HS 4th Semester Bengali Question Paper 2026 PDF: আজ West Bengal Council of Higher Secondary Education পরিচালিত উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের চতুর্থ সেমিস্টারের বাংলা পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল। রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় সকাল ১০:০০ থেকে এবং শেষ হয় দুপুর ১২:০০ টায়।
পরীক্ষা শেষে বহু ছাত্র-ছাত্রী প্রশ্নপত্রের PDF সংগ্রহ করতে আগ্রহ প্রকাশ করেছে। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সুবিধার জন্য আমরা এখানে বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ PDF সরবরাহ করছি।
HS 4th Semester Bengali Question Paper 2026 Overview
| Exam | Higher Secondary 4th Semester 2026 |
| Board | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) |
| Subject | Bengali |
| Fullmarks | 40 |
| Time | 2 hrs |
| Date | 12-02-2026 |
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৬ (Higher Secondary 4th Semester 2026 Bengali Question)
বাংলা ‘ক’ ভাষা
SEMESTER-IV (New System)
২০২৬
মোট সময়: ২ ঘন্টা |[পূর্ণমান: ৪০]
⚫ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
নির্দেশাবলি:
🔵এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা ৮
🔵 প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
বিভাগ-ক
[৫ অথবা (৩ +২) নম্বরের প্রশ্ন] ৬ x ৫ = ৩০
১. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
A) মানিক বন্দ্যোপাধ্যায়-এর ‘হলুদ পোড়া’ গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো। ৫
B) ‘অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবির’। গৌরবির পরিচয় দাও। গৌরবির দুশ্চিন্তার কারণ কী? ২+৩
২. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি। প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
A) ‘মধ্যবিত্তমদির জগতেআমরা বেদনাহীন-অন্তহীন বেদনার পথে।’- উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। ৫
B) ‘মৃত্যুর পাশ কাটিয়ে
বাবা এল।
ছেলে এল না।।
‘কবিতাটি কোন্ প্রেক্ষিতে লেখা? ছেলের ঘরে না ফেরার কারণ কী? ২+৩
৩. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
A) ‘এই তো জীবনের সত্য কালীনাথ’ জীবনের সত্য কী? বক্তা কীভাবে এই সত্যে উপনীত হয়ৌশ? ২+৩
B) ‘পুরোনো দিনের কথা ভুলে যান চাটুজ্জেমশাই।’ কাকে একথা বলেছেন? পুরোনো দিনের কথাটি কেন কোন্ প্রসঙ্গে, কে, ভুলতে বলা হয়েছে? ২+৩
8. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
A) ‘অমন নবীন চোখ তো আমার নেই, অতোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি।’- কে কাকে একথা বলেছে? বক্তা কী দেখতে পেয়েছিলেন তা লেখো। ২+৩
B) ‘একি উৎপাত। আমি আসি ভাই।’ কে, কাকে কথাটি বলেছে? কোন্ বিষয়টি উৎপাত বলে মনে হয়েছে? ২+৩
C) “বোলো যে, ‘সুধা তোমাকে ভোলে নি।'” সুধা কেন অমলকে ভোলেনি? এই সূত্রে মুখা চরিত্রটি সংস্টেপে আলোচনা করো। ৩+২
D) ‘ডাকঘর? কার ডাকঘর?- ‘ডাকঘর’ শব্দটির সাধারণ অর্থ কী? রবীন্দ্রনাথ কোন্ তাৎপর্যে ‘ডাকঘর’ নাটকটির নামকরণ করেছেন? ২+৩
৫. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও (অনধিক একশো পঞ্চাশ শব্দে):
A) বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। ৫
B) তথ্যচিত্র কাকে বলে বাংলা তথ্যচিত্রের ধারা সম্বন্ধে যা জানো লেখো। ২+৩
বিভাগ – খ
[ ১০ নম্বরের প্রশ্ন ] ১ × ১০ = ১০
৬. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা করো:
A) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো: ১০
পরিবেশ ও বিপন্ন মানুষ
বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধে এবং সেইসঙ্গে শিল্পবিপ্লবের কল্যাণে মানবজীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ স্বার্থের সংঘাত, লোভের অপরিমিত স্বভাব, ভ্রাতৃদ্বন্দু, অনৈক্যের চোরাবালি, ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতের সমস্যাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। যার জন্য দেখা দিয়েছেও দিয়েছে আয় ও সম্পদের ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র্য। দারিদ্র্য দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমানে পরিবেশের যে পরিবর্তন দেখা দিয়েছে, তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত। তাই তার সুরক্ষার প্রয়োজনীয়তাও প্রকট হয়ে উঠেছে।
B) প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো: ১০
সমরেশ বসু
◾জন্ম : ১১ ডিসেম্বর, ১৯২৪ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে। কৈশোর অতিবাহিত হয় কলকাতার উপকণ্ঠে নৈহাটিতে।
◾পিতৃদত্ত নাম সুরথুনাথ বসু।
◾পিতা : মৌহিনীমোহন বসু
◾মাতা: শৈবলিনী বসু।
◾বিচিত্র সব অভিজ্ঞতায় জীবন ছিল ভরপুর।
◾একসময় মাথায় ফেরি করে ডিম বিক্রি। পরে ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি। এই পর্বে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া।
◾জেলখানায় বসে লেখা প্রথম উপন্যাস।
◾কালকূট ও ভ্রমর ছদ্মনামে লেখা উপন্যাস।
◾বিখ্যাত উপন্যাস: বি. টি. রোডের ধারে, গঙ্গা, বিবর, প্রজাপতি।
কিশোর উপন্যাস: মোস্তার দাদুর কেতুবধ, জোনাকি ভূতের বাড়ি।
◾ছোটদের জন্য তাঁর সৃষ্ট গোয়েন্দা গোগোল অত্যন্ত জনপ্রিয় হয়।
◾পুরস্কার প্রাপ্তি। আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার।
‘◾‘হোমসিয়ানা’ ক্লাব-এর নিয়মিত সদস্য।
◾মৃত্যু: ১৯৮৮ খ্রিস্টাব্দের ১২ই মার্চ।
📥 বাংলা প্রশ্নপত্র PDF ডাউনলোড করুন (HS 4th Semester Bengali Question Paper 2026 PDF)
আজ শেষ হলো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষা! এখনই ডাউনলোড করুন সম্পূর্ণ প্রশ্নপত্রের PDF এবং দেখুন কেমন হলো এবারের প্রশ্ন।
👉 নিচের বাটনে ক্লিক করে সম্পূর্ণ প্রশ্নপত্রের PDF সংগ্রহ করুন।
| Details | PDF Download Link |
|---|---|
| উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র (HS 4th Semester Bengali Question Paper 2026 PDF) | 🔴[Download Bengali Question Paper PDF] |
🎯 কারা উপকৃত হবেন?
- আগামী বছরের পরীক্ষার্থীরা তারা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য
- শিক্ষক-শিক্ষিকারা এই বছর কেমন বাংলা প্রশ্নপত্র হল সেটা দেখার জন্য ও আগামী বছরের পরীক্ষার টিপস দেওয়ার জন্য
- কোচিং সেন্টার, তারা তাদের ছাত্র ছাত্রীদের পরের বছরের পরীক্ষার প্রস্তুতির জন্য
- অভিভাবকবৃন্দ
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষার জন্য শুভ কামনা রইল।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannel ও Whatsapp Channel জয়েন করুন।
LATEST POSTS
- আলো অধায়- মাধ্যমিক ভৌত বিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান | Madhyamik physical science light chapter 5 mathematical problem
- গ্যাসের আচরণ অধ্যায় গাণিতিক সমস্যা ও তার সমাধান | Class 10 Physical Science Chapter 2 Mathematical Problem
- আমাদের পৃথিবী (ভূগোল) সিলেবাস- সপ্তম শ্রেণী | WB Class 7 Geography Syllabus
- বাংলা সিলেবাস- সপ্তম শ্রেণী | WB Class 7 Bengali Syllabus
- আমাদের পৃথিবী (ভূগোল)- ষষ্ঠ শ্রেণী সিলেবাস | WB Class 6 Geography Syllabus




