Madhyamik 2026 Scrutiny Review (PPS/PPR): মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষনা হওয়ার পরপরই মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) থেকে আরও এক বিজ্ঞপ্তি প্রকাশ করল। যেসমস্ত পরীক্ষার্থীর বিভিন্ন বিষয়ে আশানুরূপ ফল হয়নি তারা লিখিত উত্তরপত্রের স্ক্রটনি (PPS) বা রিভিউ (PPR) ( Madhyamik 2026 Scrutiny Review) করতে পারবে। লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিউ প্রক্রিয়া উভয়েই অনলাইনে হবে। এর জন্য ফলাফল ঘোষনার দিন অর্থাৎ ০৮ মে ২০২৬ বিকেল ৪ টে থেকেই এক ওয়েবসাইট চালু করা হয়েছে যেখান থেকে লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিউ (PPS/PPR) এর জন্য আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল- www.wbbsedata.com
তবে পরীক্ষার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে না। আবেদন করতে হলে স্কুলের মাধ্যমেই তা করতে হবে। এর জন্য পরীক্ষার্থীদের স্কুলের হেডমাস্টারকে সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে। আর এতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর এবং কোন কোন বিষয়ে স্ক্রটনি বা রিভিউ করতে চায় তা স্পস্ট লেখা থাকতে হবে। সঙ্গে দিতে হবে মার্কশিটের জেরক্স এবং প্রয়োজনীয় ফি।
আরও দেখুন: মাধ্যমিক রেজাল্ট ২০২৬ সরাসরি লিংক | WBBSE Madhyamik Result 2026 Direct link
স্ক্রটনি এবং রিভিউ (Madhyamik 2026 Scrutiny Review) কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলীঃ
(1) শুধুমাত্র পাশ করা পরীক্ষার্থীরা উত্তরপত্রের স্ক্রটনির (PPS) জন্য আবেদন করতে পারবে।
(2) ফেল করা পরীক্ষার্থীরা উত্তরপত্রের রিভিউ (PPR) এর জন্য আবেদন করতে পারবে।
(3) আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে হবে এবং তা স্কুল থেকেই করতে হবে।
(4) লিখিত আবেদনের সঙ্গে মার্কশিটের জেরক্স কপি এবং প্রয়োজনীয় ফি দিতে হবে।
(5) উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিউ এর অফলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না।
(6) PPR এর ক্ষেত্রে উত্তরপত্রের মূল্যায়ন করা হবে কিন্তু PPS এর ক্ষেত্রে শুধুমাত্র মোট নম্বরের যোগফল মূল্যায়ন করা হবে।
Madhyamik 2026 Scrutiny Review সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং Fees :
| তথ্য | বিবরণ |
|---|---|
| Madhyamik 2026 Scrutiny Review (PPS/PPR) Application Starts date | 8 May 2026 from 4 pm |
| PPR Fees | 100 per Subject |
| PPS Fees | 80 per Subject |
| Website | https://wbbsedata.com/ |
| Madhyamik 2026 PPR/PPS Last date | 22 May 2026 |
| Official website | https://wbbse.wb.gov.in/ |
FAQ:
কারা উত্তরপত্রের স্ক্রুটনির (PPS) জন্য আবেদন করতে পারবে?
শুধুমাত্র পাশ করা পরীক্ষার্থীরা উত্তরপত্রের স্ক্রটনির (PPS) জন্য আবেদন করতে পারবে।
কারা উত্তরপত্রের রিভিউ (PPR) এর জন্য আবেদন করতে পারবে?
ফেল করা পরীক্ষার্থীরা উত্তরপত্রের রিভিউ (PPR) এর জন্য আবেদন করতে পারবে।
PPR- PPS এর জন্য কিভাবে আবেদন করতে হবে?
পরীক্ষার্থীদের স্কুলের হেডমাস্টারকে সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে। আর এতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর এবং কোন কোন বিষয়ে স্ক্রটনি বা রিভিউ করতে চায় তা স্পস্ট লেখা থাকতে হবে।
PPR- PPS এর জন্য কত টাকা লাগবে?
PPR- 100/-, PPS-80/-
PPR- PPS এর জন্য কি কি Documents লাগবে?
শুধুমাত্র মার্কশিটের জেরক্স।
LATEST POSTS:
- চক্রবৃদ্ধি সুদ- দশম শ্রেণী SAQ প্রশ্নউত্তর | WB Class 10 Math Compound Interest SAQ
- সরল সুদকষা- দশম শ্রেণী SAQ প্রশ্নউত্তর | WB Class 10 Math Simple Interest SAQ
- চক্রবৃদ্ধি সুদ- দশম শ্রেণী MCQ প্রশ্নউত্তর | WB Class 10 Math Compound Interest MCQ
- সরল সুদকষা- দশম শ্রেণী MCQ প্রশ্নউত্তর | WB Class 10 Math Simple Interest MCQ
- WB HS Result 2026 Today Live: আজ প্রকাশ উচ্চমাধ্যমিক রেজাল্ট, সকাল ১১টা থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল




