Madhyamik Result 2025: প্রকাশিত হতে চলেছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয় ঠিক কবে প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (West Bengal Madhyamik Result 2025)। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১০ ফেব্রুয়ারি ২০২৫ এবং শেষ হয় ২২ ফেব্রুয়ারি ২০২৫। মধ্যশিক্ষা পর্ষদের নোটিস থেকে জানা গেছে আগামী ২ মে ২০২৫ সকাল ৯ টার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ছাত্র-ছাত্রীরা সকাল ৯ঃ৪৫ থেকে অনলাইনে তাদের রেজাল্ট জানতে পারবে।
মধ্যশিক্ষা পর্ষদের নোটিস (West Bengal Madhyamik Result 2025)
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১০ ফেব্রুয়ারি ২০২৫ এবং শেষ হয় ২২ ফেব্রুয়ারি ২০২৫। আর এখন আগামী ২ মে ২০২৫ প্রকাশিত হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। নীচে সকলের দেখার জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত নোটিস দেওয়া হলো।
আরও দেখুনঃ উত্তরসহ মাধ্যমিক ২০২৫ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | 2025 Madhyamik physical Science Solved paper
কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট জানা যাবে?
আগামী ২ মে ২০২৫ প্রকাশিত হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। নীচে কোন কোন ওয়েবসাইট থেকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানা যাবে তা মধ্যশিক্ষা পর্ষদের নোটিসসহ দেওয়া হলো।

Latest Posts:
- WB NMMSE 2026 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস
- অনুপাত ও সমানুপাত- দশম শ্রেণী প্রশ্ন-উত্তর | Class 10 Math Chapter 5 Question Answer
- ২০২৭ মাধ্যমিক পরীক্ষার রুটিন | Madhyamik 2027 Exam Routine Download
- সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সিলেবাস | Class 7 Poribesh Bigyan Syllabus
- রাশিবিজ্ঞান- মাধ্যমিক গণিত MCQ প্রশ্ন উত্তর | Class 10 Math Statistics Chapter MCQ




