মাধ্যমিক গণিতের রাশি বিজ্ঞান (Class 10 Math Statistics Chapter SAQ) অধ্যায়টি পশ্চিমবঙ্গ মাধ্যমিক (WBBSE Madhyamik) পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে SAQ (Short Answer Questions) প্রশ্ন আসে। তাই পরীক্ষায় ভালো নম্বর পেতে গড় (Mean), মধ্যক (Median), প্রচুরক (Mode), গণসংখ্যা (Frequency), পরিসর (Range) ইত্যাদি বিষয় ভালোভাবে আয়ত্ত করা জরুরি।
এই পোস্টে মাধ্যমিক গণিতের রাশি বিজ্ঞান (Class 10 Math Statistics Chapter SAQ) অধ্যায়ের গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন ও উত্তর সহজ ভাষায় দেওয়া হলো, যা পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ সহায়ক হবে।
রাশিবিজ্ঞান- মাধ্যমিক গণিত SAQ প্রশ্ন উত্তর (Class 10 Math Statistics Chapter SAQ)
| Board | West Bengal Board of Secondary Education (WBBSE) |
| Class | Class 10 (Madhyamik) |
| Subject | Mathgematics |
| Chapter | রাশিবিজ্ঞান (Statistics) |
| Question Types | SAQ (Short Answer Questions) |
শূন্যস্থান পূরণ করো।
(1) এর গড় x’ হলে …..এর গড় হবে ____।
Ans:- (2a/3) x’
(2) 1, 2, 3, 4, 5 তথ্যটির মধ্যমা হবে ____।
Ans:- 3
(3) x1 , x2 , …….. x99 চলগুলি উর্দ্ধক্রমে থাকলে এদের মধ্যমা হবে____।
Ans:- x50
(4) x1, x2…….xn এর গড় x’ হলে ax1, ax2……axn এর গড় ____ যেখানে a ≠ 0।
Ans:- ax’
(5) যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান হলো ____প্রবণতার মাপক।
Ans:- কেন্দ্রীয়।
(6) x1, x2, x3, ……xn এর গড় x’ হলে ax1, ax2, ax3…….axn এর গড় ____, যেখানে x ≠ 0
Ans:- ax’
(7) 4, 9, 7, 4, 7, a, 3, 5 তথ্যের সংখ্যাগুরু মান 7 হলে a এর মান ____।
Ans:- 7
(8) মধ্যগামিতার মাপক তিনটি হল গড়, মধ্যমা, ____।
Ans:- সংখ্যাগুরু মান।
(9) 6, 7, x. 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে, x+y= ____।
Ans:- 19
(10) 15 এর পরিবর্তে ____সংখ্যাটি নিলে 9, 12, 15, 18, 20, 22 সংখ্যাগুলির যৌগিক গড় 1 বাড়বে।
Ans:- 21
(11) 2, 5, 9, 6, 2, 5, 8, 2, 5, 6, 2 তথ্যের সংখ্যাগুরু মান (Mode) হবে ____।
Ans:- 2
(12) 2, 3, 4, 5 তথ্যটির মধ্যমা ____।
Ans:- 3.5
(13) 7, 8, 11, 15, y+4, y+6, 32, 36, 37, 40 রাশি তথ্যের মধ্যমা 28 হলে y এর মান____।
Ans:- 23
(14) 7, x-2, 10, x+3 এর যৌগিক গড় 5 হলে x এর মান হবে- ___
Ans:- 1
(15) যে তথ্যের সংখ্যাগুরুমান 2 টি তাকে ____ভূয়িষ্টক বলে।
Ans:- দ্বি।
(16) ঊর্দ্ধ ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান ____। [MP-24]
Ans:- x= 22
(17) ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বিন্যাস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণির শ্রেণি-দৈর্ঘ্য ____।
Ans:- সমান।
(18) যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হল ____প্রবণতার পরিমাপ।
Ans:- কেন্দ্রীয়।
(19) দুই ধরনের ওজাইভের ছেদ বিন্দুর ভুজকে ____বলে।
Ans:- মধ্যমা।
(20) প্রথম 16 টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো ____।
Ans:- 8.5
(21) 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4 সংখ্যা গুলির সংখ্যাগুরুমান ____।
Ans:- 4
(22) কিছু ছাত্রের বয়স হল (বছর) 10, 11, 9, 7, 13, 8, 14 এদের বয়সের মধ্যমা হল ____বছর।
Ans:- 10
(23) x1, x2, x3, ……x100 চলগুলি ঊর্দ্ধক্রমে থাকলে, এদের মধ্যমা হবে____।
Ans:-
(24) 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় ____।
Ans:- 0.5
(25) প্রথম 10 টি মৌলিক সংখ্যার মধ্যমা হল ____।
Ans:- 12
(26) 1, 2, 3, 4, 5 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1, 2, 3, 4, f এবং এদের যৌগিক গড় 4 হলে f এর মান হবে ____। [MP-26]
Ans:- 10
[Hints:
অতএব, ]
(27) 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যা গুলির মধ্যমা হবে____। [MP-23]
Ans:- 11
আরও দেখুনঃ সরল সুদকষা- দশম শ্রেণী SAQ প্রশ্নউত্তর | WB Class 10 Math Simple Interest SAQ
সত্য বা মিথ্যা নির্বাচন করে লেখো।
(1) 16, 15 , 17 , 16, 15 , x, 19 , 14 , 17 তথ্যের সংখ্যা গুরুমান 15 হলে x এর মান হবে 15 ।
Ans:- সত্য ।
(2) 2, 3 , 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যা গুরুমান 10
Ans:- মিথ্যা।
(3) 2, 3, 5, 4, 5, 6 তথ্যটির মধ্যমা হবে 4.2
Ans:- মিথ্যা।
(4) 15, 16, 17, 16, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 16 হলে , x=16 হবে।
Ans:- সত্য।
(5) ওজাইভ অঙ্কনের ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা স্থাপন করা হয় y অক্ষ বরাবর।
Ans:- সত্য।
(6) যৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়।
Ans:- সত্য।
(7) 6, 10, 5, 4, 9, 11, 20 রাশিতথ্যের মধ্যমা 10 ।
Ans:- মিথ্যা।
(8) ঊর্দ্ধক্রমানুসারে সাজানো 9, 12, 17, x+2, x+4, 30, 31, 39 তথ্যের মধ্যমা 24 হলে x=20 হবে।
Ans:- মিথ্যা।
(9) x1, x2, x3, …..xn এর গড় x’ হলে ax1+b, ax2+b, ax3+b, …..axn+b এর গড় হবে ax’ +b.
Ans:- সত্য।
(10) ওজাইভ লেখচিত্র থেকে সংখ্যাগুরু মান পাওয়া যায়।
Ans:- সত্য।
(11) 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 14
Ans:- সত্য।
(12) 16, 15, 17, 16, 15, 17, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 17
Ans:- সত্য।
(13) 7, x, 9, y, 12, 14 এই সংখ্যাগুলির গড় 10 হলে x+y=18 হবে।
Ans:- সত্য।
(14) 7, 4, 3, 5, 9, 8 তথ্যের মধ্যমা হল 6 ।
Ans:- সত্য।
(15) প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় 5.5
Ans:- মিথ্যা।
(16) 4, 6, 4, 5, 4, 7, 4, 8, 5, 9, 5, 7 তথ্যের সংখ্যাগুরু 4
Ans:- সত্য।
(17) ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়।
Ans:- সত্য।
(18) পরিসংখ্যা বহুভূজ এর প্রকার রৈখিক লেখচিত্র।
Ans:- সত্য।
(19) একটি শ্রেণিতে n সংখ্যাক সংখ্যার গড় । যদি প্রথম (n-1) সংখ্যার সমষ্টি K হয়, তাহলে n তম সংখ্যাটি হবে (n-1) + K [MP-24]
Ans:- মিথ্যা।
(20) মানের উর্দ্ধক্রমে সাজানো 8, 9, 12, 17, p+2, p+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে p এর মানহবে 21 ।
Ans:- সত্য।
(21) ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে ওজাইভ বলে।
Ans:- সত্য।
(22) কোনো তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে সেই তথ্যকে বহু ভূয়িষ্টক তথ্য বলে।
Ans:- মিথ্যা।
(23) মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণির শ্রেণি দৈর্ঘ্য সমান নাও হতে পারে।
Ans:- সত্য।
(24) 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় 1.5
Ans:- মিথ্যা।
(25) কোনো শ্রেণিবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক থেকে যৌগিক গড় নির্ণয়ের জন্য সবকটি শ্রেণি দৈর্ঘ্য সমান হওয়া আবশ্যক।
Ans:- সত্য।
(26) n অযুগ্ম হলে, তবে কোনো তথ্যের মধ্যমা তম ও () তম পর্যবেক্ষণের গড়।
Ans:- মিথ্যা।
(27) 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যা গুরুমান 10 ।
Ans:- মিথ্যা।
(28) একটি পরিসংখ্যা বিভাজনের সংখ্যা গুরুমান উহার আয়তক্ষেত্রের লেখচিত্র থেকে নির্ধারিত হয়।
Ans:- সত্য।
(29) কোনো রাশিতথ্যের একাধিক সংখ্যা গুরুমান থাকতে পারে।
Ans:- সত্য।
(30) যে তথ্যের সংখ্যা গুরুমান দুটি দবি-ভুয়িষ্টক বলে।
Ans:- সত্য।
(31) সংখ্যাগুরুমান = 2 x মধ্যমা – 3 x যৌগিক গড় [MP-25]
Ans:- মিথ্যা।
পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার টিপস
- গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরকের সংজ্ঞা মুখস্থ রাখুন।
- সব গুরুত্বপূর্ণ সূত্র নিয়মিত অনুশীলন করুন।
- গণসংখ্যা সারণি (Frequency Table) তৈরির অভ্যাস করুন।
- বিগত বছরের মাধ্যমিক SAQ প্রশ্ন সমাধান করুন।
- প্রতিদিন অন্তত ১০–১৫ মিনিট রাশি বিজ্ঞান অধ্যায় রিভিশন করুন।
[রাশি বিজ্ঞান (Statistics Chapter SAQ) অধ্যায়টি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরের SAQ প্রশ্ন ও উত্তর নিয়মিত অনুশীলন করলে পরীক্ষায় এই অধ্যায় থেকে সহজেই ভালো নম্বর পাওয়া সম্ভব। তাই প্রতিটি প্রশ্ন ভালোভাবে পড়ুন এবং সূত্রগুলিও ভালোভাবে আয়ত্ত করুন।]
Tags: #মাধ্যমিক গণিত রাশি বিজ্ঞান SAQ, #Statistics SAQ Class 10 Mathematics, #মাধ্যমিক Statistics প্রশ্ন উত্তর, #WBBSE Class 10 Statistics SAQ, #রাশি বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, #Madhyamik Mathematics Statistics SAQ
📢 আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannel ও Whatsapp Channel জয়েন করুন।
LATEST POSTS:
- ইতিহাস প্রশ্নপত্র- উচ্চমাধ্যমিক 2027 তৃতীয় সেমিস্টার | HS 2027 Sem-3 History Question Paper PDF Download
- উচ্চমাধ্যমিক 2027 তৃতীয় সেমিস্টার Environmental Studies প্রশ্নপত্র PDF
- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার Modern Computer Application প্রশ্নপত্র PDF
- পদার্থবিদ্যা প্রশ্নপত্র ২০২৭ উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার | Physics Question Paper HS 2027 Sem-3
- উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র | HS 2027 Sem 3 Education Question Paper PDF




