পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | Inorganic Chemistry
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের পাঠ্য সূচি অনুযায়ী অষ্ঠম অধ্যায় ‘পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ’ কতগুলি অংশে নিয়ে বিভক্ত। অংশগুলি হলঃ-
2. আয়নীয় ও সমযোজী বন্ধন (Ionic and Covalent bonding),
3. তড়িৎ প্রবাহও রাসায়নিক বিক্রিয়া (Electric Current and Chemical Reaction),
4. পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry),
5. ধাতুবিদ্যা(Metallurgy),
6. জৈব রসায়ন(OrganicChemistry)।
এখানে শুধুমাত্র পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry) অংশের কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। যা দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের খুবই কাজে লাগবে।
⬜ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry) অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্মঃ-
1. কপার সালফেটের জলীয় দ্রবনে অতিরিক্ত পরিমান জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবনের রং কী হবে- হলুদ / সবুজ / নীল / বাদামী । [MP-18]
উঃ- নীল ।
2. প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুস্ক করতে ব্যবহৃত হয়- গাড় H2SO4 / P2O5/ CaO / CaCl2 . [MP-17, 26]
উঃ- CaO ।
3. জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা– NH3 গ্যাস/ H2S গ্যাস/ N2 গ্যাস/ HCl গ্যাস।
উঃ- N2 গ্যাস ।
4. লেড নাইট্রেটের জলীয় দ্রবনে H2S গ্যাস পাঠালে যে বর্ণের অধঃক্ষেপ পড়ে তা হল- সাদা/ নীল/ সবুজ/ কালো।
উঃ– কালো।
5. নেসলার বিকারক বাদামী বর্ণ হয় কার সংস্পর্শে – H2S/ NH3/ N2/ CO2 .
উঃ- NH3 গ্যাস।
6. নিচের কোনটি কিপযন্ত্রে প্রস্তুত করা হয়? NH3 গ্যাস/ H2S গ্যাস/ N2 গ্যাস/ HCl গ্যাস।
উঃ- H2S গ্যাস।
7. লাইকার অ্যামোনিয়ায় অ্যামোনিয়ার শতকরা পরিমান- 15 ভাগ/ 25 ভাগ/ 35 ভাগ/ 45 ভাগ।
উঃ- 35 ভাগ ।
8. একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো।
উঃ- ইউরিয়া।
9. হেবার পদ্ধতিতে মলিবডেনাম ধাতুর ভূমিকা– অনুঘটক/ বিকারক/ উদ্দীপক/ বিজারক।
উঃ- উদ্দীপক।
10. লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাসিয়াম ডাইক্লোমেট দ্রবণে H2S চালনা করলে কী রঙ উৎপন্ন হয়? [MP-25]
(a) কমলা (b) বেগুনি (c) সবুজ (d) গাঢ় নীল
Ans:- (c) সবুজ
⬜ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry) অধ্যায়ের অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্মঃ-
1. অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবনে অ্যামোনিয়ার জলীয় দ্রবন যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। [MP-18]
উঃ- অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, Al(OH)3 সাদা রঙের জেলির মতো অধঃক্ষেপ।
2. তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। [MP-18]
উঃ- উচ্চ বাষ্পীভবনের লীনতাপের কারনে তরল অ্যামোনিয়া হিমায়করূপে বরফ উৎপাদন ও কোল্ড স্টোরেজে ব্যবহৃত হয়।
3. নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে অপর কোন জলীয় দ্রবন মিশ্রিত করে উত্তপ্ত করা হয় ? [MP-18]
উঃ- সোডিয়াম নাইট্রাইট (NaNO2) ।
4. ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রাব্যগুলি কী কী ? [MP-17, 19]
উঃ- তরল অ্যামোনিয়া ও তরল কার্বন ডাইঅক্সাইড।
5. লেড নাইট্রটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। [MP-17, 26]
উঃ- লেড সালফাইড (PbS) ।
6. আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হবে? [[MP-17]
উঃ- সবুজ রঙের ক্রোমিক সালফেট এবং হলুদ রঙের সালফার অধঃক্ষিপ্ত হওয়ার কারনে দ্রবন ঘোলাটে সবুজ হয়।
7. সিলভার নাইট্রটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। [MP-19]
উঃ- বর্ণহীন সিলভার নাইট্রটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে সিলভার সালফাইড (Ag2S) এর কালো রঙের অধঃক্ষেপ পড়ে ।
8. উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। [MP-19]
উঃ- অ্যামোনিয়া।
9. ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কী?
উঃ- স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন সালফার ট্রাই অক্সাইড 98% সালফিউরিক অ্যাসিডে শোষিত করে ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, একেই ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে।
10. লাইকার অ্যামোনিয়া কাকে বলে?
উঃ- অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়ার বলে ।
11. H2S গ্যাসকে কোন নিরুদক দ্বারা শুষ্ক করা হয়?
উঃ- ফসফরাস পেন্টা অক্সাইড (P2O5)।
12. ওলিয়াম কী?
উঃ- পাইরো সালফিউরিক অ্যাসিডকে (H2S2O7) ওলিয়াম বলে ।
13. স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকটি কী?
উঃ- ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড (V2O5)।
14. কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কি হবে? [MP-26]
(a) হলুদ (b) কমলা (c) সবুজ (d) গাঢ় নীল
উঃ- (d) গাঢ় নীল
15. দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো। [MP-26]
উঃ- NH3 + HCl = NH4Cl
16. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন্ ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। [MP-25]
Ans:- উত্তপ্ত লোহার চূর্ণ।
⬜ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry) অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্মঃ-
1. জলীয় কপার সালফেটের দ্রবনের মধ্যে H2S গ্যাস চালনা করলে কী ঘটে শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। [MP-18]
উঃ- জলীয় কপার সালফেটের দ্রবনের মধ্যে H2S গ্যাস চালনা করলে কালো রঙের কিউপ্রিক সালফাইড অধঃক্ষিপ্ত হয়।
CuSO4 + H2S = CuS + H2SO4
2. উত্তপ্ত সোডিয়ামের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে, কী ঘটে সমীকরণসহ লেখো।
উঃ- উত্তপ্ত সোডিয়ামের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে মোমের মতো সাদা কঠিন সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
2Na + 2NH3 = 2NaNH2 + H2
3. কিভাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে সংগ্রহ করা হয়?
উঃ- উৎপন্ন HCl গ্যাস জলের সাহায্যে শীতলীকৃত শীতক নলের ভেতর দিয়ে পাঠিয়ে ঠাণ্ডা করা হয় এবং তারপর কোয়ার্জ পূর্ণ শোষক স্তম্ভের নীচ থেকে ওপরেরে দিকে পাঠানো হয়। ওপর থেকে জল যোগ করা হয়। স্তম্ভের তলা থেকে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড সংগ্রহ করা হয়।
4. অ্যামোনিয়া গ্যাসকে গাড় H2SO4 দ্বারা শুষ্ক করা হয় না কেন?
উঃ- অ্যামোনিয়া ক্ষারকীয় গ্যাস। ঘন H2SO4 অ্যাসিড আম্লিক জলশোষক পদার্থ। উভয়ের মধ্যে বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট লবন উৎপন্ন হয়। তাই অ্যামোনিয়া শুষ্ক করতে ঘন H2SO4 অ্যাসিড ব্যবহার করা হয় না।
2NH3 + H2SO4 = (NH4)2SO4
5. পরীক্ষাগারে N2 প্রস্তুতির রাসায়নিক উপকরণ ও বিক্রিয়ার শমিত সমীকরণ দাও।
উঃ- রাসায়নিক উপকরণ- সোডিয়াম নাইট্রাইট (NaNO2) এবং অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4Cl) ।
বিক্রিয়ার শমিত সমীকরণ-
NaNO2 + NH4Cl = NH4NO2 + NaCl ;
NH4NO2 = N2 + 2H2O
6. অ্যামোনিয়া গ্যাস বিজারাণধর্মী প্রমান করো।
উঃ- অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে কপারে বিজারিত করে এবং নিজে নাইট্রোজেনে জারিত হয় ।
3CuO + 2NH3 = 3Cu + N2 + 3H2O
7. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলি ও বিক্রিয়ার শমিত সমীকরণ লেখো। [MP-18]
উঃ- শর্তাবলি:- অ্যামোনিয়াম ক্লোরাইড এবং শুষ্ক কলিচুন 1:3 ভরের অনুপাতে ভালোভাবে মেশানো দরকার। মিশ্রণটি শক্ত কাচের পরীক্ষা নলে বা গোলতল ফ্লাক্সে নিয়ে ধীরে ধীরে খুব সাবধানে উত্তপ্ত করা দরকার।
শমিত সমীকরণ:-
Ca(OH)2 + 2NH4Cl = CaCl2 + 2NH3+ 2H2O
8. শর্তাবলি ও বিক্রিয়ার শমিত সমীকরণসহ ইউরিয়াকে কীভাবে শিল্পোৎপাদন করা হয় লেখো। [MP-19]
উঃ- শর্তাবলি:- অতিরিক্ত পরিমান নির্জল তরল অ্যামোনিয়া ও তরল কার্বন ডাইঅক্সাইড 150 গুণ বায়ুমণ্ডলীয় চাপে, 200oC তাপমাত্রায় উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করা হয়।
বিক্রিয়ার শমিত সমীকরণ:-
প্রথম ধাপ- 2NH3 + CO2 = NH2COONH4
দ্বিতীয় ধাপ- NH2COONH4 = NH2-CO-NH2+ H2O
9. কিপযন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো। গ্যাসটি প্রস্তুতির শমিত সমীকরণ লেখো। [MP-17]
উঃ- কিপযন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম হাইড্রোজেন সালফাইড (H2S) ।
গ্যাসটি প্রস্তুতির শমিত সমীকরণ- FeS + H2SO4 = FeSO4+ H2S
10. লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠাণ্ডা করা প্রয়োজন কেন?
উঃ- অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়ার বলে । উষ্ণতা বৃদ্ধি পেলে জলের মধ্যে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায়। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় উষ্ণতা বেশি হলে দ্রবন থেকে অতিরিক্ত অ্যামোনিয়া বেরিয়ে এসে দ্রবনের উপর সঞ্চিত থাকে। বোতলের ছিপি খুললে এই গ্যাস সজোরে বেরিয়ে আসে। ক্ষার ধর্মী এই গ্যাস চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকর । শ্বাসনালীর ভেতর এই গ্যাস প্রবেশ করলে শ্লৈষ্মিক – ঝিল্লি আক্রান্ত হয়। এর জন্য লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠাণ্ডা করা প্রয়োজন ।
11. অ্যামোনিয়াম ক্লোরাইডকে শুষ্ক কলিচুনসহ উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণ সহ লেখো। [MP-20]
উঃ- পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইডর সাথে শুষ্ক কলিচুনের মিশ্রণ উত্তপ্ত করলে ক্যালশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া ও জলীয় বাস্প উৎপন্ন হয়।
Ca(OH)2 + 2NH4Cl = CaCl2 + 2NH3+ H2O
12. অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত লেখো। বিক্রিয়ার শমিত সমীকরণ লেখো। [MP-20]
উঃ- অ্যামোনিয়া ও অতিরিক্ত বায়ুর মিশ্রণ (1 : 7.5 আয়তন অনুপাতে) 750oC – 900oC উষ্ণতায় প্ল্যাটিনাম-রোডিয়াম তারজালি অনুঘটকের ভেতর দিয়ে পাঠালে অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইডে জারিত হয়।
4NH3 + 5O2 = 4NO + 6H2O
13. লেড নাইট্রেটের জলীয় দ্রবনে H2S গ্যাস পাঠালে কী ঘটে সমীকরণ সহ লেখো।
উঃ- লেড নাইট্রটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে সিলভার সালফাইড (PbS) এর কালো রঙের অধঃক্ষেপ পড়ে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়।
Pb(NO3)2 + H2S = PbS + 2HNO3
14. কিপ্ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণটি লেখো। [MP-26]
উত্তর:- কিপ্ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম হাইড্রোজেন সালফাইড (H2S)।
হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরন-
FeS + H2SO4 ⟶ FeSO4 + H2S↑
15. উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে, শমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। [MP-25]
Ans:- উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সাদা কঠিন সোডামাইড উৎপন্ন হয়।
2Na + 2NH3 = 2NaNH2 + H2
16. লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে, কি ঘটবে শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। [MP-25]
Ans:- লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে, লেড সালফাইডের কালো অধঃক্ষেপ তৈরি হয়।
শমিত রাসায়নিক সমীকরণটি নিচে দেওয়া হলো:
Pb(NO3)2(aq) + H2S(g) → PbS(s) + 2HNO3(aq)
এই বিক্রিয়ায়, লেড নাইট্রেট এবং হাইড্রোজেন সালফাইড পরস্পর বিক্রিয়া করে লেড সালফাইডের কালো অধঃক্ষেপ এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে।
- সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সিলেবাস | Class 7 Poribesh Bigyan Syllabus
- রাশিবিজ্ঞান- মাধ্যমিক গণিত MCQ প্রশ্ন উত্তর | Class 10 Math Statistics Chapter MCQ
- রাশিবিজ্ঞান- মাধ্যমিক গণিত SAQ প্রশ্ন উত্তর | Class 10 Math Statistics Chapter SAQ
- HS Semester 3 Routine 2027 | উচ্চমাধ্যমিক ২০২৭ সেমিস্টার-৩ পরীক্ষার রুটিন প্রকাশ (PDF)
- অংশীদারি কারবার- মাধ্যমিক গণিত MCQ SAQ প্রশ্ন উত্তর | Partnership Business Class 10 Mathematics




