West Bengal board Class 6 Geography Syllabus: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবী (ভূগোল) বিষয়ের Holistic Type সিলেবাস দেওয়া হল। ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সুবিধার জন্য আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের পরীক্ষার সিলেবাস। এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস একসঙ্গে দেওয়া হলো। ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্র ছাত্রীরা তারা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে পারো।
আমাদের পৃথিবী (ভূগোল)- ষষ্ঠ শ্রেণী সিলেবাস (WB Class 6 Geography Syllabus)
তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচি
| পর্যায়ক্রমিক মূল্যায়ন | পাঠ একক/উপএকক |
|---|---|
| প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন | ১. আকাশ ভরা সূর্য তারা ২. পৃথিবী কি গোল ৩. তুমি কোথায় আছো ৪. পৃথিবীর আবর্তন ৫. আমাদের দেশ ভারত (ভারতের সাধারণ পরিচয়) ৬. আমাদের দেশ ভারত (ভারতের ভূপ্রকৃতি ও নদনদী) |
| দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | ১. জল-স্থল-বাতাস ২. বরফে ঢাকা মহাদেশ ৩. আবহাওয়া ও জলবায়ু ৪. আমাদের দেশ ভারত (ভারতের জলবায়ু) ৫. আমাদের দেশ ভারত (ভারতের মাটি) ৬. আমাদের দেশ ভারত (ভারতের স্বাভাবিক উদ্ভিদ) ৭. আমাদের দেশ ভারত (ভারতের অরণ্য ও বন্যপ্রাণ) |
| তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | ১. বায়ুদূষণ ২. শব্দদূষণ ৩. আমাদের দেশ ভারত (ভারতের কৃষিকাজ) ৪. আমাদের দেশ ভারত (ভারতের জনজাতি) ৫. মানচিত্র |
বিশেষ দ্রষ্টব্য: তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে নির্দেশিত পাঠ একক ছাড়াও তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, আবহাওয়া ও জলবায়ু, ভারতের ভৌগোলিক পরিবেশ (ভূপ্রকৃতি, নদনদী, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য ও বন্যপ্রাণ) – পাঠ এককগুলি অন্তর্ভুক্ত করতে হবে।
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ৫ নম্বর মানচিত্র চিহ্নিতকরণের (ভারতের রেখামানচিত্রে ভূপ্রাকৃতিক বিভাগ, প্রধান নদনদী, জলবায়ু অঞ্চল, গ্রীষ্ম ও শীত মৌসুমী বায়ুর প্রবাহ পথ, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল) জন্য আবশ্যিক করতে হবে।
আরও দেখুনঃ পরিবেশ বিজ্ঞান-ষষ্ঠ শ্রেণী সিলেবাস ও নম্বর বিভাজন | Class 6 Poribesh Bigyan Syllabus
LATEST POSTS:
- WB NMMSE 2026 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস
- অনুপাত ও সমানুপাত- দশম শ্রেণী প্রশ্ন-উত্তর | Class 10 Math Chapter 5 Question Answer
- ২০২৭ মাধ্যমিক পরীক্ষার রুটিন | Madhyamik 2027 Exam Routine Download
- সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সিলেবাস | Class 7 Poribesh Bigyan Syllabus
- রাশিবিজ্ঞান- মাধ্যমিক গণিত MCQ প্রশ্ন উত্তর | Class 10 Math Statistics Chapter MCQ




