HS 4th Semester Biological Science Question Paper 2026: আজ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) উচ্চমাধ্যমিক পরীক্ষার চতুর্থ সেমিস্টারের জীববিদ্যা বিষয়ের পরীক্ষা সম্পন্ন হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবৃন্দ এখনো পর্যন্ত আজকের জীববিদ্যা বিষয়ে প্রশ্নপত্র দেখেননি তারা আজকের প্রশ্নপত্র দেখেনিন। চতুর্থ সেমিস্টারের আজকের জীববিদ্যা (Biological Science) বিষয়ের প্রশ্নপত্র সহজ হলো নাকি কঠিন হল তা দেখার জন্য অবশ্যই আপনাকে এই প্রশ্নপত্রের PDF ডাউনলোড করতে হবে। PDF ডাউনলোড করার লিংক পেজের নিচের দিকে দেওয়া আছে।
HS 4th Semester Biological Science Question Paper 2026 Overview
| পরীক্ষা | উচ্চমাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টার |
| বিষয় | জীববিদ্যা (Biological Science) |
| পূর্ণমান | ৩৫ |
| সময় | ২ ঘন্টা |
উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টারের জীববিদ্যা প্রশ্নপত্র (Biological Science Question Paper 2026)
BIOLOGICAL SCIENCES
SEMESTER- IV (NEW SYSTEM) 2026
বিভাগ -ক
[2 নম্বরের প্রশ্ন] 4 x2=8
1. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) মানবদেহে বিটা (β) অ্যালকোহলিজমের দুটি প্রভাব লেখো।
B) প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও: 4x½=2
i) জীবিত তীব্রতা হ্রাসপ্রাপ্ত টীকা
ii) টক্সয়েড টিকা
iii) নিষ্ক্রিয় টিকা
iv) রিকম্বিনেন্ট্যাটিকা
C) উদ্ভিদ প্রজননবিদ্যাতে ব্যর্থহৃত বিশুদ্ধ বংশধারা নির্বাচন (Pure line selection) এবং দলবদ্ধ নির্বাচন (Mass selection) পদ্ধতির মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে পার্থক্য লেখো:
(i) পরাগযোগের প্রকার (ii) উৎপাদিত ভ্যারাইটির প্রকৃতি। 1+1
D) ‘অ্যান্টিবায়োটিক হলো জীবাণুর বৃদ্ধি প্রশমনকারী ঔষধ।’-এর একটি উদাহরণ এবং উৎপত্তিস্থল লেখো। 1+1
2. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) PBR322 প্লাজমিড-এ উপস্থিত দুটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিনের নাম লেখো। 1+1
B) রিকম্বিনেন্ট DNA যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্য পোষক কোশে প্রবেশ করানোর নিম্নলিখিত দুটি পদ্ধতি ব্যাখ্যা করো:
(i) ইলেক্ট্রোপোরেশন (ii) মাইক্রোইনজেকশন’। 1+1
3. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) সাইলেন্ট ভ্যালি (Silent valley) আন্দোলন এবং চিপকো (Chipko) আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন প্রধান ব্যক্তির নাম করো। 1+1
B) GPP এবং NPP-র মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো।
বিভাগ – খ
[3 নম্বরের প্রশ্ন] 6 x 3 = 18
4. চারটি প্রশ্নের মধ্যে যে-কে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
A) একটি আদর্শ অ্যান্টিবডি অণুর গঠন চিত্রসহ বর্ণনা করো। 1+2
B) i) অ্যান্টিজেন-অ্যান্টিবডি আন্তঃক্রিয়ার অ্যাপ্লুটিনেশন এবং অধঃক্ষেপণের মূলগত পার্থক্য কী?
ii) ফাইলেরিয়াসিসের কার্যকারক উপাদানটির নাম লেখো। 2+1
C) i) ‘বায়োফটিফিকেশন’ (Biofortification) বলতে কী বোঝো ?
ii) কেন বায়োফর্টিফায়েড ভুট্টা এবং গমকে পুষ্টিগতভাবে উন্নত মনে করা হয়? 1+2
D) পয়ঃনিষ্কাশন (Sewage) পরিশোমের শব্দচিত্রটি অনুধাবন করে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
নোংরা জল (Sewage) ➡ A ট্যাঙ্ক ➡ স্কিমিং ট্যাঙ্ক ➡ B ট্যাঙ্ক ➡ গৌণ পরিশোধন C ট্যাঙ্ক ➡ প্রগৌণ পরিশোধন ➡ কৃষিকাজে ব্যবহার
i) ‘A’ ট্যাঙ্ক কী? এর মূল কাজ কী?
ii) ‘B’ ট্যাঙ্কে উপস্থিত অধঃক্ষেপ এবং জলকে কী বলে?
iii) ‘C’ ট্যাঙ্কের মূল কাজ কী?
5. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
A) i) রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে রিভার্স ট্রান্সক্রিপটেজ উৎসেচকটির প্রয়োজনীয়তা কোথায়?
ii) একটি আদর্শ প্লাজমিড ভেক্টরের উদাহরণ দাও। 2+1
B) i) একটি ক্লোনিং ভেক্টরের যে-কোনো দুটি মুখ্য বৈশিষ্ট্য লেখো।
ii)’বায়োপাইব্রেসি’ কী? 2+1
C) i) নিম্নলিখিত DNA খণ্ডাংশটির প্যালিনড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স (সজ্জাক্রম) লেখো:
5’ – GAATTC – 3’
ii) সজ্জাক্রমটি Sequence শনাক্তকরণে সক্ষম Restriction Endonucicase-টির নাম লেখো।
iii) কিভাবে আঠালো প্রান্ত (Sticky ends) তৈরি হয়? 1+1+1
D) i) ‘ইন্সারশনাল ইনঅ্যাক্টিভেশন’ বলতে কী বোঝো?
ii) স্টেম সেল থেরাপির প্রধান মৌলিক নীতিটি কী? 1+2
6. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
A) i) একটি খালি পাথরের উপর অগ্রগামী প্রজাতির নাম লেখো।
ii) পরবর্তী উদ্ভিদ প্রজাতি প্রজিস্ট্রীয় এরা (অগ্রগামী প্রজাতি) কিভাবে সাহায্য করতে ক্লারে?
iii) শেষ পর্যন্ত এক্ষেত্রে ক্লাইম্যাক্স উদ্ভিদ সম্প্রদায়ের কোন্ প্রকারটি (type) প্রতিষ্ঠিত হতে তা লেখো। 1+1+1
B) i) একটি বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির আহরণ এবং পরিবহন একটি ফ্লো চার্টের মাধ্যমে লেখো।
ii) জলবায়ু নিয়ন্ত্রণে উদ্ভিদের একটি ব্যবহার উল্লেখ করো। 2+1
C) i) বায়োস্ফিয়ার রিজার্ভ এবং জাতীয় উদ্যান-এর মধ্যে পার্থক্য নিরূপণ করো।
ii) কোনো একটি এলবিটি glogical Hotspot হিসাবে বেছে নেওয়ার একটি কারণ উল্লেখ করো।2+1
D) i) ‘সাইলেন্ট ভ্যালি’ আন্দোলনের কারণ লেখো।
ii) পশ্চিমবঙ্গের একটি ‘রামসার Site’-এর নাম লেখো। 2+1
বিভাগ- গ
[4 নম্বরের প্রশ্ন] 1×4=4
7. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) W. Arber, ১৯৬২ সালে সর্বপ্রথম ব্যাকটেরিয়া থেকে রেসট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎপাদন করেন। DNA, বংশগতির উপাদানে, একটি বিশেষ রেসট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের মাধ্যমে, কাঙ্খিত জিনগুলির সংযোজন বা বিকল্পীকরণ করা যায় এবং তৈরি হয় rDNA। এটি জৈবপ্রযুক্তিবিদ্যার একটি অন্যতম প্রধান শর্ত।
i) শুদ্ধিকৃত প্রথম Restriction Endonuclease-এর নাম লেখো।
ii) কেন Restriction Endonuclease-কে এরকম বলা হয়?
iii) কিভাবে এই উৎসেচকটি কাজ করে? ব্যাখ্যা করো। 1+1+2
B) একটি প্লাজমিডে নিম্নলিখিত অংশগুলির প্রয়োজনীয়তা বলো:
i) রেপ্লিকেশন-এর সূচনা, মার্কার জিন
ii) কেন Bt খাদ্যশস্যগুলি পতঙ্গ প্রতিরোধী ? (1+1)+2
বিভাগ- ঘ
[5 নম্বরের প্রশ্ন] 1 x 5=5
8. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
A) i) ‘রামসার Site নির্ধারণের জন্য কী কী কার্যকারণ দায়ী?
ii) ‘রামসার Site’-এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। 3+2
B) i) তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ বলতে কী বোঝো? তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদনকারী সেটি উৎস উল্লেন্ড করো।
ii) ‘কোনো দুটি প্রেজাতির কখনই একেবারে সমান ‘নিসে’ (Niche) থাকতে পারে মরি’- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
iii) শক্তির পিরামিড কী? উদাহরণ দাও। 2+2+1
——
উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টারের জীববিদ্যা প্রশ্নপত্র (Biological Science Question Paper 2026) ডাউনলোড করুন
| Details | PDF Link |
|---|---|
| উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টারের জীববিদ্যা প্রশ্নপত্র (Biological Science Question Paper 2026) | ✅ এখানে ক্লিক করুন👉 Download PDF |
আরও দেখুনঃ উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার গণিত প্রশ্নপত্র ২০২৬ [PDF] | HS 2026 Semester 4 Math Question Paper
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং TelegramChannel ও Whatsapp Channel জয়েন করুন।
LATEST POSTS:
- চলতড়িৎ-মাধ্যমিক ভৌতবিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান | Physical Science Current Electricity Chapter Numericals
- আলো অধায়- মাধ্যমিক ভৌত বিজ্ঞান গাণিতিক সমস্যা ও সমাধান | Madhyamik physical science light chapter 5 mathematical problem
- গ্যাসের আচরণ অধ্যায় গাণিতিক সমস্যা ও তার সমাধান | Class 10 Physical Science Chapter 2 Mathematical Problem
- আমাদের পৃথিবী (ভূগোল) সিলেবাস- সপ্তম শ্রেণী | WB Class 7 Geography Syllabus
- বাংলা সিলেবাস- সপ্তম শ্রেণী | WB Class 7 Bengali Syllabus









