WB NMMSE 2026 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস

Blinking Buttons WhatsApp Telegram

WB NMMSE 2026: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য ন্যাশনাল মিনস-কাম-মেরিট স্কলারশিপের (National Means-Cum-Merit Scholarship) পরীক্ষার আবেদন শুরু হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত এবং যাদের সপ্তম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর আছে তারা ( SC, ST এবং Disabled Candidate রা ৫% ছাড় পাবে) এই স্কলারশিপ পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। NMMSE Scholarship 2026 পরীক্ষায় পাশ করলে বছরে 12000 টাকা করে মোট 4 বছর স্কলারশিপ পাওয়া যাবে। এই স্কলারশিপের পরীক্ষায় আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে, পরীক্ষার ধরন, সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে নীচে আলোচনা করা আছে।

WB NMMSE 2026 Overview

Name of ExaminationNational Means-Cum-Merit Scholarship (WB NMMSE 2026)
StandardClass – VIII
Mode of ApplicationOnline
Application Starts28. 07. 2026
Last date of Application16. 09. 2026
Date of NMMS Examination20. 12. 2026
Scholarship amount12000/- per year
Official website linkhttps://banglarshiksha.wb.gov.in/scholarships/
Official NoticeClick here

WB NMMSE 2026 পরীক্ষার জন্য প্রয়োজনীয় যোগ্যতা

(1) কেবলমাত্র অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। যে সমস্ত ছাত্র-ছাত্রী সপ্তম শ্রেণীর পরীক্ষায় ৫৫% নম্বর নিয়ে অষ্টম শ্রেণীতে পাঠরত তারা আবেদন করতে পারবে। ( SC, ST এবং Disabled Candidate রা ৫% ছাড় পাবে)

(2) যে সমস্ত ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় বিদ্যালয়, নবদয় বিদ্যালয়, বেসরকারি স্কুলে পাঠরত তারা এই আবেদন করতে পারবে না। শুধুমাত্র সেই সমস্ত ছাত্র-ছাত্রীই আবেদন করতে পারবে যারা সরকারী বিদ্যালয়, সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং মাদ্রাসায় পাঠরত।

(3) অবিভাবকের বার্ষিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার (350000/-) টাকার মধ্যে হতে হবে। আবেদনের সময় ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট BDO বা Jt BDO এর কাছ থেকে নিতে হবে।

(4) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট হলে আবেদনকারীকে অবশ্যই ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে।

(5) আবেদনকারীকে অবশ্যই তার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে রাখতে হবে।

আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে ?

National Means-Cum-Merit Scholarship পরীক্ষার আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে তা নীচে দেওয়া হল।

(1) অবিভাবকের ইনকাম সার্টিফিকেট (Income Certificate of parents)।

(2) ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা (First page of Bank passbook)।

(3) কাস্ট সার্টিফিকেট (Caste certificate)।

(4) হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট (Disablity Certificate)।

WB NMMSE 2026 পরীক্ষার প্রশ্মপত্রের ধরন

দুই ধরনের পরীক্ষা Mental Ability Test এবং Scholastic Aptitude Test একই দিনে দুটি সেশনে হবে। প্রতিটি সেশনের সময় থাকবে দেড় ঘণ্টা করে।

Name of the TestTypeMarksNo of itemsDuration in minuits
Mental Ability TestMCQ909090 min
Scholastic Aptitude TestMCQ909090 min

NMMS পরীক্ষার সিলেবাস

NMMS পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। তবে প্রশ্মপত্র হবে ক্লাস VII এবং ক্লাস VIII Standerd । Scholastic Aptitude Test যে সমস্ত বিষয়ের ওপর হবে টা হল- গণিত, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। প্রশ্নের উত্তর বুকলেটের মাধ্যমে দিতে হবে এবং প্রতিটি প্রশ্ন এক নম্বরের হবে, কোনো নেগেটিভ মার্কেটিং থাকবে না।

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
Scroll to Top