পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান (Class 10 Physical Science Chapter 8.1) বিষয়ের পাঠ্য সূচি অনুযায়ী অষ্ঠম অধ্যায় ‘পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ’ (Periodic table) কতগুলি অংশে নিয়ে বিভক্ত। অংশগুলি হলঃ-
1. পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements),
2. আয়নীয় ও সমযোজী বন্ধন (Ionic and Covalent bonding),
3. তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া (Electric Current and Chemical Reaction),
4. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (InorganicChemistry in the Laboratory and in Industry),
5. ধাতুবিদ্যা (Metallurgy),
6. জৈব রসায়ন(Organic Chemistry)।
এখানে শুধুমাত্র পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements) অংশের কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। যা দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের খুবই কাজে লাগবে।
◪ পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements) অংশের কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তরঃ-
1. কোন মৌলটির জারণ ধর্ম সবচেয়ে বেশি- O / F / N / B.
উঃ- F
2. কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ- O / H / Cl / N
উঃ- O
3. কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়- পরমানুর ব্যাসার্ধ / গলনাঙ্ক / জারণ-বিজারণ/ তড়িৎ ঋণাত্মকতা।
উঃ- গলনাঙ্ক
4. চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা- 30 / 14 / 28 / 10.
উঃ- 10.
5. তৃতীয় পর্যায়ের চ্যালকোজেন মৌলটি হল- As / S / Ge / Sc.
উঃ- S.
6. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা- 14 / 12 / 15 / 13
উঃ- 14
7. কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম- F / Cl / Br / I.
উঃ- I.
8. কোনটি সন্ধিগত মৌল নয়- Fe / Co / Ca / Cr .
উঃ- Ca
9. কোনটি ক্ষার ধাতুর শ্রেণী- IA / IIA / VII B / 0 .
উঃ- IA
10. কোনটি ক্ষার ধাতু নয়- Cs / Rb / K / Al
উঃ- Al
11. দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা- 9 / 13 / 18 / 19 [MP-22]
উঃ- 18
12. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 এর অন্তর্গত Cl (17), I (53), F (9), Br (35) এর জারণ ধর্মের ক্রম হল- [MP-22]
F<Cl<Br<I / Cl>I>F>Br / Cl>F>Br>I / F>Cl>Br>I
উঃ- F>Cl>Br>I
13. মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে, আধুনিক পর্যায়সারণীতে মৌলটি কোন্ শ্রেণিতে অবস্থান করবে? [MP-26]
(a) 1 (b) 2 (c) 18 (d) 9
উঃ- (a) 1
14. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণি রয়েছে? [MP-25]
(a) 7 (b) 17 (c) 15 (d) 18
উঃ– 18
15. মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার উর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো- [MP-24]
(a) C < N < O < F (b) C > N > O > F (c) O < N < C < F (d) F > C > O > N
Ans:- (b) C > N > O > F (নিন্মক্রম)
16. দীর্ঘ পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে- [MP-23]
(a) 8 (b) 32 (c) 16 (d) 18
উত্তরঃ- 18
◪ পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements) অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ-
1. ক্ষার ধাতু গুলিকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত?
উঃ- গ্রুপ- 1
2. মৌল গুলিকে তড়িৎ ঋণাত্মকতার অধঃক্রমে সাজাও- Mg / Cl / Al / P.
উঃ- Cl>P>Al>Mg
3. “ দ্রাব্যতা একটি পর্যায়গত ধর্ম ”- সত্য / মিথ্যা ।
উঃ- মিথ্যা ।
4. O , N , C , F মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম লেখো।
উঃ- F > O > N > C
5. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কত নম্বর শ্রেণীতে তিনটি ভৌত অবস্থার মৌল একসাথে থাকে ?
উঃ- গ্রুপ- 17
6. দ্বিতীয় পর্যায়ে থাকা ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটি ?
উঃ- Be
7. কোন ক্ষারীয় মৃত্তিকা মৌলটি তেজস্ক্রিয় ?
উঃ- রেডিয়াম (Ra)
8. সন্ধিগত মৌলের একটি বৈশিষ্ট্য লেখো।
উঃ- সন্ধিগত মৌলগুলির সবচেয়ে বাইরের দুটি কক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে না।
9.মৌলের আয়নন শক্তির একক কি ?
উঃ- ইলেকট্রন ভোল্ট (eV) ।
10. কোনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 18 হলে, মৌলটির যোজ্যতা কত ?
উঃ- শূন্য ।
11. অতি দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ সংখ্যা কটি ?
উঃ- 18 টি ।
12. I, Br, Cl, F ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। [MP-22]
উঃ- F>Cl>Br>I
13. হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোণটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক ?
উঃ- ফ্লোরিন (F) ।
14. একটি মুদ্রা ধাতুর নাম লেখো।
উঃ- কপার (Cu)
15. কোন মৌলকে ‘দুষ্ট মৌল’ বলা হয় ?
উঃ- হাইড্রোজেন (H) ।
16. সবচেয়ে হালকা নিস্ক্রিয় গ্যাস কোনটি ?
উঃ- হিলিয়াম (He)
17. পারমানবিক ব্যাসার্ধের ঊর্দ্ধক্রমে সাজাও- Be , F , C , Li .
উঃ- F<C<Be<Li
18. O , Ne , C , Li আয়নীয় শক্তির বৃদ্ধির ক্রম লেখো।
উঃ- Li < C < O < Ne.
19. পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের উল্লেখ করো।
উঃ- তেজস্ক্রিয়তা ।
20. হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলের একটি বৈসাদৃশ্য লেখো।
উঃ- হাইড্রোজেন তীব্র বিজারক কিন্তু হ্যালোজেনগুলি তীব্র জারক।
21. দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান? [MP-22]
উঃ- শ্রেণি 17।
22. ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত? [MP-22]
উঃ- গ্রুপ- 1
আরও দেখুনঃ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায় |
◪ পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements) অংশের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ম ও উত্তরঃ-
1. আয়নীয় বিভব কাকে বলে ? পর্যায় ও শ্রেনী বরাবর কিভাবে পরিবর্তিত হয় ?
উঃ- সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমানু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দূর্বল্ভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণ রূপে অপসারিত করে পরমানুটিকে একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় নুন্যতম শক্তিকে আয়নীয় বিভব বলে।
একই পর্যায়ের ডান দিক থেকে বাম দিকে গেলে আয়নীয় বিভব ক্রমাগত বৃদ্ধি পায়।
আর, একই শ্রেণী বরাবর উপর থেকে নীচে গেলে আয়নীয় বিভব হ্রাস পায়।
2. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।
উঃ- মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি মৌল গুলির ক্রমবর্ধ্মান পরমানু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
3. মেণ্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো।
উঃ- মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি মৌল গুলির ক্রমবর্ধ্মান পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
4. মৌলের তড়িৎঋণাত্মকতা বলতে কী বোঝায়? দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎঋণাত্মকতা গ্রুপের ওপর থেকে নীচের দিকে কী ধরণে পরিবর্তিত হয়? [MP-26]
উঃ- তড়িৎ ঋণাত্মকতা: অন্য কোনো মৌলের পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায়, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলা হয়।
পর্যায় সারণির গ্রুপ 1 এর মৌলগুলির ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বৃদ্ধির সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা ক্রমাগত হাস পায়। যেমন Li > Na > K > Rb > Cs > Fr
5. ‘পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত’ – কেন ?
উঃ- পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত বিষয়। কারন গ্রুপ-I এর ক্ষারধাতু এবং গ্রুপ-17 এর হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনের ধর্মের অনেক সাদৃশ্য আছে।
ক্ষারধাতুর সঙ্গে সাদৃশ্যঃ-১) ক্ষারধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা 1.
২) হাইড্রোজেন ক্ষারধাতুর মতো বিজারক দ্রব্য এবং উভয়ই অধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে।
৩) হাইড্রোজেন ক্ষারধাতুর মতো একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়।
হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্যঃ- ১) হ্যালোজেনের মতো হাইড্রোজেন ও দ্বি- পরমানুক।
২) হ্যালোজেনের মতো হাইড্রোজেনও ক্ষারধাতুর সঙ্গে বিক্রিয়ায় যৌগ গঠন করে।
6. সন্ধিগত মৌল বলতে কি বোঝায় ? কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমানবিক ব্যাসার্ধ কী একই থাকে ব্যাখ্যা করো।
উঃ- চতুর্থ থেকে সপ্তম পর্যায়ের যে মৌলগুলি আদর্শ মৌলের মধ্যে সন্ধি স্থাপন করে এবং যে মৌলগুলির সবচেয়ে বাইরের দুটি কক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে না, তাদের সন্ধিগত মৌল বলে। তবে কয়েকটি মৌলকে যেমন জিঙ্ক (Zn), ক্যাডমিয়াম (Cd) বিশেষ কারনে সন্ধিগত মৌল বলা হয় না।
কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার ইলেকট্রন সংখ্যা কমে যায়। অর্থাৎ নিউক্লিয়াসের আধান বেড়ে যায় এবং বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষন বৃদ্ধি পায়। ফলে মৌলের পারমানবিক ব্যাসার্ধ হ্রাস পায়।
7. মৌল সমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায় ? একটি উদাহরণ দাও।
উঃ- মৌল সমূহের যেসব ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, তাদের পর্যাবৃত্ত ধর্ম বলে। যেমন পারমানবিক ব্যাসার্ধ ।
8. মেণ্ডেলিফের পর্যায় সারণির তিনটি ত্রুটি লেখো।
উঃ- মেণ্ডেলিফের পর্যায় সারণির তিনটি ত্রুটি হলঃ-
১) পর্যায় সারণীতে হাইড্রোজেনের জন্য নির্দিষ্ঠ স্থান স্থির করা সম্ভব হয়নি।
২) কিছু কিছু সমধর্মী মৌলগুলিকে বিভিন্ন গ্রুপে স্থান দেওয়া হয়েছে এবং কিছু কিছু ভিন্ন ধর্মী মৌলকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে।
৩) পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হওয়া সত্বেও মৌলের আইসোটোপগুলিকে একই স্থানে রাখা হয়েছে।
9. ওপর থেকে নিচে দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ –I মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় ?
উঃ- দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ –I এর ওপর থেকে নিচে ইলেকট্রন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায় সংখ্যাও বাড়তে থাকে। অর্থাৎ মৌলগুলির কক্ষ পথের সংখ্যাও বাড়তে থেকে। ফলে পারমাণবিক ব্যাসার্ধও বাড়তে থেকে।
10. A, B, C মৌলগুলির পারমাণবিক সংখ্যা হল যথাক্রমে 6, 8, 11 । কোণটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ ? কোণটির আয়নন বিভব সর্বোচ্চ ? কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ ?
উঃ- A= কার্বন (C), B= অক্সিজেন (O), C= সোডিয়াম (Na)
তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে অক্সিজেন (O) এর বেশি।
অক্সিজেন (O) এর আয়নন বিভব সর্বোচ্চ।
সোডিয়াম (Na) এর বিজারণ ক্ষমতা সর্বোচ্চ।
11. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি- 2 এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন? [MP-22]
উঃ- দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ-2 তে অবস্থিত Be, Mg, Ca, Sr এবং Ba ধাতুগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। কারন এই ধাতুগুলির অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে।
12. একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরন দাও। [MP-22]
উঃ- সন্ধিগত মৌল- কপার (Cu) এবং ইউরেনিয়া্মোত্তর মৌল- ইউরেনিয়াম (U)।
13. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি-16 এর প্রথম তিনটি মৌল হল O, S ও Se। এদের পারমানবিক ব্যাসার্ধের নিন্মক্রমে, তড়িৎ ঋণাত্মকতার উর্দ্ধক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিন্মক্রমে সাজাও। [MP-22]
উঃ- পারমানবিক ব্যাসার্ধের নিন্মক্রমঃ Se > S > O
তড়িৎ ঋণাত্মকতার উর্দ্ধক্রমঃ Se < S < O
আয়োনাইজেশন শক্তির নিন্মক্রমঃ O > S > Se
14. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 মৌলগুলির দুটি সাদৃশ্য উল্লেখ করো। [MP-22]
উঃ- ১) হ্যালোজেনের মতো হাইড্রোজেন ও দ্বি- পরমানুক।
২) হ্যালোজেনের মতো হাইড্রোজেনও ক্ষারধাতুর সঙ্গে বিক্রিয়ায় যৌগ গঠন করে।
15. মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী? [MP-26]
উঃ- মোজলের পরীক্ষায় প্রমাণিত হয় যে পরমাণু ক্রমাঙ্কই মৌলের মূলগত ধর্ম নিয়ন্ত্রণ করে, পারমাণবিক গুরুত্ব নয়।
পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের পরে আধুনিক পর্যায়ে সূত্র প্রতিষ্ঠিত হয়। এর ফলে আধুনিক পর্যায় সারণিতে মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা বা পরমানু ক্রমাঙ্ক বৃদ্ধির ক্রমে সাজানো হয়। এতে পুরনো পর্যায় সারণির অসঙ্গতি দূর হয় এবং মৌলের সঠিক স্থান নির্ধারণ সম্ভব হয়।
16. আধুনিক পর্যায় সূত্রটি লেখো। শ্রেণি 1 থেকে 2 এবং শ্রেণি 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। [MP-25]
উঃ- মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি মৌল গুলির ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
শ্রেণি 1 থেকে 2 এবং শ্রেণি 13 থেকে 17 অর্থাৎ যেকোনো পর্যায় সারণির পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। যেকোনো পর্যায় সারণির শ্রেণী বরাবর উপর দিক থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়।
17. আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। পর্যায় সারণির কোন্ শ্রেণিতে কঠিন, তরল এবং গ্যাসীয় মৌল অবস্থান করে? [MP-25]
উঃ- পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান একটি বিতর্কিত বিষয়। গ্রুপ-1 ক্ষার ধাতু এবং গ্রুপ-17 এর হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনের ধর্মের যেমন সাদৃশ্য দেখা যায় তেমনি বৈসাদৃশ্য ও দেখা যায়।
ক্ষারধাতুর সঙ্গে সাদৃশ্য: (1) হাইড্রোজেন ক্ষারধাতুর মতো যোগ্যতা কক্ষের 1 টি ইলেকট্রন বর্জন করে তড়িৎ -ধনাত্মক H+ আয়ন উৎপন্ন করে। (2) ক্ষারধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা 1। (3) হাইড্রোজেন ক্ষারধাতুর মতো বিজারক দ্রব্য এবং উভয়ই অধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে। যেমন- NaCl, HCI, Na2O, H₂O ইত্যাদি।
ক্ষারধাতুর সঙ্গে পার্থক্য: (1) ক্ষারধাতুগুলি তীব্র তড়িৎ-ধনাত্মক ধাতু কিন্তু হাইড্রোজেন অধাতু । (2) ক্ষারধাতুগুলি সাধারণ উষ্ণতায় কঠিন পদার্থ এবং একপরমাণুক। কিন্তু হাইড্রোজেন সাধারণ উষ্ণতায় গ্যাসীয় পদার্থ দ্বি-পরমাণুক।
হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য: (1) হ্যালোজেন মৌল ফুওরিন এবং ক্লোরিন গ্যাসীয় অধাতু এবং দ্বি-পরমাণুক। হাইড্রোজেনও গ্যাসীয় অধাতু এবং দ্বি-পরমাণুক। (2) ক্ষারধাতুগুলির সঙ্গে হ্যালোজেন মৌলগুলির বিক্রিয়ায় NaCl, NaBr প্রভৃতি হ্যালাইড যৌগ উৎপন্ন হয়। ক্ষারধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায়ও NaH, KH প্রভৃতি যৌগ উৎপন্ন হয়। NaCl এবং NaH যৌগে ক্লোরিন এবং হাইড্রোজেন উভয়ই ঋণাত্মক তড়িৎধর্মী।
হ্যালোজেনের সঙ্গে পার্থক্য: (1) হাইড্রোজেনের একমাত্র কক্ষপথ K-তে 1টি ইলেকট্রন থাকে কিন্তু প্রত্যেকটি হ্যালোজেনের শেষ কক্ষে 7 ইলেকট্রন থাকে। (2) হাইড্রোজেন তীব্র বিজারক পদার্থ কিন্তু হ্যালোজেন গুলির তীব্র জারক পদার্থ।
সুতরাং হাইড্রোজেনকে গ্রুপ-1 বা গ্রুপ-17 এর কোন একটিতে বসানো যুক্তিযুক্ত নয়। এই আচরণের জন্য মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল নামে অভিহিত করেন। এই জন্য পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান সুনির্দিষ্ট নয়।
18. কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়? Na, Rb, Li ও Cs কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। [MP-24]
Ans:- সর্বনিম্ন শক্তির স্তরে অবস্থিত কোন মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বল ভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়োনাইজেশন শক্তি বলে।
আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম: Cs <Rb < Na < Li
19. ‘A’, ‘B’ ও ‘C’ মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে (n-2), n, (n+1)। ‘B’ মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। ‘A’, ও ‘C’ পর্যায়সারণীর কোন্ শ্রেণিতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশী? ‘A’, ও ‘C’ যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। [MP-24]
Ans:- A মৌলের পরমাণুটি অবস্থিত = 16 ন়ং শ্রেণি অথবা VI শ্রেণিতে।
B মৌলের পরমাণুটি অবস্থিত = 1 ন়ং শ্রেণি অথবা I শ্রেণিতে।
বিজারণ ক্ষমতা বেশি = C
সংকেত = C2A
20. পর্যায় সারণী রচনায় মেন্ডেলিফের অবদান লেখো। [MP-23]
উত্তরঃ- 1869 খ্রিষ্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী মেণ্ডেলিভ মৌলগুলির পারমানবিক ওজন, ঘনত্ব , গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক প্রভৃতি ভৌতধর্ম এবং বিভিন্ন রাসায়নিক ধর্ম সংক্রান্ত বিভিন্ন পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে পর্যায় সূত্র ও পর্যায় সারণি প্রকাশ করেন। তার সময় পর্যন্ত জানা মোট 63 টি মৌলকে তাদের ধর্ম অনুযায়ী পর্যায় সারণি প্রকাশ করেন।
পরে তিনি 1871 খ্রিষ্টাব্দে সারণিটিকে পরিবর্তিত আকারে প্রকাশ করেন। এই সারণি প্রকাশ করার সময় নিস্ক্রিয় গ্যাসগুলি আবিস্কৃত হয়নি। সেজন্য তার সারণিতে শূন্য শ্রেণি ছিল না, যেখানে পরবর্তীকালে আবিস্কৃত নিস্ক্রিয় গ্যাসগুলিকে স্থান দেওয়া হয়েছে। । তাছাড়া অনাবিস্কৃত মৌলগুলির জন্য নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখা হয়েছিল। এই মৌলগুলি আবিস্কৃত হলে মৌলগুলির ধর্ম কেমন হবে সে সম্পর্কেও মেণ্ডেলিভ ভবিষ্যদবাণী করেন। পরবর্তিকালে মৌলগুলি আবিস্কৃত হওয়ার পর তার ভবিষ্যদবাণী সঠিক বলে প্রমানিত হয়।
21. কোন পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায়? দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ C, Si এবং Ge কে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও [MP-23]
উত্তরঃ- পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারঃ পরমাণু নিউক্লিয়াস থেকে বহিস্তম ইলেকট্রন কক্ষের সম্ভাব্য দূরত্বকে, ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। শ্রেণিবরাবর উপর থেকে নিচে পারমানবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ক্রম C < Si < Ge
LATEST POSTS:
- চলতড়িৎ-মাধ্যমিক ভৌতবিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান | Physical Science Current Electricity Chapter Numericals
- আলো অধায়- মাধ্যমিক ভৌত বিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান | Madhyamik physical science light chapter 5 mathematical problem
- গ্যাসের আচরণ অধ্যায় গাণিতিক সমস্যা ও তার সমাধান | Class 10 Physical Science Chapter 2 Mathematical Problem
- আমাদের পৃথিবী (ভূগোল) সিলেবাস- সপ্তম শ্রেণী | WB Class 7 Geography Syllabus
- বাংলা সিলেবাস- সপ্তম শ্রেণী | WB Class 7 Bengali Syllabus





Download free General Knowledge Questions and Answers free.