HS 4th Semester Physics Question Paper pdf

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পদার্থবিদ্যা প্রশ্ন ২০২৬ [PDF] | HS 4th Semester Physics Question Paper 2026

Blinking Buttons WhatsApp Telegram

HS 4th Semester Physics Question Paper 2026: আজকের প্রতিবেদনে আমরা নিয়ে চলে এসেছি উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পদার্থবিদ্যা (Physics) বিষয়ের ২০২৬ সালের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র ছাত্র-ছাত্রী, শিক্ষক – শিক্ষিকা, অভিভাবকদের বিশেষ কাজে আসবে। বিশেষ করে যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ। নীচে উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টারের পদার্থবিদ্যা (Physics) বিষয়ের প্রশ্নপত্রের PDF ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে।

HS 4th Semester Physics Question Paper 2026 Overview

ExaminationHigher Secondary Examination 2026 Semester-IV
CouncilWest Bengal Council of Higher Secondary Education (WBCHSE)
SubjectPhysics
Full marks35
Time2 hrs

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পদার্থবিদ্যা প্রশ্ন ২০২৬ (HS 4th Semester Physics Question Paper 2026)

বিভাগ- ক

[2 নম্বরের প্রশ্ন] 5×2=10

1. ছয়টি প্রশ্নের মধ্যে যে-কোনো-তিনটি প্রশ্নের উত্তর দাও:

A) একটি গোলীয় দর্পণ ‘দ্বারা বস্তুর চারগুণ বিবর্ধিত প্রতিবিশ্ব বস্তু থেকে 9 cm দূরে অবস্থিত পর্দায় গঠিত হয়। দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করো।

B) বায়ুতে অবস্থিত একটি 60° প্রতিসারক কোণবিশিষ্ট প্রিজমের প্রতিসরাঙ্ক 1.5। প্রিজমটিকে একটি 324 \frac{3\sqrt{2} }{4} প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখলে প্রিজমটিতে ন্যূনতম চ্যুতিকোণের মান কত হবে?

C) i) কোনো পদার্থের পরম প্রতিসর্বাঙ্কের মান 1-এর কম হতে পারে কি?

ii) শূন্যস্থানে কি আলোর বিচ্ছুরণ হয়? 1+1

D) আলোর ব্যতিচার অপবর্তনের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো।

E) কীভাবে একটি পোলারয়েডের সাহায্যে একটি অসমবর্তিত আলো এবং রৈখিক সমবর্তিত আলোর মধ্যে পার্থক্য বোঝা যাবে?

F) I তীব্রতার দুটি সুস সসঙ্গত উৎস ব্যতি ব্যতিচার পটি গঠন করেছে। উৎস দুটির পথ পার্থক্য λ/6 হলে তীব্রতা কত হবে? ( λ = তরঙ্গদৈর্ঘ্য)

2. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

আরও দেখুন:  আজকের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র PDF| HS 4th Semester Political Science Question Paper 2026

A) 0°C উষ্ণতায় একটি গ্যাসীয় অণুর ডি-ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য λ হলে 819°C উষ্ণতায় তরঙ্গদৈর্ঘ্য কত হবে?’

B) আইনস্টাইনের আলোকতড়িৎ ক্রিয়ার সমীকরণটি লেখো এবং ব্যবহৃত চিহ্নগুলির উল্লেখ করো।

C) নিবৃত্তি বিভব ও আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের লেখচিত্র থেকে কিভাবে প্লাঙ্ক ধ্রুবকের মান নির্ণয় করা যেতে পারে?

D) (i) ফোটন দ্বারা ইলেকট্রন এবং (i) ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদনের উদাহরণ দাও। 1+1

বিভাগ-খ

[3 নম্বরের প্রশ্ন] 5 x 3 = 15

3. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) একটি উত্তল লেন্সকে বস্তু ও পর্দার মাঝে রাখা হলে তা একটি সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। লেন্সটিকে পর্দার দিকে x পরিমাণ সরানো হলে তা আবার একটি সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। প্রমাণ করো যে দুটি প্রতিবিম্বের আকারের অনুপাত (D+xDx)(\frac{D+x}{D-x}) , যেখানে বস্তু ও পর্দার দূরত্ব হলো D।

B) i) ফ্রনহফার অপবর্তনে একক রেয়াছিদ্র পরীক্ষায় পর্দা ও ছিদ্রের দূরত্ব দ্বিগুণ হলে কেন্দ্রীয় উজ্জ্বল পটির কৌণিক বেধের কী পরিবর্তন হবে?

ii) ফ্রনহফার অপবর্তন পরীক্ষায় পোল আলোর (λ= 660 nm) ক্ষেত্রে প্রথম অবম বিন্দু অন্য আলোর (তরঙ্গদৈর্ঘ্য = λ’) ক্ষেত্রে প্রথম চরম বিন্দুর উপর গঠিত হয়। λ’-এর মান নির্ণয় করো।

4. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

A) i) হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীর রেখাগুলি তড়িৎচুম্বকীয় বর্ণালির কোন্ অংশে পড়ে?

ii) একটি হাইড্রোজেন পরমাণুর ভৌমস্তরে শক্তির পরিমাণ – 13.6 eV I এই স্তর থেকে প্রথম উদ্দীপিত স্তরে ইলেকট্রন নিয়ে যেতে কতটা শক্তির প্রয়োজন? 1+2

B) i) মোজলের সূত্রটি লেখো।

ii) লক্ষ্যবস্তুর পারমাণবিক সংখ্যা Z-এর কোন্ মানের জন্য X রশ্মির বর্ণালি মোজলের √v – Z প্লটটি Z-অক্ষকে ছেদ করে? 1+2

C) তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্রটি বিক্ বিবৃত করো। কোনো তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক ও অর্ধায়ুর সম্পর্কটি প্রতিষ্ঠা করো। 1+2

আরও দেখুন:  দেখুন উচ্চমাধ্যমিক ২০২৬ ভূগোল প্রশ্নপত্র PDF | HS 4th Semester Geography Question Paper 2026 Download

D) i) নিউক্লিয়াসের ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতি বন্ধনশক্তির লেখচিত্র অঙ্কন করো।

ii) এই লেখচিত্র থেকে ব্যাখ্যা করো যে অত্যন্ত হাল্কা নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন ও ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয় বিভাজন কেন দেখা যায়। 1+2

5. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) হলুদ এবং সবুজ আলোর ক্ষেত্রে একটি আলোক নিঃসারক ডায়োড (LED)-এর I-V বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। LED থেকে নির্গত আলোকের তরঙ্গদৈর্ঘ্য এবং প্রাবল্য কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে? 1+2

B) দুই বা ততোধিক NAND গেট ব্যবহার করে কিভাবে AND ও OR গেটতৈরী করবে তার বর্তনী চিত্র অঙ্কন করো। 1½+1½

6. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) একটি মডিউলেটেড তরঙ্গের সমীকরণ হলো

V = [10 + 4 sin (2πt ×103)] sin(2πt ×106).

কী ধরনের মডিউলেশন এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে? মডিউলেশন গুণাঙ্কের সংজ্ঞা উল্লেখ করে তার সঠিক মান এক্ষেত্রে নির্ণয় করো।

B) i) অ্যান্টেনা কী?

ii) একটি TV টাওয়ারের উচ্চতা 80 m। এই টাওয়ার থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত গৃহীত হবে? 1+2

বিভাগ- ঘ

[5 নম্বরের প্রশ্ন] 2×5=10

7. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) একজন দর্ষিদৃষ্টিসম্পন্ন বাহি বাক্তি 40 cm-এর চেয়ে কম দূরত্বে স্পষ্ট দেখতে পান না। তিনি যদি তার থেকে 25 cm দূরে থাকা বস্তুকে দেখতে চান, তাহলে তার চশমার ক্ষমতা কত হতে হবে?

ii) একটি নর্ভোবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্যটি বড়ো ব্যাসের হয় কেন?

iii)ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে আপাত গভীরতা ও প্রকৃত গভীরতার সম্পর্কটি প্রতিষ্ঠা করো। 2+1+2

B) i) হাইগেনসের নীতিটি বিবৃত করো। সুসংগত আলোক উৎস বলতে কী বোঝো

আরও দেখুন:  প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬ | Primary School Holiday List 2026

ii) ইয়ং-এর দ্বিরেখাছিদ্র পরীক্ষাতে 6000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা উৎস থেকে 80 cm দূরে অবস্থিত পর্দার উপর ব্যতিচার পটি উৎপন্ন হয়। দুটি সুসংগত আলোক উৎসের মধ্যে দূরত্ব 0.02 cm হলে দ্বিতীয় অন্ধকার পটি থেকে নবম উজ্জ্বল পটির দূরত্ব নির্ণয় করো। 1+1+3

8. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

A) i) p-n সংযোগ ডায়োডের সম্মুখ ও বিপরীত বায়াসের ক্ষেত্রে I-V বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো।

ii) n-type ও p-type অর্ধপরিবাহীর মধ্যে একটি পার্থক্য লেখো।

iii) 2.0 eV-এর নিষিদ্ধ শক্তি পটি বিশিষ্ট অর্ধপরিবাহী দ্বারা একটি আলোক ডায়োড গঠিত। ডায়োডটি যে বিকিরণ শোষণ করে তার সর্বনিম্ন কম্পাঙ্কের মান নির্ণয় করো। 2+1+2

B) i) একটি ট্রানজিস্টারের ভূমি বা বেসের বেধ ও ডোপিং খুব কম রাখা হয় কেন?

ii) CE বিন্যাসে একটি n-p-n ট্রানজিস্টারের বর্তনীচিত্র অঙ্কন করো।

iii) মান নির্ণয় করো: 1+2+(1+1)

a) 100001 + 1111

b) 1100.101-1001.11

উচ্চ মাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টারের পদার্থবিদ্যা প্রশ্নপত্র ডাউনলোড করুন

প্রশ্নপত্রডাউনলোড লিঙ্ক
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পদার্থবিদ্যা প্রশ্ন ২০২৬ (HS 4th Semester Physics Question Paper 2026)প্রশ্নপত্রের PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন- Download here

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannelWhatsapp Channel জয়েন করুন।

LATEST POSTS:

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
Scroll to Top