Madhyamik 2027 Revised Routine

মাধ্যমিক ২০২৭ পরীক্ষার রুটিন পরিবর্তনের প্রস্তাব, ২ মার্চ থেকে শুরু হতে পারে পরীক্ষা | Madhyamik 2027 Revised Routine

Blinking Buttons WhatsApp Telegram

পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2027 Revised Routine) নির্ধারিত সূচিতে পরিবর্তনের প্রস্তাব পাঠাল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)। পর্ষদের পক্ষ থেকে ২ নভেম্বর ২০২৬ তারিখে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের কাছে পাঠানো একটি চিঠিতে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পুননির্ধারনের প্রস্তাব জানানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, আগে নির্ধারিত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৭ এর পরিবর্তে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে পারে ২ মার্চ ২০২৭ থেকে। সেই অনুযায়ী পরীক্ষার শেষ দিন প্রস্তাব করা হয়েছে ১৬ মার্চ ২০২৭।

এই পরিবর্তনের পিছনে মূল কারণ হিসেবে ২০২৭ সালের জনগণনা (Census 2027) এর কাজকে উল্লেখ করা হয়েছে। তবে এই সংশোধিত রুটিন এখনও আনুষ্ঠানিক অনুমোদনসাপেক্ষ। তাই পরীক্ষার্থীদের চুড়ান্ত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।

কেন মাধ্যমিক ২০২৭ পরীক্ষার রুটিন পরিবর্তনের প্রস্তাব?

২ নভেম্বর ২০২৬ তারিখের পর্ষদের চিঠি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে জনগণনার দ্বিতীয় পর্যায়ের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ শুরু হবে এবং ১ মার্চ ২০২৭ এর মধ্যে তা শেষ হওয়ার কথা।

এই জনগণনার কাজে বহু স্কুল শিক্ষক, বিশেষ করে মাধ্যমিক স্তরের শিক্ষক এবং প্রশাসনিক কর্মীদের যুক্ত থাকার সম্ভবনা রয়েছে। এই পরিস্থিতিতে পূর্বনির্ধরিত সময়ে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করলে প্রশাসনিক, পরীক্ষাকেন্দ্র পরিচালনা এবং পরীক্ষার তদারকির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে পরীক্ষার সূচি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৭ এর প্রস্তাবিত সংশোধিত রুটিন

পর্ষদের পাঠানো প্রস্তাবিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি নিচে দেওয়া হল।

তারিখবারবিষয়
২ মার্চ ২০২৭মঙ্গলবারপ্রথম ভাষা (First Language)
৩ মার্চ ২০২৭বুধবারদ্বিতীয় ভাষা (Second Language)
৫ মার্চ ২০২৭শুক্রবারইতিহাস (History)
৮ মার্চ ২০২৭সোমবারভূগোল (Geography)
১২ মার্চ ২০২৭শুক্রবারগণিত (Mathematics)
১৩ মার্চ ২০২৭শনিবারভৌত বিজ্ঞান (Physical Science)
১৫ মার্চ ২০২৭সোমবারজীবন বিজ্ঞান (Life Science)
১৫ মার্চ ২০২৭মঙ্গলবারঐচ্ছিক বিষয় (Optional)

মাধ্যমিক ২০২৭ পরীক্ষার সময়সূচি

প্রস্তাবিত বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ বিষয়গুলির পরীক্ষার সময়ঃ

  • প্রশ্নপত্র পড়ার সময়ঃ সকাল ১০ঃ৪৫ থেকে ১১ঃ০০ পর্যন্ত ।
  • মূল পরীক্ষা শুরুঃ সকাল ১১ঃ০০ টায়।
  • পরীক্ষা শেষঃ দুপুর ২ঃ০০ টায়।
  • মোট সময়ঃ ৩ ঘণ্টা।

মাধ্যমিক ২০২৭ এর সংশোধিত রুটিন (Madhyamik 2027 Revised Routine) কপি

madhyamik 2027 Revised Routine
madhyamik 2027 Revised Routine

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

(১) প্রস্তাবিত রুটিন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাও।

(২) প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় ধরে পড়াশোনার পরিকল্পনা তৈরি করো।

(৩) পর্ষদের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এই রুটিনকে চুড়ান্ত বলে ধরে নিও না।

(৪) স্কুল ও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে নজর রাখো।

আরও দেখুনঃ বিগত ৫ বছরের মাধ্যমিক ভৌত বিজ্ঞান সমাধান | Madhyamik Physical Science 5 Yesrs Solution

মাধ্যমিক ২০২৭ এর সংশোধিত রুটিন (Madhyamik 2027 Revised Routine) কি চূড়ান্ত?

না। প্রদত্ত চিঠিতে সংশোধিত রুটিনের জন্য স্কুল শিক্ষা দপ্তরের আনুষ্ঠানিক অনুমোদন চাওয়া হয়েছে। তাই ২ মার্চ ২০২৭ থেকে পরীক্ষা শুরু হওয়ার বিষয়টি আপাতত প্রস্তাবিত সূচি হিসেবেই বিবেচনা করতে হবে। অনুমোদন ও চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে পরীক্ষার্থীরা নিশ্চিতভাবে নতুন রুটিন জানতে পারবে।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তনের এই প্রস্তাব পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণনা ২০২৭ এর কাজের সঙ্গে পরীক্ষার সময়সূচির সংঘাত এড়াতেই সির্ধান্তের প্রস্তাব করা হয়েছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে পরীক্ষার তারিখ ও সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মাধ্যমিক ২০২৭ পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড, পরীক্ষার নির্দেশিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।

LATEST POSTS:

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top