West Bengal Madhyamik 2026 Geography Question Paper: আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) পরিচালিত মাধ্যমিক ২০২৬ পরীক্ষার ভূগোল বিষয়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শুরু হয় সকাল ১০ঃ৪৫ থেকে এবং শেষ হয় দুপুর ২ঃ০০ টোয়। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বহু ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা ভূগোল প্রশ্নপত্রের PDF কপি খুঁজছেন—পর্যালোচনা, উত্তর যাচাই ও ভবিষ্যৎ প্রস্তুতির উদ্দেশ্যে।
তাই এই প্রয়োজন কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য মাধ্যমিক ২০২৬ ভূগোল প্রশ্নপত্রের PDF সহজে ডাউনলোডের ব্যবস্থা করেছি। নীচে মাধ্যমিক ২০২৬ ভূগোল প্রশ্নপত্রের PDF ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে।
পরীক্ষার সংক্ষিপ্ত তথ্য (Madhyamik 2026 Geography Question Overview)
| পরীক্ষা (Exam) | মাধ্যমিক (Madhyamik 2026) |
| বিষয় (Subject) | ভূগোল (Geography) |
| বোর্ড (Board) | West Bengal Board of Secondary Education (WBBSE) |
| প্রশ্নপত্রের ধরন (Question Paper Pattern) | অফিসিয়াল বোর্ড প্রশ্নপত্র |
| ফরম্যাট (Question Paper Format) |
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র PDF ডাউনলোড
ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সুবিধার জন্য নীচে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৬ এর ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো। নীচের দেওয়া বাটনে ক্লিক করে Madhyamik 2026 Geography Question Paper PDF ডাউনলোড করুন।
আরও দেখুন: মাধ্যমিক ২০২৬ ইতিহাস প্রশ্নপত্র PDF ডাউনলোড | Madhyamik 2026 History Question Paper
🎯 এই PDF কারা ব্যবহার করবেন?
✅ ছাত্র-ছাত্রী: নিজের উত্তর মিলিয়ে দেখা ও আত্মমূল্যায়নের জন্য।
✅ শিক্ষক-শিক্ষিকা: প্রশ্নের মান ও প্রশ্নের ধরন বিশ্লেষণের জন্য।
✅ অভিভাবক: পরীক্ষার স্তর ও প্রশ্নের কঠিনতা বোঝার জন্য।
📢 মাধ্যমিক ২০২৬–এর সমস্ত বিষয়ের প্রশ্নপত্র, সমাধান, নোটস ও আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন ScienceMaster.in
আপনাদের সাফল্যই আমাদের অনুপ্রেরণা।
✅ ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য আজকের হওয়া ভূগোল বিষয়ের পরীক্ষার বিভাগ-ক এবং বিভাগ-খ এর সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীরা ভূগোল বিষয়ের পরীক্ষার বিভাগ-ক এবং বিভাগ-খ এর উত্তর গুলো মিলিয়ে নাও।
📝 ২০২৬ সালের মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র ও তার উত্তর
বিভাগ- ‘ক’:
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১ বহির্জাত শক্তির মূল উৎস হ’ল:
(খ) সৌর শক্তি
১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে:
(ক) ক্রেভাস
১.৩ হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হ’ল:
(গ) আণবিক নাইট্রোজেন স্তর
১.৪ আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায়, তা হ’ল:
(ঘ) ফন
১.৫ ‘শৈবাল সাগর’ দেখা যায়:
(ক) আটলান্টিক মহাসাগরে
১.৬ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতন-কে বলা হয়:
(ঘ) জোয়ারভাটা
১.৭ বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয়:
(খ) পুনর্বিন্যাস
১.৮ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হ’ল:
(গ) অমরাবতী
১.৯ কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হ’ল:
(ক) জাস্কার
১.১০ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হ’ল:
(গ) দামোদর উপত্যকা পরিকল্পনা
১.১১ ভারতে শুদ্ধ গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে:
(ঘ) জায়িদ ফসল
১.১২ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হ’ল:
(গ) রেলইঞ্জিন শিল্প
১.১৩ ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত:
(ক) মুম্বইতে
১.১৪ উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং-এর সাহায্যে দেখানো হয়:
(ঘ) গাঢ় লাল
বিভাগ- ‘খ’
২.১ শুদ্ধ (শু) ও অশুদ্ধ (অ) নির্বাচন:
২.১.১ বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে ‘বার্থান’ নামকরণ করেছেন: শু
২.১.২ মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়: অ (প্রকৃতপক্ষে উষ্ণতা হ্রাস পায়)
২.১.৩ জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ: শু
২.১.৪ পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে: অ (এটি সমকোণ নয়, সরলরৈখিক অবস্থান)
২.১.৫ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হ’ল গোয়া: অ (সঠিক উত্তর সিকিম)
২.১.৬ উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে: শু
২.১.৭ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরী করা হয় না: অ
২.২ শূন্যস্থান পূরণ করো:
২.২.১ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস হয়।
২.২.২ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে পেডিমেন্ট/বাজাদা বলে।
২.২.৩ উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
২.২.৪ গৌণ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে একই সময়ে তৈরী হয়।
২.২.৫ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে CFC (ক্লোরোফ্লুরোকার্বন) গ্যাস নির্গত করে।
২.২.৬ আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে রোহি বলে।
২.২.৭ জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও:
২.৩.১ নদীর জলপ্রবাহ মাপার একক: কিউসেক (Cusec) বা কিউমেক (Cumec)।
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা: ১০০%।
২.৩.৩ মেরু অঞ্চল থেকে প্রবাহিত সমুদ্রস্রোত: শীতল স্রোত।
২.৩.৪ মিনামাটা রোগ সৃষ্টিকারী বিষাক্ত বর্জ্য: পারদ।
২.৩.৫ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি: কূপ ও নলকূপ।
২.৩.৬ উত্তর পূর্ব মৌসুমি বায়ু ভারতে কোথায় বৃষ্টিপাত ঘটায়: করোমন্ডল উপকূলে (তামিলনাড়ু)।
২.৩.৭ ইন্টারনেট ব্যবহারে বিশ্বে ভারতের স্থান: দ্বিতীয়।
২.৩.৮ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমির উচ্চতা দেখানো রেখা: সমোন্নতি রেখা (Contour line)।
২.৪ বামদিকের সাথে ডানদিকের মিল:
২.৪.১ ছোটোনাগপুর — ৩. পরেশনাথ পাহাড়
২.৪.২ অসম — ৪. বরদৈচিলা
২.৪.৩ হিমালয় — ১. পাইন
২.৪.৪ চিকমাগালুর — ২. কফি
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannel ও Whatsapp Channel জয়েন করুন।
LATEST POSTS
- WB HS Result 2026 Today Live: আজ প্রকাশ উচ্চমাধ্যমিক রেজাল্ট, সকাল ১১টা থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

- মাধ্যমিক ২০২৬ স্ক্রটনি-রিভিউ (PPR-PPS) পদ্ধতি | Madhyamik 2026 Scrutiny Review Process

- মাধ্যমিক রেজাল্ট ২০২৬ সরাসরি লিংক | WBBSE Madhyamik Result 2026 Direct link

- পরিবেশ বিজ্ঞান- অষ্টম শ্রেণী সিলেবাস | WB Class 8 Poribesh Bigyan Syllabus New

- চলতড়িৎ-মাধ্যমিক ভৌতবিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান | Physical Science Current Electricity Chapter Numericals










