Class 10 Math Simple Interest SAQ: সরল সুদ (Simple Interest) দশম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে নিয়মিত SAQ (Short Answer Questions) আসে। এখানে WB Class 10 Math Simple Interest Chapter-এর কিছু গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
দশম শ্রেণীর সরল সুদকষা (Simple Interest) অধ্যায় থেকে SAQ প্রশ্ন নিয়মিত অনুশীলন করলে মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সহজ হবে। উপরের প্রশ্নগুলি WB Class 10 Math পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে।
সরল সুদকষা (Simple Interest SAQ)
| Board | WBBSE |
| Subject | Mathematics Class 10 |
| Chapter | সরল সুদকষা (Simple Interest SAQ) |
| Question Pattern | SAQ Type |
শূন্যস্থান পূরণ করো।
(1) সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে, আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে ____সম্পর্ক থাকে।
Ans:- ব্যস্ত।
(2) কিছু পরিমান টাকা ব্যাঙ্কে জমা রাখলে তাকে ____ বলে।
Ans:- মূলধন।
(3) 180 টাকার 1 বছরের সুদ-আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার ____।
Ans:- 10%
(4) 2P টাকার বছরে % হার সরলসুদে সবৃদ্ধিমূল হবে (2P+____) টাকা।
Ans:-
(5) বার্ষিক r/4% সরলসুদের হারে 4p টাকার 1 বছরের সুদ ____হবে।
Ans:- pr/100
(6) কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার ____।
Ans:- 10%
(7) বার্ষিক y% সরল সুদের হারে x টাকার 2 বছরের সুদাসল হবে ____ টাকা।
Ans:- x(1+y/50)
(8) 1 বছরের আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে, বার্ষিক সরল সুদের হার ____ ।
Ans:- 12.5%
(9) বার্ষিক r/2% সরল সুদের হারে 2P টাকার t বছরের সুদ আসল (2P+ ____) টাকা।
Ans:- (ptr)/100
(10) x টাকা বার্ষিক x% সরল সুদে x মাসের সুদ ____।
Ans:- x3/1200
(11) বার্ষিক সুদের হার যত, তত বছরের জন্য 1200 টাকার ওপর সুদের পরিমাণ 432 টাকা হলে, সুদের হার ____ ।
Ans:- 6%
(12) বার্ষিক 2r% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ____×(1+2r/100)2 টাকা।
Ans:- 2p
(13) চক্রবৃদ্ধি সুদ = সমূল চক্রবৃদ্ধি – ____ ।
Ans:- মূলধন।
(14) সরল ও চক্রবৃদ্ধি সুদের হার সমান হলে দু বছরে নির্দিষ্ট মূলধনের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের থেকে-
Ans:- কম।
(15) p টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক 2r% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি p ____টাকা।
Ans:- (1+r/100)2n
(16) বার্ষিক a% সরল সুদের হারে b টাকার c মাসের সুদ ____।
Ans:- (abc)/1200 টাকা।
(17) যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ____ বলে।
Ans:- উত্তমর্ণ।
(18) বার্ষিক ____% হার সুদে 1000 টাকার 2 বছরের সুদেমূলে 1210 টাকা হবে।
Ans:- 10.5%
(19) মূলধন ও বাৎসরিক সুদের অনুপাত 8:1 হলে, বাৎসরিক সুদের হার হবে ____।
Ans:- 12.5%
(20) বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ (pnr)/25 টাকা হলে মূলধনের পরিমান ____।
Ans:- 4p
(21) 20 টাকার 1 দিনের সুদ 1 পয়সা হলে সুদের হার ____।
Ans:- 18.25%
আরও দেখুনঃ সরল সুদকষা- দশম শ্রেণী MCQ প্রশ্নউত্তর | WB Class 10 Math Simple Interest MCQ
সত্য বা মিথ্যা নির্বাচন করো।
(1) বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের মধ্যে সম্পর্ক সরল।
Ans:- সত্য।
(2) সুদের হারের কোনো একক নেই।
Ans:- সত্য।
(3) বার্ষিক % সরল সুদের হারে 2p টাকা t বছরে সুদে আসলে হল টাকা।
Ans:- সত্য।
(4) 6 বছরের সরল সুদ সবৃদ্ধিমূলের 4/25 অংশ হলে, সুদের হার হবে 10%।
Ans:- মিথ্যা।
(5) একটি বস্তুর বর্তমান মূল্য 100 টাকা। যদি বস্তুটির মূল্য 2% হ্রাস পায়, তবে 2 বছর পর বস্তুটির মূল্য হবে 64 টাকা।
Ans:- মিথ্যা।
(6) সরল সুদের ক্ষেত্রে, মোট সুদ ও বার্ষিক সুদের হার ধ্রুবক হলে আসল ও সময়ের মধ্যে লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা।
Ans:- মিথ্যা।
(7) নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সদর থেকে কম হবে।
Ans:- মিথ্যা।
(8) চক্রবৃদ্ধি সুদ সর্বদা সরল সুদের চেয়ে বেশি হয়।
Ans:- মিথ্যা।
(9) চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। সে কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে।
Ans:- সত্য।
(10) চক্রবৃদ্ধি সুদ ও আসলের মধ্যে ব্যস্ত সম্পর্ক।
Ans:- মিথ্যা।
(11) সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত কমবে।
Ans:- মিথ্যা।
(12) যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ন বলে।
Ans:- সত্য।
#WB Class 10 Math Simple Interest SAQ, #সরল সুদকষা প্রশ্ন উত্তর, #মাধ্যমিক গণিত সরল সুদ, #Class 10 Simple Interest Question Answer, #Madhyamik Math SAQ
📢 আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannel ও Whatsapp Channel জয়েন করুন।
LATEST POSTS:
- সরল সুদকষা- দশম শ্রেণী SAQ প্রশ্নউত্তর | WB Class 10 Math Simple Interest SAQ

- সরল সুদকষা- দশম শ্রেণী MCQ প্রশ্নউত্তর | WB Class 10 Math Simple Interest MCQ





