HS 4th Semester Education Question Paper 2026: আজ (১৭ ফ্রেব্রুয়ারি ২০২৬) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের আর্টস বিভাগের এক গুরুত্বপূর্ণ বিষয় ” শিক্ষাবিজ্ঞান (Education) ” এর পরীক্ষা অনুষ্ঠিত হল। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক – শিক্ষিকা, অভিভাবক এবং পরের বছরের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের এই বছরের পরীক্ষার প্রশ্নপত্র দেখার প্রবণতা দেখা দিয়েছে। এই প্রশ্নপত্র পরের বছরের অর্থাৎ ২০২৭ সালের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
তাই আজকের পেজে আমরা শিক্ষক – শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য আজকের শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র PDF আকারে নিয়ে এসেছে। নীচে শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের (HS 4th Semester Education Question Paper 2026) PDF ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।
চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র বিবরণ (4th Semester Education Question Paper Overview)
| পরীক্ষা | উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার ২০২৬ |
| বোর্ড | WBCHSE |
| বিষয় | শিক্ষা বিজ্ঞান (Education) |
| পূর্ণমান | ৪০ |
| সময় | ২ ঘণ্টা |
দেখুন উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র (HS 4th Semester Education Question Paper 2026)
EDUCATION
SEMESTER-IV (NEW SYSTEM) 2026
বিভাগ- ক
[2 নম্বরের] 5 x 2 = 10
1. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) আচরণবাদ অনুযায়ী শিখনের সংজ্ঞা দাও।
B) অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কী?
2. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) WHO প্রদ ত্ত জীবনকুশলতার সংজ্ঞা দাও।
B) ‘মাইন্ডফুলনেস’ বলতে কী বোঝায়?
3. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের সংজ্ঞা দাও
B) E-লার্নিং-এর দুটি উদাহরণ দাও।
4. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) রাশিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখে।
B) সহগতি (Correlation) বলতে কী বোঝো?
C) প্রদত্ত স্কোরগুলির মধ্যমমান নির্ণয় করো: 5, 9, 14, 12,8,7,9,6, 5
D) আয়তলেখচিত্রের দুটি সুবিধা লেখো।
বিভাগ-খ
[5 নম্বরের প্রশ্ন ] 2 x 5 = 10
5. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) মনস্তাত্ত্বিক কল্যাণের (Psychological Well-being) বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
B) বর্তমান শিক্ষায় মাইন্ডফুলনেসের প্রাসঙ্গিকতা আলোচনা করো।
6.দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) ‘শিক্ষায় প্রযুক্তি’ ও ‘শিক্ষার প্রযুক্তিবিজ্ঞানের’ মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো।
B) ‘ডিজিটাল বিপ্লব’ কী? এই বিপ্লবের মূল প্রযুক্তিগুলি উল্লেখ করো। 2+3
বিভাগ-গ
[10 নম্বরের প্রশ্ন] 2 x 10 = 20
7. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কী? থর্নডাইক প্রবর্তিত শিখনের তিনটি মুখ্য সূত্রের বর্ণনা করো। প্রচেষ্টাও ভুলের শিঘ্রম কৌশল ও অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2+4+4
B) ডেভিড অসুবেলের অর্থপূর্ণ শিখন তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্যটি উল্লেখ করো 7+3
8. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কী কী? পঞ্চম শ্রেণীর দশ জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলি হলো: 4, 6, 5, 3, 10, 12, 5, 7, 8, 3
তাদের নম্বরের গড়, মধ্যমা ও ভূয়িষ্ঠক নির্ণয় করো। 2+2+6
B) সহগতির সহগাঙ্ক কাকে বলে? সহগতির সহগাঙ্কের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত? প্রোডাক্ট-মোমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক-ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। 2+2+6
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র ডাউনলোড করুন
নীচে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্রের (HS 4th Semester Education Question Paper 2026) PDF ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে। নীচে দেওয়া বাটনে ক্লিক করে সহজেই শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্রের PDF ডাউনলোড করা যাবে।
| বিষয় | PDF ডাউনলোড |
|---|---|
| উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র (HS 4th Semester Education Question Paper 2026) | এখানে ক্লিক করুন ✅ Download |
আরও দেখুনঃ HS 4th Semester Bengali Question Paper 2026 PDF| উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৬
LATEST POSTS:
- WB HS Result 2026 Today Live: আজ প্রকাশ উচ্চমাধ্যমিক রেজাল্ট, সকাল ১১টা থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল
- মাধ্যমিক ২০২৬ স্ক্রটনি-রিভিউ (PPR-PPS) পদ্ধতি | Madhyamik 2026 Scrutiny Review Process
- মাধ্যমিক রেজাল্ট ২০২৬ সরাসরি লিংক | WBBSE Madhyamik Result 2026 Direct link
- পরিবেশ বিজ্ঞান- অষ্টম শ্রেণী সিলেবাস | WB Class 8 Poribesh Bigyan Syllabus New
- চলতড়িৎ-মাধ্যমিক ভৌতবিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান | Physical Science Current Electricity Chapter Numericals




