Class 10 Math Porimiti Chapter MCQ

মাধ্যমিক গণিত – পরিমিতি MCQ প্রশ্ন উত্তর | Class 10 Math Porimiti Chapter MCQ

Blinking Buttons WhatsApp Telegram

মাধ্যমিক গণিত – পরিমিতি MCQ প্রশ্ন উত্তর (Class 10 Math Porimiti Chapter MCQ): মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো পরিমিতি (Mensuration)। এই অধ্যায় থেকে প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন ধরনের অঙ্ক ও MCQ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য পরিমিতি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ সূত্র, ধারণা এবং প্রশ্নের উত্তর ভালোভাবে অনুশীলন করা অত্যন্ত জরুরি।

দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে আজকের এই পোস্টে পরিমিতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ (Multiple Choice Questions) প্রশ্ন ও উত্তর একত্রে সাজানো হয়েছে। এই প্রশ্নগুলি অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা অধ্যায়টির বিভিন্ন বিষয় সম্পর্কে নিজেদের ধারণা আরও পরিষ্কার করতে পারবে।

পরিমিতি অধ্যায়ের অন্তর্ভুক্ত বিষয়সমূহ

পরিমিতি অধ্যায়ে সাধারণত বিভিন্ন দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল, পরিসীমা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সম্পর্কিত অঙ্ক আলোচনা করা হয়।
এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো:
আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা।
ত্রিভুজের ক্ষেত্রফল।
বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি।
সিলিন্ডার বা বেলনের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন।
শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন।
গোলক ও অর্ধগোলকের ক্ষেত্রফল ও আয়তন।
ঘনক ও আয়তঘনকের তলের ক্ষেত্রফল ও আয়তন।
বিভিন্ন ঘনবস্তুর সংযুক্তি ও রূপান্তর সংক্রান্ত সমস্যা।

পরিমিতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্র

MCQ প্রশ্ন সমাধান করার আগে পরিমিতি অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখা প্রয়োজন।

মাধ্যমিক গণিত পরিমিতি MCQ প্রশ্ন ও উত্তর  (Class 10 Math Porimiti Chapter MCQ)

এই বিভাগে পরিমিতি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে নিজের প্রস্তুতি যাচাই করো।

প্রশ্নগুলি অনুশীলন করার সময় প্রতিটি অঙ্কের সূত্র এবং সমাধান পদ্ধতি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। শুধুমাত্র উত্তর মুখস্থ না করে কেন সেই উত্তরটি সঠিক, সেটিও বোঝা জরুরি।

(1) যদি একটি আয়েতকার তলের সংখ্যা F, শীর্যবিন্দুর সংখ্যা V এবং ধারের সংখ্যা E হয়, তবে কোনটি ঠিক?

(a) F+V=E+2 (b) F-V=E+2 (c) F+E=V+2 (d) F+V=E

Ans:- (d) F+V=E

(2) একটি লম্ব-বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলে, শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে-

(a) 200% (b) 300% (c) 400% (d) 100%

Ans:- (d) 100%

(3) একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে, শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের-

(a) 3 গুণ (b) 4 গুণ (c) 6 গুণ (d) 8 গুণ

Ans:- (d) 8 গুণ

(4) দুটি শঙ্কুর আয়তনের অনুপাত 1:5 এবং ব্যাসার্ধের অনুপাত 1:4 হলে উচ্চতার অনুপাত হবে-

(a) 1:5 (b) 5:4 (c) 16:5 (d) 5:8

Ans:- (c) 16:5

(5) একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। ঘনকটির আয়তন হবে-

(a) 64 ঘনমিটার (b) 216 ঘনমিটার (c) 256 ঘনমিটার (d) 512 ঘনমিটার।

Ans:- (d) 512 ঘনমিটার।

(6) একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ r একক এবং বক্রতলের ক্ষেত্রফল 4π rh বর্গএকক হলে উচ্চতা হবে-

(a) h একক (b) 2h একক (c) 4h একক (d) h/2 একক।

Ans:-  (b) 2h একক

(7) 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য –

(a) 10 সেমি (b) 6 সেমি (c) 2 সেমি (d) 12 সেমি

Ans:- (d) 12 সেমি

(8) একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S বর্গ একক ও আয়তন V  ঘন একক হলে, S³/V² এর মান-

(a) 26 π (b) 36 π (c) 46 π (d) 16 π

Ans:-  (b) 36 π

(9) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ হলে, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত –

(a) 1:2 (b) 2:1 (c) 3:1 (d) 1:3

Ans:- (b) 2:1

(10) একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে,  a এবং d এর সম্পর্ক হবে-

(a) √2 a =d  (b) √3 a = d (c) a = √3 d (d) a = √2 d

Ans:- (b) √3 a = d

(11) d ব্যাসবিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল-

(a) 3πd²  (b) 3π/2. d² (c) 3π/4. d² (d) π/2. d²

Ans:- (c) 3π/4. d²

(12) একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাস সমান। চোঙটির আয়তন 2156 ঘনসেমি হলে, চোঙটির ব্যাসার্ধ হবে-

(a) 5 সেমি (b) 6 সেমি (c) 7 সেমি (d) 9 সেমি

Ans:- (c) 7 সেমি

(13) একটি আয়তঘনের দৈর্ঘ্য : প্রস্থ : উচ্চতা = 5 : 4 : 3 । ওই আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য 10√2 মিটার হলে, উচ্চতা-

(a) 3 মিটার (b) 6 মিটার (c) 10 মিটার (d) 3√2 মিটার

Ans:- (b) 6 মিটার

(14) দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1 : 8 হলে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত-

(a) 1 : 2 (b) 1 : 4 (c) 1 : 8 (d) 1 : 16

Ans:- (b) 1 : 4

(15) একটি আয়তঘনাকাকার বাক্সের ভিতরের আয়তন 528 ঘনসেমি। এর ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 66 বর্গসেমি। বাক্সটির ভিতরের উচ্চতা-

(a) 10 সেমি (b) 8 সেমি (c) 6 সেমি (d) 4 সেমি

Ans:- (b) 8 সেমি

(16) একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল S, তার ঘনফল V এবং ব্যাসার্ধ r হলে, SrV\frac{Sr}{V} এর মান-

(a) 4 (b) 2 (c) 8 (d) কোনোটিই নয়।

Ans:- (b) 2

(17) দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1 : 4 এবং এদের ব্যাসের অনুপাত 4 : 5 হলে, এদের উচ্চতার অনুপাত হবে-

(a) 1 : 4 (b) 5 : 4 (c) 5 : 16 (d) কোনোটিই নয়।

Ans:- (d) কোনোটিই নয়।

(18) একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত –

(a) 1 : 4 (b) 1 : 8 (c) 1 : 6 (d) 1 : 9

Ans:- (b) 1 : 8

(19) একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে, চোঙটির ব্যাসের দৈর্ঘ্য হবে-

(a) 2 একক (b) 4 একক (c) 5 একক (d) 10 একক

Ans:- (b) 4 একক

(20) একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হল, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা-

(a) 10 সেমি (b) 15 সেমি (c) 18 সেমি (d) 24 সেমি

Ans:- (b) 15 সেমি

(21) একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করা হলে, চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনের যতগুণ হবে তা হল –

(a) সমান (b) দ্বিগুণ (c) অর্ধেক (d) চার গুণ

Ans:- (c) অর্ধেক

(22) যদি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস চোঙের উচ্চতার সমান হয় এবং সমগ্রতলের ক্ষেত্রফল kπh2 হয়, যেখানে উচ্চতা h, তাহলে k এর মান হবে-

(a) 1/2 (b) 1/3 (c) 2/3 (d) কোনোটিই নয়।

Ans:- (d) কোনোটিই নয়।

(23) 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন- [MP-2022]

(a) 323πr3\frac{32}{3}\pi r^3 ঘনএকক (b) 163πr3\frac{16}{3}\pi r^3 ঘনএকক (c) 83πr3\frac{8}{3}\pi r^3 ঘনএকক (d) 643πr3\frac{64}{3}\pi r^3 ঘনএকক

Ans:- (a) 323πr3\frac{32}{3}\pi r^3 ঘনএকক

(24) r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে r একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হল। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?

(a) 2r একক (b) 3r একক (c) r একক (d) 4r একক

Ans:- (a) 2r একক

(25) একটি অর্ধগোলক, একটি নিরেট শঙ্কু এবং একটি নিরেট চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান হলে, তাদের আয়তনের অনুপাত হবে-

(a) 1 : 2 : 3 (b) 4 : 1 : 3 (c) 2 : 1 : 3 (d) 1 : 4 : 3

Ans:- (c) 2 : 1 : 3

(26) একটি ঘনকে কোনো গোলক অন্তলিখিত হলে, ঘনক ও গোলকটির আয়তনের অনুপাত-

(a) 3 : π (b) 4 : π (c) 6 : π (d) 21 : π

Ans:- (c) 6 : π

(27) দুটি ঘনকের আয়তনের অনুপাত 1 : 27 হলে, ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে-

(a) 1 : 3 (b) 1 : 8 (c) 1 : 9 (d) 1 : 18

Ans:- (c) 1 : 9

(28) একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা দ্বিগুণ করা হলে, শঙ্কুটির আয়তন বাড়বে-

(a) 3 গুণ (b) 4 গুণ (c) 6 গুণ (d) 8 গুণ

Ans:- (d) 8 গুণ

(29) দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। তাদের উচ্চতার অনুপাত 1 : 2 হলে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে-

(a) 1 : √2 (b) √2 : 1 (c) 1 : 2 (d) 2 : 1

Ans:- (b) √2 : 1

(30) ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 হলে, ঘনকটির একটি তলের ক্ষেত্রফল হবে-

(a) 4 বর্গসেমি (b) 16 বর্গসেমি (c) 96 বর্গসেমি (d) 64 বর্গসেমি

Ans:- (b) 16 বর্গসেমি

(31) r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন-

(a) 3πr3 ঘন একক (b) 3πr2 ঘন একক (c) πr3/4 ঘন একক (d) πr3/3 ঘন একক

Ans:- (d) πr3/3 ঘন একক

(32) একটি শঙ্কুর ব্যাসার্ধ r/2 একক, তির্যক উচ্চতা l/2 একক হলে, বক্রতলের ক্ষেত্রফল হবে-

(a) πrl বর্গএকক (b) 2πrl বর্গএকক (c) πrl/4 বর্গএকক (d) π(r+l)r বর্গএকক

Ans:- (c) πrl/4 বর্গএকক

(32) 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে- [MP-2019]

(a) 10 সেমি (b) 6 সেমি (c) 2 সেমি (d) 12 সেমি

Ans:- (d) 12 সেমি

(32) দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1 :4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4 : 5 হলে, তাদের উচ্চতার অনুপাত – [MP-2020]

(a) 1:5 (b) 5:4 (c) 25:16 (d) 25:64

Ans:- (d) 25:64

(32) (a) (b) (c) (d)

(32) (a) (b) (c) (d)

মাধ্যমিক পরীক্ষার জন্য পরিমিতি অধ্যায়ের প্রস্তুতির টিপস

পরিমিতি অধ্যায়ে ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের কয়েকটি বিষয় বিশেষভাবে মনে রাখা উচিত।

(1) প্রতিটি জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল, পরিসীমা ও আয়তনের সূত্র ভালোভাবে মুখস্থ রাখতে হবে।

(2) একই সূত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের অঙ্ক সমাধানের অভ্যাস করতে হবে।

(3) একক পরিবর্তন (Unit Conversion) সম্পর্কিত বিষয়গুলি ভালোভাবে বুঝতে হবে।

(4) π-এর মান 22/7 অথবা 3.14 ব্যবহারের ক্ষেত্রে প্রশ্নের নির্দেশ অনুসরণ করতে হবে।

(5) বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র অনুশীলন করতে হবে।

(6) প্রতিদিন অন্তত ১৫-২০টি MCQ প্রশ্ন সমাধান করার চেষ্টা করতে হবে।

মাধ্যমিক গণিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পরিমিতি অধ্যায়ের MCQ প্রশ্নগুলির অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া প্রশ্ন ও উত্তরগুলি নিয়মিত অনুশীলন করলে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি আরও ভালোভাবে যাচাই করতে পারবে।

নিয়মিত অনুশীলন করো এবং মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করে তোলো। সকল শিক্ষার্থীর জন্য রইল শুভেচ্ছা।

LATEST POSTS:-

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top