WBBSE Madhyamik Physical Science Suggestion 2025: মধ্যশিক্ষা পর্ষদের আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার এই পেজে ভৌতবিজ্ঞান বিষয়ের চলতড়িৎ অধ্যায়ের ওপর সাজেশন তৈরি করে দেওয়া হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখেই ভৌতবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় ” চলতড়িৎ ” (Madhyamik Physical Science Suggestion 2025 Chapter 6) থেকে সাজেশন তৈরি করে দেওয়া হলো। এই অধ্যায় থেকে কত নম্বরের কতগুলি প্রশ্ম আসবে তাও নিচে দেওয়া আছে। আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা ভৌতবিজ্ঞান বিষয়ের চলতড়িৎ অধ্যায়ের এই প্রশ্মগুলি প্র্যাকটিস করতে পারো।
Physical Science Suggestion 2025 Chapter 6: Marks Distribution
| MCQ | VSAQ | SAQ | LAQ | Total |
| 1 x 2 = 2 | 1 x 2 = 2 | 2 x 1 = 2 | 3 x 2 = 6 | 12 |
ভৌতবিজ্ঞান বিষয়ের অন্যান্য অধ্যায়ের সাজেশনঃ
- মাধ্যমিক গণিত – পরিমিতি MCQ প্রশ্ন উত্তর | Class 10 Math Porimiti Chapter MCQ
- একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ (কষে দেখি-১.৩) | Class 10 Math Koshe Dekhi 1.3 SAQ Solutions
- একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ (কষে দেখি-১.৩) | Class 10 Math Koshe Dekhi 1.3 MCQ Solutions
- অনুপাত ও সমানুপাত- দশম শ্রেণী প্রশ্ন-উত্তর | Class 10 Math Chapter 5 Question Answer
- অংশীদারি কারবার- মাধ্যমিক গণিত MCQ SAQ প্রশ্ন উত্তর | Partnership Business Class 10 Mathematics
◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ ), প্রতিটি প্রশ্মের মান – 1
1.রোধাঙ্কের SI একক হল- (a) ওহম -সেমি (b) ওহম -মিটার-1 (c) ওহম -মিটার (d) ওহম -সেমি-1
2. তড়িৎ ক্ষমতার একক হল- (a) ভোল্ট (b) জুল (c) ওয়াট (d) কুলম্ব।
3. কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে প্রস্থচ্ছেদের ব্যাস অর্ধেক করা হলে, পরিবাহীর রোধ- (a) অর্ধেক হবে (b) দ্বিগুণ হবে (c) চারগুন (d) 1/4 অংশ হবে।
4. যে যন্ত্রে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায় সেটি হল- (a) জেনারেটর (b) বৈদ্যুতিক মোটর (c) অ্যামমিটার (d) গ্যাল্ভানোমিটার।
5. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে – (a) তড়িৎপ্রবাহের দিক (b) চুম্বকক্ষেত্রের (c) ইলেকট্রন প্রবাহের দিক (d) বলের দিক।
6. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে – (a) তড়িৎ ক্ষেত্রের দিক (b) চুম্বকক্ষেত্রের (c) পরিবাহির গতির অভিমুখ (d) কোনোটিই নয়।
7. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে – (a) সমান্তরাল সমবায়ে (b) শ্রেণি সমবায়ে (c) শ্রেণি ও সমান্তরাল সমবায়ে (d) সমান্তরাল অথবা শ্রেণি সমবায়ে ।
8. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ? (a) আর্থ লাইন (b) লাইভ লাইন (c) নিউট্রাল লাইন (d) লাইভ ও নিউট্রাল লাইন ।
9. উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় – (a) ভোল্ট (b) অ্যাম্পিয়ার (c) কুলম্ব (d) ওহম।
10. হিটারের কুণ্ডলীতে ব্যবহৃত ধাতুটি হল- (a) অ্যালুমিনিয়াম (b) তামা (c) নাইক্রোম (d) টাংস্টেন।
11. ফিউজ তারের উপাদানগুলি হল- (a) Zn, Sn (b) Cu, Sn (c) Pb, Sn (d) Co, Pb
12. বার্লোচক্রের কার্যনীতি যে সূত্রটি মেনে চলে- (a) লেঞ্জের সূত্র (b) ফ্যারাডের সূত্র (c) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম (d) ফ্লেমিং এর বামহস্ত নিয়ম।
13. ভৌতরাশি গুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার- (a) কুলম্ব .সেকেণ্ড (b) ভোল্ট. ওহম (c) ভোল্ট. ওহম-1 (d) ভোল্ট-1. ওহম
14. নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়- (a) পরিবাহী (b) অর্ধপরিবাহী (c) অতিপরিবাহী (d) অন্তরক।
15. উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, কারণ ইলেকট্রনের – (a) ঘনত্ব হ্রাস পায় (b) অণুপ্রবাহের গতিবেগ বৃদ্ধি পায় (c) ভর বৃদ্ধি পায় (d) সংঘর্ষ বৃদ্ধি পায়।
16. পরিবাহীর রোধ (R) ও তড়িৎ প্রবাহমাত্রা (I) অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ (H) ও সময়ের (t) সম্পর্কটি হল- (a) H ∝ t2 (b) H ∝ t (c) H ∝ 1/t (d) H ∝ 1/t2।
◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ), প্রতিটি প্রশ্মের মান – 1
1. উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়?
2. একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও।
3. গৃস্থলির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ?
4. বার্লোচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
5. ওহমের সূত্র মেনে চলে না এমন দুটি পরিবাহীর নাম লেখো।
6. LED ও CFL এর পুরো নাম লেখো।
7. গৃহবর্তনীতে সব যন্ত্র শ্রেণি সমবায়ে যুক্ত থাকে। [সত্য / মিথ্যা]
8. পরিবর্তী প্রবাহ দ্বারা বার্লোচক্রের ঘূর্ণন অসম্ভব। [সত্য / মিথ্যা]
9. ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয় ?
10. গৃহবর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র গুলি কোন সমবায়ে যুক্ত থাকে ?
11. ডায়ানামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরীত হয়?
12. ওয়াট – ঘণ্টা কোন ভৌতরাশির একক ?
13. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট _______ নির্মিত।
14. উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধাঙ্ক_________।
15. নষ্টভোল্ট উৎপত্তির কারণ কী?
16. কোন ধরনের তড়িৎ প্রবাহে বার্লোচক্রের ঘূর্ণন হয়?
17. দূরবর্তী স্থানে তড়িৎ প্রবাহ সরবরাহের জন্য DC ব্যবহার করা হয়। [সত্য / মিথ্যা]
18. ফিউজকে লাইভ তারের সঙ্গে শ্রেণি সমবায়ে যোগ করা হয়। [সত্য / মিথ্যা]
◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ), প্রতিটি প্রশ্মের মান – 2
1.ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো। মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়?
2. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।
3. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন?
4. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র গুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?
5. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো।
6. ওহমের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো।
7. DC এর তুলনায় AC ব্যবহারের সুবিধা আলোচনা করো।
8. BOT কী?
9. ডায়নামো ও মোটরের মূল নীতিগত পার্থক্য লেখো।
10. বার্লোচক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
আরও দেখুনঃ ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ম এবং তার উত্তর।
◪ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ম ( LAQ ), প্রতিটি প্রশ্মের মান – 3
1. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো।
2. তড়িৎ প্রবাহের তাপীয় ফলসংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো।
3. আর্থিং কাকে বলে? গৃহস্থলিতে আর্থিং করা হয় কেন?
4. পরিবাহীর রোধ কাকে বলে? কোনো পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর কীভাবে নির্ভর করে?
5. দেখাও যে, তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের অন্যোনক, উপাদান রোধগুলির অন্যোনকের যোগফলের সমান।
6. দুটি রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হয় 7 ওহম এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 12/7 ওহম । রোধ দুটির মান কি কী ?
7. 220V-60W ও 220V-100W বাতি দুটিকে শ্রেণি সমবায়ে 220V লাইনে যুক্ত করলে কোনটির উজ্জ্বলতা বেশি হবে এবং কেন?
8. একই দৈর্ঘ্য ও একই উপাদানের দুটি তারের একটি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ . তার দুটির রোধের অনুপাত কত?
9. একটি বাড়িতে 4 টি 60W বালব প্রত্যহ 6 ঘণ্টা করে, 2 টি 100 ওয়াট বালব প্রত্যহ 5 ঘণ্টা করে এবং 2 টি 40W পাখা প্রত্যহ 8 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে, মাসে বিদ্যুৎ বিল কত হবে ?
10. তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কী বোঝ ? আবিষ্ট প্রবাহ কী ?
11. দুটি রোধের শ্রেণি সমবায় ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 12 ওহম ও 2.25 ওহম । রোধ দুটির মান লেখো।
12. একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হল। তারটিত আয়তন ও রোধাঙ্ক স্থির থাকলে তারটির রোধের কী পরিবর্তন হবে ?
Latest Posts:
- মাধ্যমিক গণিত – পরিমিতি MCQ প্রশ্ন উত্তর | Class 10 Math Porimiti Chapter MCQ
- মাধ্যমিক ২০২৭ পরীক্ষার রুটিন পরিবর্তনের প্রস্তাব, ২ মার্চ থেকে শুরু হতে পারে পরীক্ষা | Madhyamik 2027 Revised Routine
- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র PDF | HS Semester 3 Chemistry Question Paper 2027
- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র PDF ডাউনলোড | HS Semester 3 Geography Question Paper 2027
- ইতিহাস প্রশ্নপত্র- উচ্চমাধ্যমিক 2027 তৃতীয় সেমিস্টার | HS 2027 Sem-3 History Question Paper PDF Download




