HS Semester 3 Geography Question Paper 2027
- ইতিহাস প্রশ্নপত্র- উচ্চমাধ্যমিক 2027 তৃতীয় সেমিস্টার | HS 2027 Sem-3 History Question Paper PDF Download
- উচ্চমাধ্যমিক 2027 তৃতীয় সেমিস্টার Environmental Studies প্রশ্নপত্র PDF
- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার Modern Computer Application প্রশ্নপত্র PDF




